বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

লাইফ ইন লকডাউন, ডে হান্ড্রেড সিক্সটি টু

প্ল্যাটফর্ম নিউজ, ২৭ সেপ্টেম্বর ২০২০, রবিবার
ডা. শুভদীপ চন্দ

কন্যাদায়গ্রস্ত পিতার আত্মসম্মানও একটি সীমার পর মাথা নিচু করতে ঘৃণাবোধ করে। আর কত! এদেশে মানবসৃষ্ট সবচেয়ে বড় দুর্যোগের নাম ‘বিয়ে’।

গতকাল এক কন্যার বাপ তার অধনস্ত এক ইঞ্জিনিয়ারকে পাঠিয়েছেন আমার সাথে দেখা করতে। উনি আমাদের পঁচা পঁচা ডর্মিটরিগুলো দেখার পর পুরো রিপেয়ারের আশ্বাস দিয়ে আমাকে নিয়ে বসলেন। যেন আমি কোনো দালান, আমি আমার ভাঙ্গাচোরা দেখাবো- উনি বালু সিমেন্টে সমাধান দিবেন। একটি নাটক বছরের পর বছর চলে আসছে। ‘দেখা’, ছেলে দেখা মেয়ে দেখা। যেন কেউ তার আসল এংরি ফেসটা দেখাবে স্মাইলিং ফেস ঢেকে রেখে। তারপর ছবি বিনিময়। যে ছবি কন্যাটি তার স্বীয় ভাবী পতিস্বরূপ দেখবে। আর ছেলেটি দেখবে আকাশ কুসুম স্বপ্ন। তাদের ততক্ষণ ভাল চলবে যতক্ষণে না তারা প্রেমে পড়ছে। কারন প্রেমের রাস্তা পিচ্ছিল- সে দুই স্টেপ নেমেই গলা পানিতে হাবুডুবু খায়। তা সে বাপ মা অনুমোদিত হোক বা না হোক।

বলা হয় যে জিনিস যত দুষ্প্রাপ্য মানুষের মনের কাছে তার মূল্য তত বেশি। সে মূল্যও সঠিক মূল্য নয়, আরোপিত। এখানে গুণ দোষের বিচার হয় না। ‘দোষ’ তো রীতিমত শূন্য হয়ে যায় যখন সে একবার অধীনস্হ থাকে। আপনার সবচেয়ে দামি জিনিসটি কী আপনি এখনো জানেন না। তখনি জানবেন যখন সেটি হারাবেন। বিয়ের আলোচনায় সবাই হার জিতের ভাবনা ভাবতে থাকে। অথচ ভাবা উচিত ‘হারানোর সম্ভাবনা’। কে কি হারাতে পারে। ভদ্রলোক আমার চোদ্দগুষ্টির ইতিহাস কাগজে লিখে নিয়ে গেলেন। যা তাদের কোনো কাজেই আসবে না!

ছবি – প্রতীকী

নতুন বস এসেছেন। হাসপাতাল গতিশীল রাখতে উনি অফিস ঘন্টার পরে মিটিং ডাকছেন। বিকাল পাঁচটা পর্যন্ত মিটিং হলো। দেয়াল ঘড়ির দিকে সবাই এমনভাবে তাকাচ্ছিল যে ভয় হচ্ছিল ঘড়ির কাঁটা না ক্ষয়ে যায়! অবশ্য প্রচণ্ড ক্ষুধা নিয়েও সবাই হাসিমুখ ধরে রেখেছে। ব্যক্তি সমাজের স্বস্তির জন্য অনেক ব্যক্তিগত অস্বস্তিকে ঢেকে রাখে- এই বড় স্বস্তির কথা!

