শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩, ২০ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

লক্ষীপুরে চিকিৎসককে লাঞ্চিত করার প্রতিবাদে সহযোগীতা করলো স্থানীয় প্রশাসন

(ঘটনার ভুক্তভোগী ডাক্তারের নিজের লেখা পোস্ট থেকে সংগৃহীত)

গত বুধবার বেলা ১২:৪৫ এ ইমারজেন্সিতে এক্সিডেন্ট করে ৫জন রোগী আসে।সাথে আসে অসংখ্য উৎসুক জনতা।সবাইকে বাইরে যেতে বলে দরজা লাগিয়ে রোগীদের কাজ শুরু করি।বাইরে শত শত মানুষ।একটু পর আবার রোগী আসে।দরজা খুলতেই আবারো রোগীর সাথে হুড়মুড় করে লোক ঢুকতে থাকে।সবাইকে বাইরে যাবার অনুরোধ করি। কথামত সবাই বাইরে যায় কিন্তু একটা ছেলে বাইরে যেতে অস্বীকৃতি জানায়।আমি আমার কাজের অসুবিধার কথা বলে আবারো তাকে বাইরে যেতে বলি।বিনয়ের সাথেই বলসি।সে তখন উত্তেজিত হয়ে বলে আমি থাকবই।সাথে যোগ দেয় আরো কিছু ছেলে।চিৎকার করে বলতে থাকে আমাকে চিনেন,আমি কে জানেন?এই বলে সে আমার ডান বাহুতে একটা ধাক্কা মারে।একজন অফিসারের জন্য একটা ধাক্কাই যথেষ্ট।আমার স্টাফরা কাজ ছেড়ে এগিয়ে আসলে আমি বিষয়টা পরে দেখব বলে সবাইকে কাজে হাত দিতে বলি এবং ওই ছেলেকে বের করে দিয়ে দরজা বন্ধ করে দিই।সবাইকে বললাম এখন ওই ছেলের সাথে লাগতে গিয়ে যদি কোন রোগীর ক্ষতি হয়ে যায় তাহলে আমি আরো বিপদে পড়ব এবং ওরা দায়িত্বে অবহেলার একটা ইস্যু পেয়ে যাবে।অতএব আমরা কাজ শেষ করতে লাগলাম।এরমাঝে ছেলেটির নাম পরিচয় জানতে থাকলাম

রোগী সেটেল করে আমি uhfpo স্যারকে জানালাম।স্যার uno স্যার কে জানালেন।আমি উপজেলায় গিয়ে uno স্যারকে সব বললাম।স্যার ওসিকে বললেন দ্রুত এ্যাকশন নিতে।আমি থানায় গিয়ে লিখিত অভিযোগ দিলাম।এর মধ্যে অনেক তদবির,কুপরামর্শ,হুমকি ছিল যাতে লিখিত না দেই।কিন্তু আমি অটল ছিলাম এবং লিখিত অভিযোগ দিয়েই থানা থেকে বের হই।তারপর CS স্যারের সাথে দেখা করে বিস্তারিত জানালাম।স্যার এসপি এবং ডিসি স্যারকে জানালে ওনারা রাতের মধ্যেই ব্যবস্হা নেয়ার আশ্বাস দেন।তারপর লক্ষিপুর NSI প্রধানের কাছে গিয়ে নিজের পরিচয় দিয়ে দেখা করি এবং সমস্যার কথা বলি।উনি সব লেভেলে মেসেজ পাঠাই দিলেন যে একজন সরকারী কর্মকর্তাকে লান্ছিত করা হয়েছে এবং এর দ্রুত ব্যাবস্হা যেন নেয়া হয়।সবার সাথে দেখা করে সন্ধায় বাসায় ফিরি।

FB_IMG_1490343995042
এরমধ্যেই অনলাইন নিউজে ঘটনা আসতে থাকে এবং সত্য ঘটনাই প্রচারিত হয়।এক ঘন্টা পর বাইরে আসি।হঠাৎ কিছু পরিচিত ছেলে এসে পা ধরে বসে পড়ল।একটু অবাক হলাম।তারা বলতে লাগল,ভাই ভুল হয়ে গেসে।চিনতে পারে নাই,এইবারের মত মাফ করে দেন ব্লা ব্লা ব্লা।বললাম,আমি সরকারী নিয়মে লিখিত দিয়ে ফেলসি,আমার আর কিছুই করার নাই।তারা পা ছাড়েই না।কিছুক্ষণ পর দুই ইউনিয়নের চেয়ারম্যান,ওই ছেলেসহ আরো অনেক নেতা এসে সবাই আমার হাত পা ধরে মাফ চাওয়া শুরু করল।ছেলেটা পায়ের উপর আর চেয়ারম্যানরা হাত রাখছে।আমি দেখলাম এত মানুষ মাপ চাওয়ার পর আর বেশি বাড়াবাড়ি করাটা ঠিক হবে না।তখন আমি বললাম,বিষয়টা আর আমার হাতে নাই,অনেক দূর চলে গেছে।আমি সিদ্ধান্ত দিতে পারবো না। তখন আমি CS স্যারকে জানালে স্যার আমাকে অপেক্ষা করতে বলেন।

রাত ১০.৩০ এ CS স্যার,বিএমএ সভাপতি মামুন স্যার হাসপাতালে আসেন।স্যার আসার পর স্হানীয় নেতারাসহ বাজারের সবাই আসেন।স্যার চেয়ারম্যানদের তুলোধোনা করে ছাড়লেন।মামুন স্যার লক্ষিপুরের মেয়র জনাব তাহের সাহেবকে ফোন দিয়ে বললেন,ভাই আমরা হাসপাতালে আছি,আপনি চেয়ারম্যানদের সাথে কথা বলেন।মেয়র সাহেব যে গালিগালাজ করলেন তা আর প্রকাশ করার মত না( বলা বাহুল্য,মেয়র সাহেব ডাক্তারদের প্রতি শ্রদ্ধাশীল এটা সবাই জানে)।

এরপর ওই ছেলে আবার পা ধরে মাফ চাইল।তখন CS স্যার বললেন,আমরা অভিযোগ উঠাই নিব তবে আমাদেরকে মুচলেকা দিতে হবে যেন আর কোনদিন কেউ ডাক্তার,স্টাফ,নার্সদের সাথে এধরনের কাজ না করে এবং যদি করে তবে ওই ছেলে এবং চেয়ারম্যানদেরকেই দায়ী করে অভিযোগ মাননীয় প্রধানমন্ত্রী বরাবর দেয়া হবে।তারা এটা মেনে নেয়ার পর আমরা তাদরকে ছাড়লাম এবং অভিযোগ প্রত্যাহার করলাম।

আল্লাহর রহমতে অনেক ভালভাবেই আমরা ঘটনা নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি এবং এলাকায় একটা দৃষ্টান্ত স্হাপিত হয়েছে।সবাই দোয়া করবেন।ধন্যবাদ।

লিখেছেন:
ডা. রেজাউল করিম রাজিব
শজিমেক,১৫তম
মেডিকেল অফিসার,
উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স,
কমলনগর,লক্ষিপুর।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

2 thoughts on “লক্ষীপুরে চিকিৎসককে লাঞ্চিত করার প্রতিবাদে সহযোগীতা করলো স্থানীয় প্রশাসন”

  1. I hv faced similar scenerio in 2009 in my uhc n managed similar way. Nothing more to do just now. Bigger change will take time n uncertain. Thnks dear junior colleague !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।