মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬৩ অগ্রহায়ণ ১৪৩৩ · ৬ জমাদিউস সানি ১৪৪৮
বিশেষ কলাম

লাইফ ইন লকডাউন, ডে টু হান্ড্রেড ফাইভ

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৭ ডিসেম্বর ২০২০, ১০:১৭ · ২ মিনিটে পড়ুন
লাইফ ইন লকডাউন, ডে টু হান্ড্রেড ফাইভ
ছবিঃ প্রতীকী
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ৭ ডিসেম্বর ২০২০, সোমবার

ডা. শুভদীপ চন্দ

সম্পর্কে উদাসীনতা তো খারাপ, কিন্তু অতি সচেতনতা? মাঝ সমুদ্রে ভাসতে থাকা নৌকার মতো। নাবিক বুঝে পায় না কোন দিকে গেলে মাটির দেখা আগে পাবে।

ছবিঃ প্রতীকী

সারা দেশ ব্যস্ত আমেরিকার নির্বাচন নিয়ে। কাঞ্চনজঙ্ঘা নিয়ে। সাজেক নিয়ে। আমাদের কি! আমাদের সময় বিক্রি হয়ে আছে সরকারের কাছে অথবা কোনো প্রাইভেট ক্লিনিকে। সুশ্রী রোগী বহু অনিচ্ছা নিয়ে চোখের পাতা ফেলছে। তার স্বামী একের পর এক ফাইল বের করছে। কোনো টেস্ট বাকি নেই, কোনো হাসপাতালও বাকি নেই। যে রোগীদের সমস্যা মুখে থাকে না, কাগজে থাকে তাদের চিকিৎসা করা কঠিন। কারণ অসুস্থতা তাদের কাছে সুস্থতার অভাব নয়, বিশ্বাস। পৃথিবী যাকে রঙ দেয় নি সেও পৃথিবীকে রঙিন চোখে দেখে না। উদারতা, মেনে নেয়া, সহনশীলতা তাদের কাছে চাইতে নেই। গোটা ব্রহ্মাণ্ড তাদের কাছে তিতা রসে পূর্ণ এক মাটির ভাণ্ড। তাই সামান্য মাথা ব্যথা, ঘাড় ব্যথাতেই সুশ্রী মেয়ে কাতর। কিন্তু ভদ্র লোকের কি? তিনি স্ত্রীকে ভালোবাসেন, অন্তত দায়িত্ব কর্তব্যে কোনো ত্রুটি রাখেন না এটা নিশ্চিত। টাকা পয়সাও আছে মোটামুটি। তবে সমস্যাটা কোথায়?

অযোগ্যতা বোধ? সংসারের দুই সম্পদ কোনো ভাবে এক হয় না। ভাল উপার্জন ও সৌন্দর্য বিয়ের ম্যাচিং পয়েন্ট হয়ে আছে বহুকাল। কিন্তু এ দুই সম্পদ কী এক? আমার মনে হয় তার স্ত্রীর নির্লিপ্ত সৌন্দর্যতা তাকে বারবার প্ররোচিত করছে যোগ্যতা প্রমাণে। তিনি অনেক কিছু করছেন দেখানোর জন্য। যেন পৃথিবীকে তার প্রেম নিয়ে অনেক কিছু দেখানো বাকি। বারবার বলছিলেন কোথায় গেলে ভাল হবে। বাংলাদেশের শ্রেষ্ঠ ডাক্তার কে? সিংগাপুরে চিকিৎসার খরচ কত? তাকে গন্ধমাদন পর্বতের ঠিকানা কেউ কেন দিতে পারছে না। চিৎকার করছিলেন। যেখানে মিল নেই সেখানে মিশের যত চেষ্টাই হোক, ‘মিলমিশ’ হয় না। অজ্ঞান উদাসীনতা কখনো কখনো নির্লজ্জ অতি সচেতনতা অপেক্ষা ভাল!

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ডায়াবেটিসে আগাম পদক্ষেপ: সুস্থ ভবিষ্যতের চাবিকাঠি

বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৬ | প্রতিপাদ্য: Early Action on Diabetes (ডায়াবেটিসে আগাম পদক্ষেপ) প্রতিবছর ১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য অত্যন্ত সময়োপযোগী—‘Early Action on Diabetes’। অর্থাৎ ডায়াবেটিস প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ এবং সময়মতো চিকিৎসা শুরু…

১৪ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

‘মুসাফিরখানা’- এক ব্যতিক্রমী মহৎ উদ্যোগ

প্ল্যাটফর্ম নিউজ, ০১ জুলাই, ২০২২, শুক্রবার 'মুসাফিরখানা' এমন একটি দাতব্য সংস্থা যেখানে ঢাকার বাইরে থেকে চিকিৎসাসেবা নিতে আগত মানুষজন বিনামূল্যে থাকা ও খাওয়ার সুবিধা পেয়ে থাকেন। এই মহৎ উদ্যোগ সম্পর্কে বিস্তারিত জানতে আমরা কথা বলেছি এর তত্ত্বাবধায়ক হাফেজ মাওলানা আহমাদ…

১ জুলাই ২০২২বিস্তারিত পড়ুন

রাতে নারী চিকিৎসকের সঙ্গে অশালীন আচরণ করায় পাঁচ বখাটের কারাদণ্ড

প্ল্যাটফর্ম নিউজ, ১৩ জুন, ২০২২, সোমবার কিশোরগঞ্জের মিঠামইনে নারী চিকিৎসকের সঙ্গে অশালীন আচরণ করায় ৫ তরুণকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন গত ১১ জুন, ২০২২, শনিবার রাতে…

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।