সময় চলছে। হিসেব কষে দেখি এ চাকরি আমার দ্বিতীয় সর্বোচ্চ চাকরির সময়সীমায় উঠে যাচ্ছে। মানুষ তো সার্কাসের প্রাণী না যে এক জায়গায় থেকে একি কাজ করবে সারাজীবন। করতে হয় কারণ পিরামিড পৃথিবীর প্রাচীণতম ফেস। পৃথিবীই পিরামিড। উপরটা সরু। তবে সে থাকাও খুব বেশি মন্দ হয় না যদি টান থাকে। সম্প্রতি আশা ভোঁসলের বয়স ৮৮ বছর হয়েছে। উনি জন্মদিনে এক সাক্ষাৎকার দিয়েছেন। উনার সাক্ষাৎকারে এক বড় ভুল ভাঙ্গলো। আগে ভাবতাম আমাদের সিনিয়ররা রোগী দেখে দেখেই জীবন শেষ করে দিলেন- এটা কোনো জীবন? তারা যে খুব বেশি ভোগ করেন এমনও না। উল্টো কোভিডেও অনেক মারা গেছেন। আসলে তারা এটাই এনজয় করেন। এটাই প্যাশন।

আশা ভোঁসলে বলেছেন ”যদি আমার কন্ঠ যায় সে যেন আমার সাথেই যায়, আমার আগে নয়। আমার কন্ঠের জন্যই আমি। আমি ততদিনই বাঁচব যতদিন আমার গলা বাঁচবে। আমি কোনোদিন দীর্ঘায়ুর জন্য প্রার্থনা করি নি, পার্থিব কিছু চাইও নি, আমি শুধু চেয়েছি আমার গলাটা যেন কখনো বুড়া না হয়।” অবসরে গিয়েও যে বুড়ারা শত কাজ করে সে ব্যস্ত থাকার জন্যই করে, প্যাশনেই করে। সবসময় টাকার জন্য করে না।

এরমাঝেই এক মা তার নয় মাসের বাচ্চাকে নিয়ে এসেছে। দেখলাম ডান পাশের বুক ফুলে আছে। বিছানা থেকে পড়ে গেছিলো চারদিন আগে। এখন ব্যথায় শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। স্টেথোস্কোপ ছুঁয়াতে দেয় না। এক্সরে করে নিয়ে এসেছে- উল্টেপাল্টে দেখলাম কোথাও ভাঙ্গে নি। অত ছোট বাচ্চা কত বড় ব্যথা নিয়ে শুয়ে আছে! শিশু রোগী চিকিৎসা করা খুব কঠিন। ওরা কিছু বলে না শুধু চেয়ে থাকে। কার কাছে রেফার করা যায় ভাবতে ভাবতে বললাম- এতো পরে আনলেন কেন? বললো ‘টাকা ছিল না। চারদিন ধরে টাকা যোগাড় করছি’। হায় রে আমার উপজেলা হেলথ কমপ্লেক্স- ঢাকা মেডিকেল কলেজ পিজি হাসপাতাল!! জনপ্রতিনিধি তো বলে দিয়েছেন! বুকের এক্সরে পর্যন্ত হয় না। মাকে আর কিছু বললাম না। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বলেছেন- “সংসার যে কি ভয়ানক জায়গা, দুঃখে-কষ্টে না পড়লে বোঝা যায় না।”

…

কী যে এক সময় এলো- কখনো রোদ কখনো বৃষ্টি। এখন বেশিরভাগ সময় বাইকে যাই আসি। বাইক তো চালাতে জানি না, পিছনে বসি। পিপিই রেনকোট হিসেবে ব্যবহার করি। বৃষ্টি হয়। জলকনা হেলমেটে আটকে থাকে। বাতাসে জলকনা পেছনদিকে উড়ে গিয়ে ঝাপসা দৃষ্টি পরিস্কার করে দেয়। গতির নেশা বড় নেশা। এর কোনো এন্টিডট নেই।

দূরের আকাশে মেঘ জমে আছে। তার পরে সোনালি আকাশ। ওদিকে যেন আজ রাজকন্যার বিয়ে। মেঘেদের প্রবেশ নিষিদ্ধ। কোন এক কালিদাস আজ মেঘে মেঘে কবিতা লিখবেন। যে বিদুষী রাজকন্যা তাঁকে ‘মূর্খ’ বলে ঘর থেকে বিদায় করে দিয়েছে- তাকে উদ্দেশ্য করে তার বিরহের কবিতা। এ পাশে অসংখ্য মাছ ধরার ফাঁদ। কোনোমতেই যেন কোনো ভুলে মাছ ছুটে না যায়।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।