সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩, ২২ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

করোনার দিনগুলি – ১১| এপ্রোন ভূত

বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০

ডা. রূসামা নুজহাত 
রামেক ৫২

দুনিয়ার একগাদা ডিউটির সাথে আরও কি কি সব কাজ-কাম শেষ করে রিকশায় উঠলাম। উদ্দেশ্য বাসায় গিয়ে কোন-রকম ফ্রেশ হয়েই শুয়ে পড়বো। তারপর আরাম করে মনোযোগ দিয়ে মোবাইল নিয়ে বসে পড়বো। করোনা-বন্দী জীবনে রিলাক্স করার মতো আর কিইবা আছে!

ইশ! রিকশায় বসেও শান্তি নেই, বৃষ্টি শুরু হয়েছে। ব্যাগে আজকে ছাতাও নাই। রিকশাওলার পলিথিনটা কি নিব? নেয়াও কি ঠিক হবে? না জানি কতো জন এই একই পলিথিন বৃষ্টি থেকে বাঁচাতে ব্যবহার করেছে! থাক, লাগবে না আমার পলিথিন! অগত্যা বৃষ্টিতে ভিজতে ভিজতে চুপচুপা হয়েই যাত্রা করলাম। সন্ধ্যা হয়ে গেছে, গায়ের কাপড় ভিজে ঠান্ডা ঠান্ডা লাগছে। বাসার মোটামুটি সামনে এসেই রিকশা থেকে নামলাম।
বৃষ্টির ছিটে দিয়ে চশমা ঘোলা হয়ে গেছে। একহাত দূরেও ঠিকমত দেখতে পাচ্ছি না। আমার কাপড়ের জুতায় পানি জমেছে। পারায় পারায় শব্দ হচ্ছে।

বাসায় ঢোকার মুখে চিপা গলিতে নিশ্চয়ই অল্প বিস্তর পানি জমেছে, বৃষ্টির সিজনে এই ঘটনা খুবই সাধারণ। রিকশা ভাড়া মিটিয়ে, শব্দ তুলে আপাদমস্তক ভেজা আমি পা টিপে টিপে দেয়াল ঘেষে সামনে এগোচ্ছি।  অইতো দুই গজ সামনেই বাসায় ঢোকার কেচি গেটটা দেখা যাচ্ছে। সন্ধ্যা বেলা, আলো-আঁধারির মধ্যেই কোনরকম গেইটের সামনে পৌঁছে গেছি।
গেইটের হাতলে ধাক্কা দিতেই ধরেছি, আচমকা কে জানি ভিতর থেকে গেইটটা খুলে আমার সামনে দাড়ালো।

একটু’র জন্য ধাক্কা লাগেনি, লোকটার সাথে। ভাবলাম মানুষটা কে, ভালো করে দেখি। কীসের কি, ঐ লোক শরীরের শক্তি দিয়ে চিল্লায় উঠছে,,,ভুত,,,ভুউত,,,আল্লাগো ভুউতত,,,!

ঘটনার আকস্মিকতায় নীচতলার ভাড়াটিয়া ভদ্রমহিলা হাজবেন্ডের চিতকার শুনে দৌড়ে এসে সিড়িকোঠার লাইটের সুইচ জ্বালিয়েছেন। স্পষ্ট দেখতে পাচ্ছি, আমার সামনে নীচতলার ভাড়াটিয়া ভদ্রলোক লুঙ্গি পরিহিত খালি গায়ে দাড়িয়ে থরথর করে কাঁপছেন! আমি কিছু বলার আগেই ভদ্রলোক খিলখিল করে হেসে হেসে বললেন,”অহ আপা আপনি আসছেন! অন্ধকার তো! আপনার গায়ের সাদা এপ্রোনটা কেমন জানি কাফনের কাপড় এর মত লাগতেছিলো। আমি ভাবছি ভুত,,,হা হা হা!”

মেজাজটা কেমন লাগে!

এই লোকের বউ আগে বেশ কয়েকদিন আমাকে এপ্রোন পরা দেখলেই বাচ্চা গুলি চিলের মত ছোবল দিয়ে উঠায় নিয়ে মুখের উপর ঘরের দরজা লাগায় দিতো। আর আজকে এই লোক আমারে ভুত ভুত কইরা ডাকতেছে!

মনে হচ্ছে কসাই থেকে ভুত পজিশনে প্রমোশন পাইছি!

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।