মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬১৩ কার্তিক ১৪৩৩ · ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮
নিউজ

রোহিঙ্গাদের জন্য জাপান পাঠালো ১৯ টন মেডিকেল যন্ত্রপাতি

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০১৭, ৮:০০ · ১ মিনিটে পড়ুন
রোহিঙ্গাদের জন্য জাপান পাঠালো ১৯ টন মেডিকেল যন্ত্রপাতি
লেখার আকার

মিয়ানমারে নির্যাতনের মুখে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের জন্য একটি মেডিকেল সেন্টার স্থাপনের অংশ হিসেবে ১৮ দশমিক ৫৪৮টন মেডিকেল যন্ত্রপাতি পাঠিয়েছে জাপান রেড ক্রস সোসাইটি।

সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকেল চারটায় এসব ত্রাণসামগ্রী নিয়ে একটি কার্গো ফ্লাইট শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর অবতরণ করে।

জাপানের রেড ক্রসের কর্মকর্তা তাকাফুমি ইয়ামাদা ও কেনসুকি কাউয়াই চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. হাবিবুর রহমানের কাছে এসব ত্রাণসামগ্রী হস্তান্তর করেন।
bg-220170925190542
এসময় অন্যদের মধ্যে নিপ্পন এক্সপ্রেস বিডি লিমিটিডের ভাইস প্রেসিডেন্ট কাজুহিরো জোবায়াকাওয়া, রেড ক্রিসেন্ট চট্টগ্রাম ইউনিটের সচিব আবদুল জাব্বার, ফেডারেশনের প্রতিনিধি আরিফ রহমান উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. হাবিবুর রহমান জানান, রোহিঙ্গা শরণার্থীদের জন্য কক্সবাজারে একটি মেডিকেল সেন্টার স্থাপনের অংশ হিসেবে এসব মেডিকেল যন্ত্রপাতি পাঠিয়েছে জাপান। এসব ত্রাণসামগ্রী কক্সবাজার জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে। তারা পরবর্তী ব্যবস্থা নেবে।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

চিকিৎসকের সহায়তায় স্পিডবোটেই সন্তান প্রসব

বুধবার, ০৯ এপ্রিল, ২০২৫ গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল) কক্সবাজারের কুতুবদিয়া থেকে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে স্পিডবোটে যাত্রা করা এক প্রসূতি স্পিডবোটেই সন্তান প্রসব করেন। কাকতালীয়ভাবে স্পিডবোটে এক চিকিৎসক থাকায় প্রসূতিকে কোন সমস্যায় পড়তে হয়নি। বিকাল সাড়ে ৩টার দিকে পেকুয়ার মগনামা ঘাটের…

৯ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।