মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬১২ কার্তিক ১৪৩৩ · ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

লকডাউনে জরুরি প্রয়োজনে বের হতে পুলিশের ‘মুভমেন্ট পাস’ সার্ভিস

Platformপ্রকাশ: ২১ মে ২০২০, ৩:৪২ · ৩ মিনিটে পড়ুন
লকডাউনে জরুরি প্রয়োজনে বের হতে পুলিশের ‘মুভমেন্ট পাস’ সার্ভিস
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ২১ মে ২০২০, বৃহস্পতিবার

সারাদেশের লকডাউন পরিস্থিতিতে চলাফেরায় হয়রানি বন্ধের জন্য ‘মুভমেন্ট পাস’ নামে একটি বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ পুলিশ। যাত্রা শুরুর স্থান ও গন্তব্য নির্ধারণ করাসহ আরও বেশকিছু তথ্য প্রদানের মাধ্যমে জরুরি প্রয়োজনে যারা যাতায়াত করবেন, তাদের জন্য এই পাসের ব্যবস্থা করা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ পুলিশের অনলাইন ওয়েবসাইটে আবেদনের মাধ্যমে যথোপযুক্ত কারণ দেখিয়ে বাইরে যাবার অনুমতি দেয়া হচ্ছে।

পুলিশ সদর দপ্তরের আইসিটি বিভাগের সমন্বয়ে এমন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার জানায়, “জরুরী প্রয়োজনে আপনি এই টুলটির সাহায্যে পুলিশ এর সংশ্লিষ্ট বিভাগ থেকে লক ডাউন পরিস্থিতিতে বের হওয়ার অনুমতি নিতে পারবেন।আপনার প্রয়োজনীয় তথ্য প্রদান করার পর আপনি শর্ত সাপেক্ষে নির্দিষ্ট সময়ের জন্য অনুমতি পাবেন। আপনাকে প্রতিবার যাতায়াতের জন্য পাস নিতে হবে, একটি পাস একবার ব্যবহারযোগ্য। যাওয়া এবং আসার জন্য আপনাকে দুইটি আলাদা পাসের আবেদন করতে হবে।”

বাইরে কোথাও পুলিশের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলে এ পাস দেখালে তাকে নির্বিঘ্নে চলাচল করতে দেওয়া হবে। এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের এক কর্মকর্তা বলেন, “জরুরি পণ্য-সেবা দেওয়ার কাজে বাইরে বের হওয়াদের চলাচলকে বাধামুক্ত করার জন্য এ পাস দেওয়া হবে। এ পাসের জন্য সবাইকে অনলাইনে আবেদন করতে হবে। সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা আবেদন যাচাই-বাছাই সাপেক্ষে পাস দেবে। আবেদনের ঠিকানা- [ movementpass.police.gov.bd ]

ঠিকানায় গিয়ে আবেদনের মাধ্যমে পাস সংগ্রহ করা যাবে। উক্ত লিংকে ঢুকে মুভমেন্ট পাসের জন্য আবেদন করতে হবে। মুভমেন্ট পাস ক্লিক করে মোবাইল নাম্বারটি প্রবেশ করাতে হবে। অতঃপর আপনার মোবাইলে একটি ওটিপি চলে যাবে। ওটিপি প্রবেশ করালে আপনি পাস এর জন্য আবেদন করতে পারবেন।”

মুভমেন্ট পাসের জন্য প্রয়োজনীয় তথ্য-
১. যে থানা এলাকা থেকে যাবেন
২. যে থানা এলাকায় যাবেন
৩. আপনার নাম
৪. লিঙ্গ
৫. বয়স
৬. ভ্রমণের কারণ
৭. পাস ব্যবহারের তারিখ ও সময়
৮. পাশের মেয়াদ শেষের তারিখ ও সময়
৯. পরিচয় পত্র
১০. নিজস্ব গাড়ি কি
১১. আপনার ছবি

যে সকল কারণে বাইরে যাওয়া যাবে-
১. মুদি মালামাল কেনাকাটা
২. কাঁচা বাজার
৩. ঔষধ ক্রয়
৪. চিকিৎসা
৫. চাকরি
৬. কৃষিকাজ
৭. পণ্য পরিবহন
৮. পণ্য সরবরাহ
৯. ত্রাণ বিতরণ
১০. পাইকারি/খুচরা ক্রয়
১১. পর্যটন
১২. মৃতদেহ সৎকার
১৩. ব্যবসা
১৪. অন্যান্য

পরিচয় পত্র হিসেবে যা যা ব্যবহার করা যাবে –
১. জাতীয় পরিচয় পত্র
২. ড্রাইভিং লাইসেন্স
৩. পাসপোর্ট
৪. জন্ম নিবন্ধন
৫. স্টুডেন্ট আইডি

এ মুহূর্তে সার্ভিসটি ডেমো পর্যায়ে রয়েছে, অতি দ্রুত চালু করা হবে।

নিজস্ব প্রতিবেদক/রুহানা অরণি

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।