মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬৫ কার্তিক ১৪৩৩ · ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

রোগী সাজিয়ে বলা হচ্ছে ডাক্তার নেই

Platformপ্রকাশ: ১৩ এপ্রিল ২০২০, ৮:০০ · ২ মিনিটে পড়ুন
রোগী সাজিয়ে বলা হচ্ছে ডাক্তার নেই
ক্যামেরা ও মাইক নিয়ে সিএনজির চারপাশে ভিড়
লেখার আকার

১৩ ই এপ্রিল, ২০২০: বর্তমান বিশ্বে করোনা পরিস্থিতি মোকাবেলা করতে গিয়ে ডাক্তাররা সেবা দিচ্ছেন কখনো যথার্থ সুরক্ষা পোশাকে, আবার কখনো অপর্যাপ্ত নিম্নমানের সুরক্ষা পোশাকে, নিজে আক্রান্ত হওয়ার ঝুঁকি মাথায় রেখেই। চিকিৎসকদের সুরক্ষার বিষয়টি যথাযথভাবে নিশ্চিত না করায় করোনায় আক্রান্ত হয়ে ইতোমধ্যে অনেক ডাক্তার মারাও গিয়েছেন।

এমন যখন পরিস্থিতি, ঠিক তখনই এদেশের একদল সুবিধাবাদী মানুষ নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য ডাক্তারদের নিয়ে সাজিয়ে চলেছেন মিথ্যে মুখরোচক নাটক। হাসপাতালে ডাক্তার থাকা সত্ত্বেও নিজেরাই রোগী সাজিয়ে শেখানো বুলি প্রচার করার চেষ্টা করছেন ‘ডাক্তার নেই।’

ক্যামেরা ও মাইক নিয়ে সিএনজির চারপাশে ভিড়

সম্প্রতি ফেসবুকে ভাইরাল হওয়া পোস্ট থেকে এসব কথা জানা যায়। ঘটনার চুম্বক অংশ ছবিতে দেখানো হল। (মূল ছবি আমাদের কাছে সংরক্ষিত আছে)
ফেসবুক পোস্টের স্ক্রিনশট

দিনের পর দিন জনগণের কাছে প্রায়ই ভুল তথ্য উপস্থাপন করা হচ্ছে। একটি মহল এই পরিস্থিতিকে কেন্দ্র করে গুজব রটানোর চেষ্টা করছে বলে বিভিন্ন ঘটনায় দেখা গিয়েছে। ইতোমধ্যে গুজব রটনাকারী কয়েকজন গ্রেফতারও হয়েছেন।

এই ঘটনায় ৯৯৯ এ ফোন করা হলে তারা এ ব্যাপারে লক্ষ্য রাখছেন বলে জানান। গুজব রটনাকারী যে-ই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে তাঁরা আশ্বস্ত করেন।

এ সংক্রান্ত কোন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য কোথাও দেখা গেলেই তা অতি সত্ত্বর নিকটস্থ থানায় জানাতে বলা হয়েছে।

ডা. সজীব কুমার/ নিজস্ব প্রতিবেদক

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।