শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩, ২০ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা: প্রেশারের ওষুধ থেকে ক্যান্সার?

ভালসারটান উচ্চরক্তচাপ বা হাই প্রেশারের চিকিৎসায় জনপ্রিয় এক ঔষধের নাম। উচ্চ রক্তচাপ ছাড়াও এই ঔষধ হার্ট অ্যাটাক, হার্ট ফেইলিউর এবং ডায়াবেটিক কিডনি রোগ সহ প্রস্রাবে প্রোটিন চলে যাওয়া কিডনি রোগে বেশ উপকারী।

কিন্তু বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে যে, যুক্তরাষ্ট্রের ঔষধ নিয়ন্ত্রক সংস্থা ফুড অ্যান্ড ড্রাগস অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) এর এক রিপোর্টে “ভালসারটান ঔষধ সেবনে লিভার, ফুসফুস ও স্তন ক্যান্সার হওয়ার সম্ভাবনা বাড়ে” বলা হয়েছে। ফলে বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক এই ঔষধ বাজার থেকে প্রত্যাহারের এবং এর কাঁচামাল যেন অন্য কোনো ঔষধে ব্যবহৃত না হয় সেদিকে সতর্ক দৃষ্টি দেয়ার জন্য সব ঔষধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি এই ঔষধ ব্যবহার না করার লক্ষ্যে জনসচেতনতা বাড়াতে গণমাধ্যমে সচেতনতামূলক বিজ্ঞপ্তি প্রদানের জন্য ঔষধ প্রশাসনের প্রতি নির্দেশ প্রদান করা হয়েছে। কিন্তু এই ভালসারটান কি আসলেই ক্যান্সার সৃষ্টি করে? কী ছিলো যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগস অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) এর রিপোর্টে?

ফুড এন্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন হলো যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও জনকল্যাণ বিভাগের আওতাধীন শক্তিশালী ঔষধ নিয়ন্ত্রক সংস্থা, যা ৩০ জুন ১৯০৬ সালে প্রতিষ্ঠিত হয়। এ সংস্থার অনেক কাজের মধ্যে একটি হলো ঔষধ, টীকা, খাদ্যদ্রব্য ইত্যাদি মানুষের শরীরের জন্য কতটুকু নিরাপদ তা পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা এবং এগুলো বাজারজাত করার অনুমতি প্রদান করা।

১৩ জুলাই ২০১৮ (আপডেটেড ১৭ জুলাই ২০১৮) এ সংস্থা কর্তৃক প্রকাশিত সংবাদের সারসংক্ষেপ হল – ভালসারটান নয়, এর কাঁচামালে NDMA নামক পদার্থের উপস্থিতিই মানব দেহের ক্যান্সারের জন্য দায়ী। এই NDMA এর উপস্থিতি যুক্তরাষ্ট্রের গুটি কয়েক ঔষধ কোম্পানি (Major Pharmaceuticals, Solco Healthcare, Teva Pharmaceuticals Industries Ltd.) এর ভালসারটানে পাওয়া গিয়েছে, যারা চীনের Zhejiang Huahai Pharmaceuticals এর কাঁচামাল ব্যবহার করেছে। তাদের রিপোর্টে আরও বলা হয়, এসব কোম্পানি ছাড়া অন্যগুলোর ভালসারটানে NDMA এর উপস্থিতি পাওয়া যায়নি, তাই ব্যবহার করতে কোন সমস্যা নাই।

কোনো ঔষধ যদি ক্যান্সারের মত প্রাণঘাতী রোগের ঝুঁকি তৈরী করে, তাহলে তা ভয়ঙ্কর ব্যাপার। তবে এও লক্ষ্যনীয় যে, এই ঝুঁকি বিবেচনায় ভালসারটানের মত একটা ভাল ঔষধ যেন হারিয়ে না যায়। এজন্য আমাদের দেশে ঢালাও ভাবে সব কোম্পানির ঔষধ বন্ধ না করে, যুক্তরাষ্ট্রের মতো কোন কোন কোম্পানির ঔষধে NDMA এর উপস্থিতি আছে তা পরীক্ষা করে শুধু সেগুলোই নিষিদ্ধ করা এখন সময়ের দাবি।

লেখক:
ডাঃ এম ফরহাদ
ব্যাচ – ৩৭
চট্টগ্রাম মেডিকেল কলেজ

প্ল্যাটফর্ম ফিচার রাইটার:
সামিউন ফাতীহা
সেশন ২০১৬-১৭
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ, গাজীপুর

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।