শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩, ১৯ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

লাইফ ইন লকডাউন, ডে হান্ড্রেড নাইনটি এইট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ অক্টোবর ২০২০, বুধবার

ডা. শুভদীপ চন্দ

‘আমার রায়হানই যেন পুলিশের হেফাজতে মৃত্যুর শেষ নাম হয়’ – রায়হানের মা। এক লাইনে এমন করুণ বিষাদমাখা কবিতা কী কখনো লেখা হয়েছে? একজন মা তার ছেলের মৃত্যু মেনে নিচ্ছেন। যার মৃত্যু হয়েছে ফাঁড়িতে পুলিশের লাঠি (গুলো)র আঘাতে, যার বিয়ে হয়েছে দেড় বছর আগে, যার আড়াই মাস বয়সী এক ছোট মেয়ে আছে, যার বাবা তার জন্মের আগে মারা গিয়েছেন। বাবার আদর কি লোকটির জানা ছিল না; জানতে পারলেন না শিশুর আঁকড়ে ধরা, স্ত্রীর সোহাগ, রাষ্ট্রের দায়িত্ব। আমেরিকা যাওয়ার টিকিট হাতে ছিল, করোনার জন্য তাও যেতে পারলেন না।

ছবিঃ প্রতীকি

ভালই হয়েছে! এমন দুর্ভাগা লোক কেন বেঁচে থাকবে?! পুলিশ বলছে গণপিটুনিতে মৃত্যু। আহা বেচারা! মরার পর প্রমাণ দিয়েছেন গণপিটুনি ছিল না। মার খেয়ে বারবার বুঝি ‘মা মা’ করছিলেন। আর করবেনই বা না কেন! নিজের পোশাকটিও নিজে পছন্দ করতে পারতেন না। মা সব করে দিতো। তার মা ছাড়া আর ছিলই বা কে? বাবা নেই, বোনটিও সপরিবারে আমেরিকায় বহুদিন। সে তো মরে বেঁচেছে এখন মায়ের কী হবে? স্মৃতি নিয়ে বাঁচার চেয়ে অনেক ভাল মরে বিস্মৃত হয়ে যাওয়া।একটি কেস দুর্ভাগ্যক্রমে বেরিয়ে পড়েছে। কত মা যে এমন চাচ্ছেন তার ছেলের মৃত্যুই ‘শেষ মৃত্যু’ হোক তার হিসেব কে রাখে। খুব সহজ একজনকে মেরে ফেলা, গ্রেফতার করে হাজতে পুরে দেওয়া, ছিনতাই গণপিটুনির চার্জ লাগিয়ে দেয়া! কিছুই আটকায় না। কে পড়ছে? কজন জানে রায়হানের মায়ের কথা? সব চলছে যার যার রাস্তায়। যার জীবন তার তার। সারাদিন রক্ত পানি করে যে টাকা রোজগার হয় সেখান থেকে ট্যাক্স দিতে হয়। সে ট্যাক্সের টাকায় আইন হয়, অস্ত্র হয়, ফাঁড়ি হয়। লাশকাটা ঘর হয়। সে ঘরে যারা লাশ কাটে তাদের বেতন হয়। তারপর সবকিছু মিলে রাষ্ট্রের তরফ থেকে উপহার আসে ‘অপমৃত্যু’। আমরা আমাদের অপমৃত্যুর জন্য টাকা বিনিয়োগ করছি। তাই হয়তো সবকিছু ছেড়েছুড়ে আল্লাহকে সাথে নিয়ে বিদেশ পাড়ি দিতে চেয়েছিল রায়হান। পারলো কই? আগে সম্মান করতাম যখন ছোট ছিলাম। এখন ভয় পাই। সুঠাম দেহের ইন করা চকচকে পোশাক পরা লোকগুলো দেখে ভয় পাই। রাস্তায় বাস ট্রাক, আকাশে বিদ্যুৎ চমকানো, হিরোইনখোর কম বয়সী ছেলেগুলো দেখে ভয় পাই না। মৃত্যুকে আবার ভয় কীসের, ভয় তো মৃত্যুর পর লেগে থাকা কলঙ্ককে! এরা মারলে মেরে যাবে, ওরা মারলে এক ছিলিম কলঙ্কও গায়ে লেপে দিয়ে দিবে। মরা মানুষ আমি কালির দাগ মুছবো কি করে? সময় চলে যাবে। সব ভুলে যাব। তারপর একদিন আমিও মর্গে পড়ে থাকবো। হয় সড়ক দুর্ঘটনা, নয় পুলিশ হেফাজত, নয় এনেস্থিসিয়া ডাক্তারের ভুল। বিশ্বাস করবেন না কিছু। ভুল ভাবে রাস্তা পার হওয়া, ছিনতাইয়ের অভিযোগ, দুর্বল হার্ট লাঙ্গের গল্প- বিশ্বাস করবেন না। একদম বিশ্বাস করবেন না।

চিরকুটের লিরিকসটা ভুল। ‘একটা জীবন জানে এক জীবনের গল্প’। কই রায়হানের মায়ের জীবন তো আমরা সব জানি। উনি কাঁদবেন কাঁদবেন কাঁদবেন, তারপর মারা যাবেন। রায়হানের ছবিটা তার মৃত্যুর পরই দেয়াল থেকে নামিয়ে ফেলা হবে। বিচার ওই অন্ধকার গলিতে হারিয়ে যাবে। মহাকাল ভুলে যাবে বিষাদ ভরা সবচেয়ে ব্যথাতুর এক কবিতার কবির নাম! এটাই ভবিতব্য।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।