মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬২৮ আশ্বিন ১৪৩৩ · ১ জমাদিউল আউয়াল ১৪৪৮
আন্তর্জাতিক সংবাদ

যুক্তরাজ্যের বিলবোর্ডে বাংলাদেশি বংশোদ্ভুত ডা. ফারজানা হুসেইন

Anisur Riadপ্রকাশ: ৫ জুলাই ২০২০, ৫:২৬ · ১ মিনিটে পড়ুন
যুক্তরাজ্যের বিলবোর্ডে বাংলাদেশি বংশোদ্ভুত ডা. ফারজানা হুসেইন
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ৫ জুলাই ২০২০, রবিবার

বাংলাদেশি বংশোদ্ভূত ফারজানা হুসেইন ২০১৯ সালে যুক্তরাজ্যের অন্যতম বর্ষসেরা চিকিৎসক (জিপি অফ দি ইয়ার) নির্বাচিত হয়েছিলেন। এবার সেখানকার স্বাস্থ্য বিভাগের (ন্যাশনাল হেলথ সার্ভিস-এনএইচএস) উদ্যোগে টানানো এক বিলবোর্ডে স্থান করে নিয়েছেন তিনি।

করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় নিরন্তর কাজ করে যাচ্ছেন তিনি। গত কয়েকমাস ধরে অনলাইনে স্বাস্থ্যসেবা দেওয়ার পাশাপাশি তিনি টিকা দেওয়ার ক্লিনিকগুলোতে ঘুরে ঘুরে স্বাস্থ্যসেবা দিয়েছেন।

রবিবার এনএইসএস-এর বর্ষপূর্তি অনুষ্ঠান। একে সামনে রেখেই নিজেদের ১২ জন স্বাস্থ্যকর্মীকে নিয়ে বিলবোর্ড বানিয়েছে ইংল্যান্ডের স্বাস্থ্যবিভাগ। কঠোর পরিশ্রম ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ সেখানে অন্যদের সঙ্গে স্থান করে নিয়েছেন ফারজানা।

উল্লেখ্য, ডা. ফারজানা হুসেইন ১৮ বছর ধরে পূর্ব লন্ডনে চিকিৎসা পেশায় নিয়োজিত আছেন। তিনি গত ৩ বছরে নিউহ্যামের স্থানীয় চিকিৎসা কমিটিতে ছিলেন। সেই সঙ্গে নিউহ্যামের জেনারেল প্র্যাকটিস ফেডারেশনের বোর্ড ডিরেক্টরের দায়িত্বও পালন করে আসছেন। এছাড়াও তিনি যুক্তরাজ্যের এনএপিসির কাউন্সিল সদস্য। সম্প্রতি তিনি প্রাথমিক কেয়ার নেটওয়ার্কের জন্য একজন ক্লিনিক্যাল পরিচালক হিসাবে নিয়োগ পেয়েছেন

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বাদুড় খেয়ে রহস্যময় রোগ ছড়িয়ে পড়ছে কঙ্গোতে, নিহত ৫৩

শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ রহস্যময় এক নতুন রোগের আতঙ্ক ছড়িয়ে পড়ছে আফ্রিকার দেশ কঙ্গোতে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের সূত্রে জানা গেছে, বাদুড় খেয়ে তিন শিশুর মধ্যে প্রথম আবিষ্কৃত হয় এই অজানা রোগ। বুধবার (২৬ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে সংবাদ সংস্থা এপির বরাতে এ…

২৮ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

কানাডার অর্থায়নে বাংলাদেশে কোভিড ও মাদকনীতির প্রভাব নিয়ে গবেষণা করবেন গবেষকেরা

বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ বাংলাদেশসহ নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে লং কোভিড শনাক্তকরণ ও ব্যবস্থাপনার কৌশল উন্নয়ন এবং ছোট শহর ও গ্রামীণ এলাকায় মাদকনীতির পরিবর্তনের প্রভাব নিয়ে গবেষণার জন্য কানাডিয়ান ইনস্টিটিউটস অব হেলথ রিসার্চ (সিআইএইচআর) থেকে তহবিল দেয়া হয়েছে। তহবিল…

১৯ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

মার্কিন সহায়তা বন্ধ, এইডসে প্রাণ হারাতে পারেন লাখো মানুষ: জাতিসংঘ

সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ যুক্তরাষ্ট্র বিশ্বে সবচেয়ে বেশি উন্নয়ন সহায়তা ও অনুদান প্রদানকারী দেশ। কিন্তু দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর সব ধরনের বৈদেশিক সহায়তা স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বন্ধ করে দিয়েছেন মার্কিন উন্নয়ন সংস্থা ইউএসএআইডির কার্যক্রম। বাংলাদেশে ইউএসএইডের…

১৭ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।