বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

লাইফ ইন লকডাউন, ডে থার্টি থ্রী

প্ল্যাটফর্ম নিউজ, ১০ মে ২০২০, রবিবার
ডা. শুভদীপ চন্দ

আজ সকাল থেকে কারেন্ট নেই, পানি নেই, রান্নার গ্যাস ফুরিয়ে গেল। এদিকে বাইরে লকডাউন। ফেসবুকে পড়লাম সাতক্ষীরার এক ডাক্তারের লেখা পোস্ট। সরকারি ডাক্তার। এক ফার্মেসী দোকানদার তার গায়ে হাত তুলেছে। সিভিল সার্জন জানে, আরএমও জানে। ‘ছোট মানুষ’ মার খেয়েছে- কেউ পাত্তা দেন নি! তাদের ছেলে বা শালা নয়তো- পাত্তা কেন দিবেন? তবুও মানুষ সরকারি চাকরি করে। দ্বিগুণ তিনগুণ পাঁচগুণ বেতন ছেড়ে মানুষ সরকারিতে আসে। কারন বেসরকারি সেক্টরের অবস্থা আরো খারাপ। সরকারিটা খোলা বলে দেখা যায়, গন্ধ কিছু কম। বেসরকারিটা পুরো গাটার। যেমন নোংরা তেমন গন্ধ। ধারি ধারি ইঁদুর- সেমি পার্ভাট, হাফ পার্ভাট, ফুল পার্ভাট।

কোভিড উনিশ এসেছিল বলে আমরা সব দোষ হয়তো এর ঘাড়ে চাপাতে পারবো। কিন্তু আমরা জানি আমাদের মূল সমস্যা করোনা নয়, আমাদের মূল সমস্যা দারিদ্র‍্য। আমরা পরিসংখ্যানে আক্রান্ত ও মৃতের দিক থেকে উপরে নই। কিন্তু আমরা বিপদগ্রস্ত। কারন আমরা গরিব। এ করোনার দিনেও সরকারি হাসপাতালে অনেক লোক আসে শুধু ফ্রি ঔষধ নিতে। রতন টাটা একবার বলেছিলেন- ‘উই আর পোর, বিকজ উই আর হ্যাবিচুয়েটেড টু বিং পোর’। সমস্যা এই হ্যাবিচুয়েশন। অভ্যস্ততা। বিদ্যুৎ-পানি-গ্যাস না থাকা, ডাক্তারের মার খাওয়া, বা ফ্রি ঔষধ নিতে ভীড় করা- সব এ হ্যাবিচুয়েশনের ফসল।

এ শহর নীরবে লকডাউন ত্রিশ দিন পার করলো। পৃথিবী প্রায় ছয়মাস। এখনো পর্যন্ত কার্যকরী কোনো ঔষধ নেই। বাংলাদেশ আবারো তার রোগী ছাড়ার ক্রাইটেরিয়া বদলেছে। এখন পরপর তিনদিন সিম্পটম ফ্রি হলেই ছেড়ে দিবে। আগে দুইটি নিগেটিভ রিপোর্ট করতে হতো। চিকিৎসার ক্ষেত্রেও সেন্টার টু সেন্টার ভ্যারিয়েশন আছে। কোথাও স্ট্রিক্টলি গাইডলাইন ফলো করা হচ্ছে। কোথাও ইমপ্রোভাইজ করা হচ্ছে। নতুন নতুন দেশ ভ্যাক্সিন আবিষ্কার করার ঘোষণা দিচ্ছে। মহাকাশ যুদ্ধের মতই চীন আমেরিকার রশি টানাটানি। আমরা দর্শক। সেহরি খাই, রোজা রাখি, ইফতার করি। মনেমনে প্রার্থনা করি যেন দ্রুত কোনো সমাধান বের হয়।

এ লকডাউনে সবচেয়ে বেশি কাজে এসেছে ম্যাসেঞ্জার। আমি দেখেছি তার সাথেই কথা বলে আনন্দ যে কম জানে, কম বোঝে। অন্তত যে কমের ভান করতে জানে। মানুষ জ্ঞান বা সৌন্দর্য দেখে প্রেমে পড়ে না। প্রেমে পড়ে কমপ্যাটিবিলিটি দেখে। এ কমপ্যাটিবিলিটি বেশির সাথে কমের কমপ্যাটিবিলিটি।

চোখের জল তো আর চোখে ফেরত দেয়া যায় না। চোখের জলের দায় শোধ হয় তখন যখন তার জন্য আরো চোখের জল নিঃসরণ হয়। এ কোভিড উনিশ যদি আমাদের ভবিষ্যৎ নিয়ে পরিকল্পিত না করে, তবে সময় সব ‘অপচয়’ হয়েই থাকবে।

এখন লেখার কিছু খুঁজে পাই না। ঘর থেকে বের হই না, কিছু দেখিও না। যদি লেখা বন্ধ করে দেই- এর কারন বিধিনিষেধ নয়, দোয়াত কালির অভাব।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।