মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬২৪ আশ্বিন ১৪৩৩ · ২৬ রবিউস সানি ১৪৪৮
প্রথম পাতা

রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সিভিল সার্জনের কার্যালয় ঘেরাও কর্মসূচি পালিত

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১:৪৯ · ২ মিনিটে পড়ুন
রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সিভিল সার্জনের কার্যালয় ঘেরাও কর্মসূচি পালিত
সিভিল সার্জনের কার্যালয় ঘেরাও করেছে রাজশাহী মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরা। ছবি-সংগৃহীত
লেখার আকার

মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫

স্বাস্থ্য মন্ত্রণালয়ের ম্যাটস স্যাকমো ডিএমএফ সংক্রান্ত হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সিভিল সার্জন অফিস ঘেরাও করেছে রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরা। আজ (১৮ ফেব্রুয়ারি) এ কর্মসূচি পালিত হয়।

সিভিল সার্জনের কার্যালয় ঘেরাও করেছে রাজশাহী মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরা। ছবি-সংগৃহীত

জানা গেছে, সম্প্রতি ম্যাটস, ডিএমএফ ইস্যুতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের গৃহীত হটকারি সিদ্ধান্তের বিরুদ্ধে এবং ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে এ কর্মসূচি পালন করেছ চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরা।

উল্লেখ্য, তাদের ৫ দফা দাবিগুলো হল –

১. MBBS/BDS ব্যতীত কেউ “ডাক্তার” লিখতে পারবে না উক্ত আইনের বিরুদ্ধে করা BMDCএর বিরুদ্ধে করা রিট ৭২ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করতে হবে ও BMDC রেজিস্ট্রেশন শুধুমাত্র MBBS/BDS ডিগ্রিধারীদের দিতে হবে। ২০১০সাল থেকে হাসিনা সরকার MATS দেরকে BMDC থেকে registration দেওয়া শুরু করেছে, এই MATS দের BMDC থেকে registration দেওয়া অবিলম্বে বন্ধ করতে হবে।

২. উন্নত বিশ্বের চিকিৎসা ব্যবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ OTC Drug list update করতে হবে। MBBS ও BDS ছাড়া অন্য কেউ OTC list এর বাইরে drug prescribe করতে পারবেনা। রেজিস্টার্ড চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া ফার্মেসিগুলো OTC list এর বাইরে কোন ওষুধ বিক্রি করতে পারবে না।

৩. স্বাস্থ্য খাতে চিকিৎসকের সংকট নিরসনে:

ক. দ্রুত ১০,০০০ জন ডাক্তার নিয়োগ দিয়ে সকল শূন্য পদ পূরণ করতে হবে, আলাদা স্বাস্থ্য কমিশন গঠন করে পূর্বের মতো ষষ্ঠ গ্রেডে নিয়োগ দিতে হবে।

খ. প্রতিবছর ৪,০০০-৫,০০০ ডাক্তার নিয়োগ দিয়ে স্বাস্থ্যখাতের ভারসাম্য বজায় রাখতে হবে।

গ. ডাক্তারদের BCS এর বয়সসীমা ৩৪ বছর করতে হবে।

৪. সকল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট স্কুল (MATS) ও মানহীন সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ সমূহ বন্ধ করে দিতে হবে। ইতোমধ্যে পাশ করা MATS শিক্ষার্থীদের SACMO পদবী রোহিত করে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগের ব্যবস্থা করতে হবে।নতুনভাবে MATS এ ভর্তি বন্ধ করতে হবে। ম্যাটস স্টুডেন্টদেরকে paramadics এ প্রবেশ দিয়ে সম্পূর্ণ ভাবে ম্যাটস বন্ধ করতে হবে।

৫. চিকিৎসক সুরক্ষা আইন বাস্তবায়ন করতে হবে।

প্ল্যাটফর্ম/এমইউএএস

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।