মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬১০ অগ্রহায়ণ ১৪৩৩ · ১৩ জমাদিউস সানি ১৪৪৮
প্রথম পাতা

রাজবাড়ীতে চিকিৎসক ধর্ষণ মামলায় তিনজন আসামীর মৃত্যুদণ্ড

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২০, ৯:৩৯ · ১ মিনিটে পড়ুন
রাজবাড়ীতে চিকিৎসক ধর্ষণ মামলায় তিনজন আসামীর মৃত্যুদণ্ড
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ২ সেপ্টেম্বর, ২০২০, বুধবার

ডা. অনির্বাণ সরকার
সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ,
৩৮ তম ব্যাচ

রাজবাড়ীতে চিকিৎসক ধর্ষণ মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। আপনারা হয়তো কেউ কেউ স্মরণ করতে পারবেন অটোরিকশায় বাড়ি যাওয়ার পথে সেই চিকিৎসকের ধর্ষণের শিকার হওয়ার ঘটনাটি। ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসের এ ঘটনা প্রায় সকল গণমাধ্যমেই প্রকাশিত হয়েছিল।

ধর্ষণের অপরাধে মৃত্যুদণ্ড- বাংলাদেশের জন্য একটি বিরল ঘটনা। সেদিক থেকে এটি সকল চিকিৎসক, নারী এবং মানবতাবাদীদের বিজয়। আমরা সেই চিকিৎসককে অভিবাদন জানাচ্ছি এবং প্রত্যাশা করছি এই ধর্ষকগুলো উচ্চতর আদালতে গেলেও যেন এদের মৃত্যুদণ্ড রহিত না হয়। উল্লেখ্য, ধর্ষণে জড়িত ছিলো সাতজন। এই ভয়াবহ গণধর্ষণের ঘটনায় বাকি চারজন কি শাস্তি পেল, না রেহাই পেল- সেটি জানা যায়নি। আশা করি, এরাও দৃষ্টান্তমূলক শাস্তি পাবে।

প্রসঙ্গত, কর্মজীবী চিকিৎসক যদি নারী হন, তার জন্য পৃথিবী, বিশেষ করে বাংলাদেশ জ্বলন্ত উনুনের সমতুল্য। এখানে নারী চিকিৎসকের মেধার বিচারের আগে বিচার করা হয় তার পোশাক, ধর্মাচরণ, ব্যক্তিগত অভিরুচি, পরিবারকে দেয়া সময়- ইত্যাদি। এসকল প্রতিকূলতা পেরিয়ে যেসকল নারী চিকিৎসাক্ষেত্রে উজ্জ্বল হয়ে আছেন, আজ এখানে তাদের সম্মান জানাচ্ছি।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

সিসিইউ হতে কেবিনে স্থানান্তর করা হলো স্বাস্থ্যমন্ত্রীকে

নিজস্ব প্রতিবেদক/ প্ল্যাটফর্ম টুডে গত ১৪ নভেম্বর রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে, করোনারী এনজিওগ্রাম পরবর্তী ব্লক ধরা পড়লে, স্টেন্টিং প্রক্রিয়া সম্পন্ন হয় স্বাস্থ্যমন্ত্রীর। কার্ডিওলজির স্বনামধন্য অধ্যাপক ডা. এ এন এম মোমেনুজ্জামানেএ নেতৃত্বে তার চিকিৎসা প্রক্রিয়াধীন রয়েছে। স্টেন্টিং পরবর্তী পরিচর্যার জন্য সিসিইউতে রাখা…

১৬ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

স্বাস্থ্যমন্ত্রীর হৃদযন্ত্রে সফলভাবে চিকিৎসা কার্যক্রম সম্পন্ন, বসানো হলো দুটি রিং (স্টেন্ট)

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেনের হৃদ্‌যন্ত্রে সফলভাবে দুটি রিং (স্টেন্ট) পরানো হয়েছে। ১৫ নভেম্বর বিকেল ৪টা ৩০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে তাঁর হৃদ্‌যন্ত্রের ব্লক দূর করতে এ চিকিৎসা কার্যক্রম সম্পন্ন হয়। এর আগে গতকাল একই হাসপাতালে…

১৬ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।