মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬১০ কার্তিক ১৪৩৩ · ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

করোনাকালীন দুর্যোগে অগ্রণী ভূমিকা পালনে নারায়ণগঞ্জের ডা. জাহিদকে সম্মাননা

Platformপ্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২০, ৮:১৩ · ২ মিনিটে পড়ুন
করোনাকালীন দুর্যোগে অগ্রণী ভূমিকা পালনে নারায়ণগঞ্জের ডা. জাহিদকে সম্মাননা
ডা. জাহিদকে সম্মাননা প্রদান
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ২৭ সেপ্টেম্বর ২০২০, বুধবার

বাংলাদেশে চলতি বছরে মার্চ মাসে প্রথম করোনা ভাইরাস আঘাত হানে নারায়ণগঞ্জে। নারায়ণগঞ্জে এই অদৃশ্য শত্রু ভয়াবহভাবে দেখা দিলে স্বাস্থ্য অধিদপ্তর নারায়ণগঞ্জকে করোনা ভাইরাসের হটস্পট জোন হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে। সেই সময় নারায়ণগঞ্জবাসীর দু:সময়ে পাশে ছিলেন সদর উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদ।

নারায়ণগঞ্জবাসীকে তাদের কাঙ্ক্ষিত সেবা দিতে গিয়ে একসময় তিনি নিজেই আক্রান্ত হন কোভিড-১৯ এ। করোনায় আক্রান্ত হয়েই তিনি ক্ষান্ত হয়ে যান নি। ঘরে বসে নিয়মিত টেলিমেডিসিন সেবা দিয়ে যান জনগণকে।

ডা. জাহিদের এই মানবতার কারণে গত ২২ সেপ্টেম্বর জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. জসিম উদ্দিন এই স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদকে সম্মাননা প্রদান করেন।

ডা. জাহিদকে সম্মাননা প্রদান

অনাড়ম্বর এই অনুষ্ঠানে জেলা ও দায়রা জজ আনিসুর রহমান, পুলিশ সুপার জায়েদুল আলমসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শুক্রবার জেলা প্রশাসক জসিম উদ্দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে ডা. জাহিদ সম্পর্কে বলেন,

“দুর্যোগকালীন সময়ে মন্ত্রিপরিষদ সচিব থেকে বিভাগীয় কমিশনার সকলেই সহযোগিতা করেছেন। সহযোগিতা পেয়েছি মাননীয় সংসদ সদস্য গণ, নির্বাচিত প্রতিনিধি, বিভিন্ন দপ্তর প্রধানগণ থেকে। এমনকি সাংবাদিকদের কাছ থেকে। কিন্তু ডাক্তার জাহিদ, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা যার কাছ থেকে সহযোগিতা পেয়েছি সবচেয়ে বেশি তিনি ছিলেন ফোকাল পয়েন্ট। এ মানুষটার কর্মতৎপরতা সহযোগিতা এই পুরো যুদ্ধকে মোকাবেলা করতে অগ্রণী ভূমিকা রেখেছে।”

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।