বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

লাইফ ইন লকডাউন, ডে ফিফটি ফোর

প্ল্যাটফর্ম নিউজ, ৪ জুন ২০২০, বৃহস্পতিবার
ডা. শুভদীপ চন্দ

মায়েরা সাধারণত তাদের সন্তানকে বাম কোলে নিয়ে বুকের দুধ খাওয়ায়। এটা শুধু এর জন্য না যে বেশিরভাগ মা ডানহাতি। ডান হাত ফ্রি করে দেয়। এর কারন আমাদের হার্ট বাঁ পাশে থাকে। ছোট বাবুরা যখন বাম কোলে মাথা দেয়- তারা মা হার্টের ধুকধুকানি শোনে। শান্তি পায়। যে শান্তি নিয়ে তারা এতোদিন মায়ের পেটে বসে ছিল। বাঁহাতি মায়েরাও শিশুদের বাঁ কোলে নেন। শিশুদের কোলে নিয়ে দুলে দুলে হাঁটলে তারা ঘুমিয়ে যায়- এর পিছনেও একই লজিক।

আমরা এক রিদমে অভ্যস্ত হয়ে গেলে সেখানেই থাকতে চাই- তা সে যেমনই হোক না কেন। লকডাউন আমাদের এক স্লো রিদম দিয়েছিল। আমরা নিজেকে নিজের মতো মানিয়ে নিয়েছিলাম। রান্না বান্না, সোশ্যাল মিডিয়া, বই পড়া, রাজেশ্বরীদের গল্পে কান পেতে রাখা। এমনকি জিম বা সেলুনের অভাবও আমরা মিটিয়ে নিয়েছিলাম। এ জীবন থেকে সে পুরনো জীবন বেশি আপন হলেও ফিরতে ইচ্ছে হয় না।

এটি প্রমাণ করে মানুষ সবচেয়ে বেশি ভয় পায় অজানাকে। আমরা যখন লকডাউনে যাই তখন আক্রান্ত একশোর নিচে ছিল, আজ যখন আনলক হচ্ছে আক্রান্ত পঞ্চাশ হাজার ছুঁইছুঁই। কিন্তু এর বিপক্ষে যুক্তি তেমন জোরেশোরে উঠছে না। কারন আমরা সবাই বুঝতে পারছি- এটি সম্ভব না সারাজীবন করোনা সেন্ট্রার্ড জীবন যাপন করা। সাথে এও জানি এদেশে স্বাস্থ্যবিধি কেউ মানবে না, সুতরাং বহু দুর্ভাগ্য এখনো দেখা বাকি। লকডাউন আমাদের কিছু ছবি দিয়েছে। ইতিহাসে এ ছবিগুলো সংরক্ষিত থাকবে। শহরগুলোর শুন্য রাজপথ, পিপিই পরে লাশ দাফন, টেস্টের জন্য অপেক্ষা করতে করতে ফুটপাতে ঘুমিয়ে পড়া, ভারতে মাইগ্রেন্ট শ্রমিকরা হাঁটছে শত শত মাইল, দুই বছরের বাচ্চা তার মৃত মায়ের ঘুম ভাঙ্গানোর চেষ্টা করছে…। আর কত কী!

Q- বর্নের কুইন ছাড়া আরেকটি শব্দ যোগ হলো, কোয়ারেন্টাইন। মেয়ে সৌন্দর্য তার মুখশ্রী বা পোশাকে নয়, থাকে তাকে ঘিরে থাকা ঘনীভূত দূরত্বে। সে দূরত্ব চোখ রাঙ্গিয়ে বলে- পুরুষ, শুধু তোমাকে নয় তোমার চোখকেও অনুমতি নিতে হবে- কাছে ঘেঁষতে চাইলে। অনেকদিন পর দেখা। জিজ্ঞেস করি ‘কেমন চলে দিনকাল। ফুফাতো ভাইটির কি খবর?’ বলে ‘বাদ দাও, সে অনেক বড় গল্প’। কোনো গল্প কী আছে যে অনেক বড়? গল্প দুইরকম হয়- ছোট গল্প ও ‘বাদ দাও গল্প’! মানুষ বলে না, কারন সে বলতে চায় না। সময়ের অভাব কোথাও নেই। আমিও আর জোরাজোরি করি না। কাগজের নৌকা বানিয়ে রেখে দেই। এ নৌকায় পানি নেই, মাঝি নেই, যাত্রী নেই, পাল নেই, ভেসে চলা নেই, গন্তব্য নেই, ঘাট নেই। নিশ্চল পড়ে থাকে, বুকের মাঝে থাকা যন্ত্রণা গুলোর মতো।

এদিকে আমার ডিউটি চলছে। দশ দিন ডিউটি, তারপর কোয়ারেন্টাইন। রোগী বাড়ছে হু হু করে। গ্রামাঞ্চলের মানুষ কখনোই খুব বেশি সচেতন নয়। তারা আইন মানে, কেন মানে সে না জেনেই মানে। বিকেলে বাইক নিয়ে বের হই। আমি বাইক চালাতে জানি না। পেছনের সিটে বসে থাকি।

দূর দূরান্তে গ্রামের মধ্যে চলে যাই। পাশাপাশি রতনগঞ্জ কিন্ডারগার্ডেন ও রতনগঞ্জ মাদ্রাসা দেখি। দুই পাশে ধানক্ষেত মাঝ বরাবর রাস্তা। কৃষকরা ধান কেটে আঁটি বানায়। তারপর অদ্ভুত ভঙ্গিতে ভারসাম্য রেখে রেখে হেঁটে সেগুলো রাস্তায় এনে রাখে। কখনো আনে নৌকা বয়ে। ধান মাড়াই করে, খর রাস্তায় বিছিয়ে দেয়, কুলা দিয়ে কুড়া ঝাড়ে। রাস্তা কেন্দ্রিক জীবন। পুরো পরিবার এখানে, জীবন যাপনও এখানে। ধানের সুন্দর গন্ধ পাওয়া যায়। গাছে গাছে কাঁঠাল ঝুলতে দেখি। কোনো কোনো গাছে অসংখ্য কাঁঠাল। বৃষ্টি হয়। ঘরে ছোট ছোট লাল ট্রেনের মতো ক্যারা ঢুকে। মেঝেতে গড়িয়ে গড়িয়ে এগোতে থাকে। আগে ঘৃণা হতো। এখন হয় না। কোভিড একটি শিক্ষা দিয়ে গেছে- এ পৃথিবীটা যেমন আমাদের, এ পৃথিবীটা ওদেরও। আমাদের শেয়ার করে বাঁচতে হবে!

[এটি শেষ কিস্তি। সময় হচ্ছিলো না লেখার। একত্রিশ মে থেকে লকডাউন উঠে গেছে। ফ্যামিলি মেম্বারস, পরিচিত, বন্ধু বান্ধব, কলিগ, ফেসবুক ফ্রেন্ড, নাম ভুলে যাওয়া রোগী, সে, তারা- অনেকেই না জেনে এসেছেন লেখায়। কৃতজ্ঞতা সবার প্রতি। প্লাটফর্ম-কে ধন্যবাদ। তারা সম্ভবত পুরোটিই তাদের সাহিত্য পাতায় ধারাবাহিক ভাবে প্রকাশ করে গেছে। ভেবেছিলাম এটি এমন এক সময় শেষ হবে যখন পৃথিবীতে করোনা আতঙ্কও শেষ হবে। আতঙ্ককে মাঝপথে রেখেই লেখা শেষ হয়ে গেল।]

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।