শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩, ২০ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

শহীদ ডা. মিলন-এর ২৭তম শাহাদাত বার্ষিকীতে বিএমএ’র আয়োজন

23915975_241309236403749_8228137336194019983_n

 
গতকাল   সোমবার ,২৭ নভেম্বর চলে গেল  শহীদ ডা. মিলন দিবস। ৯০-এর স্বৈরাচার বিরোধী গণঅভ্যুত্থানের শ্রেষ্ঠ সন্তান বিএমএ’র তৎকালীন যুগ্ম-সম্পাদক শহীদ ডা. শামসুল আলম খান মিলন -এর ২৭তম শাহাদত বার্ষিকী। বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন-বিএমএ যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করে।

 

 

এ লক্ষ্যে বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ) ২৭ নভেম্বর ২০১৭ সোমবার সকাল       ০৭:০০ টায় কালোব্যাজ ধারণ, ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে শহীদ ডা. মিলনের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, সকাল ০৭:৩০ টায় টিএসসি মোড়ে শহীদ ডা. মিলন স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন ও সকাল ০৮:০০টায় ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. মিলন চত্তরে এক আলোচনা সভার আয়োজন করে।

 

24058690_241311053070234_2014533068811464843_n

 

 

বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দিপু মনি এমপি, বাংলাদেশ জাতীয় সংসদের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি, শহীদ ডা. শামসুল আলম খান মিলন এর জননী সেলিনা আখতার, বিএমএ’র সাবেক সভাপতি অধ্যাপক ডা. মাহমুদ হাসান, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ এর সভাপতি জনাব শরীফ নুরুল আম্বিয়া, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাৎ হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা ও বিএমএ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

 

24131369_241309733070366_272786940246323458_n

 

প্রধান অতিথির বক্তৃতায় শহীদ ডা. মিলনের স্মৃতি স্মরণ করে জনাব ওবায়দুল কাদের বলেন “তারুণ্য ও ছাত্র রাজনীতির প্রতিকৃতি হলো ডা. মিলন।দল মত নির্বিশেষে সকল পেশার এই সমাবেশ ও তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন প্রমাণ করে গণতন্ত্র পুনরুদ্ধারে ডা. মিলনের আত্মাহুতি দেশবাসী ভুলে নাই।”

শহীদ ডা. মিলনের মহিয়সী জননী সেলিনা আখতার

 

শহীদ ডা. মিলনের মহিয়সী জননী সেলিনা আখতার ব্যথাতুর হৃদয়ে মিলনকে স্মরণ করেন ও দেশে মুক্তিযুদ্ধের চেতনায় গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার প্রতি সকলের প্রতি আহবান জানান।

 

বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন শহীদ ডা. মিলনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, তৎকালীণ বিএমএ’র নেতৃত্বে স্বৈরাচার সরকারের চাপিয়ে দেওয়া গণ-বিরোধী স্বাস্থ্য নীতির বিরুদ্ধে ও চিকিৎসকদের ২৩ দফার দাবীতে যে আন্দোলন সংগ্রাম চলছিল সেখানে মিলনের ব্যাপক অবদান ছিল। অসীম সাহসী মিলন দেশে গণতন্ত্র পুনরুদ্ধারে ও চিকিৎসকদের ২৩ দফা দাবী বাস্তবায়নে নিজেকে উৎস্বর্গ করে গেছেন। ৯০ পরবর্তী সরকার মিলনের স্বপ্ন বিএমএ প্রণীত চিকিৎসকদের ২৩ দফা দাবীর প্রতি তেমন কোন নজর না দিলেও বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সময়ে চিকিৎসকদের প্রায় সকল দাবীই বাস্তবায়িত হয়েছে।

24174449_241310886403584_2040539898810807398_n

 

 

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএমএ মহাসচিব ডা. মোঃ ইহতেশামুল হক চৌধুরী, বিএমএ কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ডা. এম নজরুল ইসলাম ও ডা. মোহাম্মদ মুশতাক হোসেন, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ প্রমুখ। সভায় আরো উপস্থিত ছিলেন বিএমএ কেন্দ্রীয় কার্যকরী পরিষদের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ, বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসকবৃন্দ, বিএমএ কেন্দ্রীয় কাউন্সিল সদস্যবৃন্দ, বাংলাদেশ আওয়ামী লীগ ও ইঞ্জিনিয়ার্স ইস্টিটিউশনস বাংলাদেশ এর কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি ও পেশা নেতৃবন্দ উপস্থিত ছিলেন।

 

23844900_241310376403635_9085976871215814412_n

 

অন্যান্য বিশেষ অতিথি ও চিকিৎসক নেতৃবৃন্দ ৯০ এ দেশে গণতন্ত্র পুনরুদ্ধারে শহীদ ডা. মিলনের অবদানের কথা স্মরণ করে সেই সময়ের স্মৃতিচারণ করেন।
বক্তারা বলেন, দেশে মুক্তিযদ্ধের চেতনার গণতান্ত্রিক সরকার বিদ্যমান থাকলেই শহীদ ডা. মিলনের আত্নদান স্বার্থক হবে।

 

বিএমএ দপ্তর সম্পাদক ডা. মোহাঃ শেখ শহীদ উল্লাহ, প্রচার ও জনসংযোগ সম্পাদক ডা. মোঃ মাহবুবুর রহমান (বাবু) অনুষ্ঠান সঞ্চালনা করেন।

 

 

 

তথ্য ও ছবি ঃ কেন্দ্রীয় বিএমএ 

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।