বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

লাইফ ইন লকডাউন, ডে হান্ড্রেড থার্টি ফাইভ

প্ল্যাটফর্ম নিউজ, ২১ সেপ্টেম্বর ২০২০, সোমবার
ডা. শুভদীপ চন্দ

‘রেইন বিফোর সেভেন, স্টপস বিফোর এলিভেন’। ইংরেজি এ কথাটি হয়তো ব্রিটিশ মুলুকের জন্য প্রযোজ্য, বঙ্গ দেশের জন্য নয়। এখানে এতো ভদ্রতা রক্ষা করে বৃষ্টি হয় না। আকাশের যখন ইচ্ছে হয়, যতক্ষণ ইচ্ছে হয় বৃষ্টি পড়ে। বর্ষা বাঙলার শ্রেষ্ঠ ঋতু। অন্যসব প্রাকৃতিক সৌন্দর্যের রঙ-রূপ-গন্ধ আছে। বৃষ্টির সাথে বোনাস হিসেবে আছে শব্দ। সরকার বাধ্যতামূলক কোয়ারেন্টাইন দিয়েছে, কাম কাজ নেই। ঘরে বসেবসে বৃষ্টি দেখি।

ছবি – প্রতীকী

এক প্রতিবেশী আছে, পোষা কুকুরের সাথে এমনভাবে কথা বলে যেন কোনো মানবী। শুধু মানবীই নয়, অন্তর্যামী। সবকিছুই আগে তার সাথে আলোচনা করে নেয়। গান্ধীজি বলেছিলেন- ‘দি গ্রেটনেস অফ এ ন্যাশন এন্ড ইটস মোর‍্যাল প্রগ্রেস ক্যান বি জাজড বাই দ্যা ওয়ে ইটস এনিমেলস আর ট্রিটেড’। মেয়েটি সম্ভবত কথাটিকে সিরিয়াসলি নিয়েছে। আমাদের নিরানব্বই শতাংশ কুকুরের ভাগ্য নিয়ে এক শতাংশ কুকুর জন্মায়। তবে দেখতে ভাল লাগে। কুকুরের সৌভাগ্য দেখি।

আমার এক ক্লাসফ্রেন্ড ছিল- পড়াশোনায় তুখোড়। বিয়ে হয়ে গেল, আর পড়লো না। কিছুদিন এখানে সেখানে ডিউটি করলো, তারপর কিছু সংসারের চাপ আর কিছু পিছিয়ে পড়ার দুঃখে সেও বাদ দিল। আমরা অবশ্য ধারণা করি তার শ্বশুরবাড়ি চায় না সে ডাক্তারির মতো বাজারি জব করুক। এখন তিনদিন আগে তার শ্বশুরের জন্য আইসিইউ খুঁজছিল। ‘বিপদ্বিপদং সম্পৎ সম্পদং অনুবধ্যাতি’- বিপদ বিপদকে, সম্পদ সম্পদকে অনুধাবন করে। কাল থেকে তার স্বামীরও জ্বর। ফোন দেয় লাইন অফ ট্রিটমেন্ট নিয়ে। ভাবি কয়লার কালি মহামূল্যবান রত্নকেও ঢেকে দেয়, একসময় সে রত্নও নিজেকে চিনতে পারে না।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র আত্মহত্যা করলো। কিছু ছেলে আছে প্রচণ্ড অভিমানী, কিন্তু বড় কোমল হৃদয়ের মানুষ। স্নেহ, মমতা ও ভালোবাসায় একেবারে পূর্ণ। এদের সাথে প্রেম করা শক্ত। না যায় দূরে সরানো, না যায় দূরে সরা। তারা কেন জানি বুঝে না- ঈশ্বর তাদের অর্জন করার মতো বড় ভাগ্য দিয়ে সবাইকে পাঠান না। প্রত্যেক প্রেমেই একবার অন্তত নিজের মনে ধিক্কার আসে- ‘মূর্খতাবশত কেন উহার ভেতর প্রণয়ভাব সঞ্চার করিলাম?’ এদের জন্যে তা বারবার আসে। শেষে এক গভীর ক্ষত নিয়ে বেঁচে থাকতে হয়। কলিকালে সত্যযুগের প্রেম আশা করা অন্যায় ও পাপ।

সে প্রসঙ্গ বাদ থাকুক। প্রেমের নামে পরিচ্ছন্ন পুস্কুরিনী ভেবে পঁচা পুকুরে ডুব দেওয়া পাত্র পাত্রীর অভ্যাস! কী লিখতে কী লিখছি! লিখতে বসেছিলাম করোনাকালীন ডায়েরি। ভারতে এক স্টাডি বলছে প্রায় ২৫% শতাংশ ভারতীয় সেরোপজিটিভ হয়ে আছেন। মানে তাদের মধ্যে করোনার এন্টিবডি তৈরি হয়ে গেছে। ৬০-৭০% লাগবে হার্ড ইমিউনিটি অর্জন করতে। তারা বলছেন মুম্বাইয়ের ধারাবি বস্তি এটি অর্জন করে ফেলেছে। গত দুই মাসে সেখানে আক্রান্ত সংখ্যা কোনোদিন ডাবল ডিজিটে যায় নি। কোনো দেশের ৪৫% মানুষ সেরোপজিটিভ হলেই গ্রাফকার্ভ সমতল হয়ে যায়। আমাদের দেশেও এরকম সেরো স্টাডি করা উচিত। আমরা হয়তো ৩০-৪০% লোক এমনিই এ ইমিইউনিটি পেয়ে বসে আছি।

ভবিষ্যতে ভ্যাক্সিনের প্রয়োজন হয়তো আসলেই পড়বে না। তবে যদি ঔষধ তৈরি হয় সে বিক্রি হবেই। বিভিন্ন স্টাডি ফাডি দিয়ে তার ভিত শক্ত করা হবে। এ পৃথিবীতে ‘প্রয়োজন’ বেশিরভাগ সময় তৈরি করা হয়। এটি পুঁজিবাদী বিশ্ব।

.

এরমাঝে গতকাল চশমা ভেঙ্গে ফেললাম। যারা বড়লোক ও যারা ফ্যাশন সচেতন তাদের দুই তিনটি চশমা থাকে। আমার একটি চশমা। সে চশমা ছাড়া প্রায় কিছুই দেখি না। কিছুক্ষণ চোখে না থাকলে প্রচণ্ড মাথাব্যথাও করে।

একদিন ঘুম থেকে উঠে চশমা পাই না। মাকে বললাম, মা সব কাজ বাদ দিয়ে খোঁজাখুঁজি শুরু করলো। মা-ও পায় না। বিছানা, বালিশ, টেবিল। আমি এককোনায় দাঁড়িয়ে ছিলাম। ধৃতরাষ্ট্রের মতো। আমি দেখতে পারি কিন্তু সব ঝাপসা দেখায়। সেদিন ভেবেছিলাম আরেকটি চশমা তৈরি করে রাখবো। পরে আর তা করা হয় নি। আজ এতোদিন পর আবার সেদিনের কথা মনে পড়ছে।

একজন অন্ধমানুষ অতীত দিয়ে বর্তমান দেখেন। বর্ণগুলো কীপ্যাডের কোথায় কোনটি আছে আমি জানি। অন্ধলোকদের খুব বিপদ আসলে। একজন সাহায্যকারী লাগে সবকিছুতেই।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।