শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩, ১৯ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

শেষ চিঠি: শুভদ্বীপ চন্দ

২৫ মার্চ,২০২০

এটা অফিসিয়াল। কাল থেকে মাঠে আর কেউ নেই। সবাই থাকবে ঘরের ভিতর। রাস্তায় থাকব আমরা আর ভাইরাস আক্রান্ত কিছু মানুষ।

প্রস্তুতি ভাল হল না। ইউরোপ বড্ড বড় ঝাঁকি খেয়েছে। মারাত্মক সংক্রামক ডিজিজটি প্রতিদিন বেড়েছে, মৃত্যু বেড়েছে, মৃত্যুর হার বেড়েছে। এখন অবশ্য এসব ভাবি না।

জানি না ফিরবো কিনা। আমার কলিগদের দেখে খারাপ লাগে। বেশিরভাগের বাচ্চা ছোট ছোট। কেউ কেউ প্র‍্যাগনেন্ট। লোকাল মেড কিছু প্রোটেকশন আমাদের দেয়া হবে শুনেছি। দর্জি এসে মাপ নিয়ে গেছে। এখনো হাতে পাই নি। এগুলো কতদূর সুরক্ষা দিবে জানি না। ডাক্তাররা খুব ব্যস্ত হয়। হয় পড়াশোনা, নয় হাসপাতাল। পরিবারকে সময় দিতে পারে না। সেটা তারা পুষিয়ে দেয় সন্তানদের বেশি বেশি ভালোবাসা দিয়ে। বাবা মা’র স্বাস্থ্যের খোঁজখবর নিয়ে। বাস্তবতা হচ্ছে উন্নত দেশের হিসেবেই ১০% আমরা আক্রান্ত হবো। চীনের তুলনায় ইতালি স্পেনে শতকরা মৃত্যু বেশি হয়েছে। আমাদের আরো বেশি হবে। অর্থাৎ কিছু লোক এখন তাদের পরিবারের সাথে শেষ দিন গুলো কাটাচ্ছে।

যদি সম্ভব হয় সব ডিউটি আমি একাই নিয়ে নিতাম! আমি স্কয়ার হসপিটালের সিসিইউ ট্রেইনড আপ। ক্রিটিকাল পেশেন্ট ক্রিটিক্যাল মুহূর্তে জীবন মৃত্যুর খেলা বহুবার দেখেছি। তার চেয়েও বড় কথা- আমি একা মানুষ। আমার জন্য কেউ অপেক্ষা করে নিই। খুব বেশি চোখের জল হয়তো পড়বে না। তাই চেষ্টা করবো- অন্যদের রেস্ট দিতে।

উপজেলায় ক্রিটিকাল কেয়ার সেট আপ নেই। থাকতে হবে মেডিসিন আউটডোর ধরে। ফ্লু-কর্নার ধরে। সেটা আরো ভয়ংকর। সর্দি কাশি জ্বর হাঁচি। যেভাবে বাড়ি ফেরার হিড়িক দেখছি- রোগী ঢাকায় কমবে, গ্রামে বাড়বে।

অগ্রীমই বলছি ফেসবুকে আসাটা কমিয়ে দিব। কনসেন্ট্রেশন একদিকে নেয়া উচিত। ডিউটি আওয়ার কেমন হবে বোঝা যাচ্ছে না। ওদের অভিজ্ঞতায় বলছি বানের জলের মতো হাসপাতালগুলো ভেসে যাবে। ও দু-একটা ফিক্সড হাসপাতালে কিছু হবে না। শুরুতেই ভরে যাবে। গরম, আঁটোসাটো কাপড়, দীর্ঘক্ষণ মাস্ক, নষ্ট ফ্যান, ফিউজ বালব, অদক্ষ সিস্টার্স স্টাফেদের গল্প হবে তখন। ও স্যুটগুলো পরলে প্রস্বাব পায়খানাও বন্ধ রাখতে হয়। সবকিছু দেখার মানসিক প্রস্তুতি রাখছি। সবচেয়ে বেশি প্রস্তুত হচ্ছি মৃত্যুর মিছিল দেখার জন্য।

তবে সবচেয়ে কঠিন পরিস্থিতি হবে যদি সিদ্ধান্ত নিতে হয়! “হু উইল বি সেভড? এন্ড হু ও’ন্ট?” আমরা ডাক্তার, কোনো বিচারক নই। রোগী কয়েক হাজারের কোটা পার করলেই হয়তো রেফারেলে বিধি নিষেধ চলে আসবে। কোথাও রোগী পাঠানোও সমস্যা। ট্রান্সপোর্ট নেই।

দোয়া করবেন যেন আমার সব আশঙ্কাই মিথ্যে হয়। এরকম যেন কিছুই না ঘটে। ধন্যবাদ থাকলো সবার প্রতি। করোনাভাইরাস নিয়ে অনেক লিখেছি। এখন জিরো আওয়ার। বাসায় কোয়ালিটি টাইম পার করুন সবাই। প্রিয়জনদের সাথে পৃথিবী শেয়ার করার মতো সুন্দর অনুভূতি আর কিছু নেই! আর,
আর আমাদের যদি সত্যিই কিছু হয়ে যায়, ছোটদের বলবেন আমাদের কথা!
বলবেন ‘আমরা চেষ্টা করেছিলাম…’।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।