মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬২৩ আশ্বিন ১৪৩৩ · ২৫ রবিউস সানি ১৪৪৮
বিশেষ কলাম

রক্তের গ্রুপ না মিললেও কিডনি প্রতিস্থাপন সম্ভব

Fahmida Hoque Mitiপ্রকাশ: ২৩ জানুয়ারি ২০২০, ৫:১২ · ২ মিনিটে পড়ুন
রক্তের গ্রুপ না মিললেও কিডনি প্রতিস্থাপন সম্ভব
লেখার আকার

২৩ জানুয়ারি,২০২০
ডোনারের সঙ্গে রোগীর ব্লাড গ্রুপ না মিললেও কিডনি প্রতিস্থাপন সম্ভব বলে মন্তব্য করেছেন কিডনি ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট এবং সোসাইটি অব অরগ্যান ট্রান্সপ্লানটেশনের প্রতিষ্ঠাতা অধ্যাপক ডা. হারুন আর রশিদ।

তিনি বলেন, সম্পূর্ণরূপে কিডনি বিকল রোগীদের কিডনি প্রতিস্থাপনের (ট্রান্সপ্লান্ট) জন্য এতদিন ডোনারের সঙ্গে ব্লাড ও টিস্যু ম্যাচিং বাধ্যতামূলক হলেও বর্তমানে শুধুমাত্র কিডনি রোগী ও ডোনারের টিস্যু টাইপ ম্যাচিং হলেই বিশেষ পদ্ধতিতে সফলতার সঙ্গে কিডনি প্রতিস্থাপন সম্ভব। কিডনি ফাউন্ডেশন হাসপাতালে ইতোমধ্যেই সাতজন কিডনি রোগীর সফল অস্ত্রোপচার সম্পন্ন করেছে। প্রতিস্থাপনের পর কিডনি রোগীরা সুস্থ ও ভালো আছেন।

মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে সোসাইটি অব অরগ্যান ট্রান্সপ্লান্টের উদ্যোগে ‘মরণোত্তর অঙ্গদান ও সংযোজন’ শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

মরণোত্তর অঙ্গদান ও সংযোজন’ শীর্ষক সংবাদ সম্মেলনে অতিথিবৃন্দ

অধ্যাপক ডা. হারুন আর রশীদ বলেন, দেশে সফল কিডনি প্রতিস্থাপনের জন্য প্রশিক্ষিত বিশেষজ্ঞ কিডনি সার্জন ও চিকিৎসকরা রয়েছেন। বর্তমানে দেশের রোগীরাই নয়, বিদেশ থেকে রোগীরা এসেও কিডনি প্রতিস্থাপন করাচ্ছেন।

তিনি বলেন, কিডনি প্রতিস্থাপনের পর প্রথম বছর বাঁচে ৯৬ শতাংশ রোগী। পাঁচবছর বাঁচে ৮০ শতাংশ, ১০ বছর বাঁচে ৬০ শতাংশ, ১৫ বছর বাঁচে ৪০ শতাংশ ও ২০ থেকে ৩০ বছরও বাঁচে কিছু রোগী।

নিজস্ব প্রতিবেদক/ ফাহমিদা হক মিতি

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।