মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬২৯ আশ্বিন ১৪৩৩ · ২ জমাদিউল আউয়াল ১৪৪৮
বিশেষ কলাম

ময়মনসিংহে প্রথম সন্তান জন্মের ৩৯ দিন পর দ্বিতীয় জমজ সন্তানের জন্ম

Fahmida Hoque Mitiপ্রকাশ: ২৮ জুন ২০২০, ৩:৫০ · ২ মিনিটে পড়ুন
ময়মনসিংহে প্রথম সন্তান জন্মের ৩৯ দিন পর দ্বিতীয় জমজ সন্তানের জন্ম
ছবিতে রীতার স্বামী, রীতা ও তাদের দুই জমজ সন্তান
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ জুন, ২০২০, রবিবার

বাংলাদেশে এই প্রথম জমজ সন্তানের দুইজনের জন্মের সময়ের ব্যবধান ৩৯ দিন। বিস্ময়কর এই জমজ সন্তানের জন্ম হয় ডা. শিলা সেনের অধীনে।

সাধারণত জমজ শিশুদের জন্মের ব্যবধান স্বাভাবিক ডেলিভারিতে ২০ থেকে ৩০ মিনিট। বলা হয়, ১৫ মিনিটের মধ্যে হলে ভালো, না হলে ২য় শিশুর ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি হয়।
গাজীপুরের ২৮ বছর বয়সি রীতা তার ডেলিভারির জন্য স্মরণাপন্ন হন ডাঃ শিলা সেনের। তার বিয়ে হয়েছে সাড়ে তিন বৎসর, এরই মধ্যে রীতার সাত মাসের গর্ভকালীন বাচ্চা প্রি-টার্ম বেবি হয়ে মারা যায়। তাই এবার যখন টুইন প্রেগনেন্সি ধরা পরলো তখন প্রথম থেকেই তার জন্য অতিরিক্ত সাবধানতা ছিলো এবং এই জন্য সাড়ে তিন মাসের সময় জরায়ুমুখে সেলাই করা হয়েছিল। তার পরেও তিনি ৩১ সপ্তাহের সময় লেবার পেইন নিয়ে ভর্তি হন, প্রথমে লেবার এরেস্ট করার চেষ্টা করা হয় কিন্তু হয়নি বিধায় জরায়ুমুখের সেলাই কেটে দিয়ে ১ম ১১০০ গ্রাম ওজনের কন্যা সন্তান ডেলিভারি করা হয় গত ১৩ মে, ২০২০ শিলাঙ্গন হাসপাতালে। সেখানেই তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ‘কমিউনিটি বেজড মেডিকেল কলেজ হাসপাতাল’ এর নিউনেটাল ওয়ার্ডে ভর্তি করা হয়।

ছবিতে রীতার স্বামী, রীতা ও তাদের দুই জমজ সন্তান

আর এদিকে মায়ের ২য় বাচ্চার থলি ইনটেক্ট থাকায় এবং ব্যথা একদম কমে যাওয়ায় ডাক্তার রোগী ও তার স্বামীর সাথে প্রেগনেন্সি কন্টিনিউ করতে বলেন। এরপর তাকে কমিউনিটি বেজড মেডিকেল কলেজ হাসপাতালে ডা. শিলা সেনের অধীনেই ট্রান্সফার করা হয় এবং প্রেগনেন্সি কন্টিনিউ করার ব্যবস্থা করা হয়। তিনবার তার আল্ট্রাসোনোগ্রাম করা হয়। পরবর্তীতে গত ২২ জুন ২০২০ তারিখে তিনি ২.২ কেজি ওজন সম্পন্ন পুত্র সন্তানের জন্ম দেন। বর্তমানে তার দুজন সন্তানই সুস্থ আছে। উল্লেখ্য, ১ম কন্যা তার জন্মের ৫ দিন পর থেকেই বাড়িতে ছিল।
ডা. শিলা সেন

এমন জমজ সন্তানের এক শিশু জন্মের ৩৯ দিন পর অন্য শিশুর জন্মের ঘটনা বাংলাদেশে এর পূর্বে ঘটেনি। করোনা কালীন সময়ে এটি একটি বিশেষ অর্জন।

নিজস্ব প্রতিবেদক / সাদিয়া কবির

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

‘মুসাফিরখানা’- এক ব্যতিক্রমী মহৎ উদ্যোগ

প্ল্যাটফর্ম নিউজ, ০১ জুলাই, ২০২২, শুক্রবার 'মুসাফিরখানা' এমন একটি দাতব্য সংস্থা যেখানে ঢাকার বাইরে থেকে চিকিৎসাসেবা নিতে আগত মানুষজন বিনামূল্যে থাকা ও খাওয়ার সুবিধা পেয়ে থাকেন। এই মহৎ উদ্যোগ সম্পর্কে বিস্তারিত জানতে আমরা কথা বলেছি এর তত্ত্বাবধায়ক হাফেজ মাওলানা আহমাদ…

১ জুলাই ২০২২বিস্তারিত পড়ুন

রাতে নারী চিকিৎসকের সঙ্গে অশালীন আচরণ করায় পাঁচ বখাটের কারাদণ্ড

প্ল্যাটফর্ম নিউজ, ১৩ জুন, ২০২২, সোমবার কিশোরগঞ্জের মিঠামইনে নারী চিকিৎসকের সঙ্গে অশালীন আচরণ করায় ৫ তরুণকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন গত ১১ জুন, ২০২২, শনিবার রাতে…

বিএসএমএমইউতে অ্যাডভান্স ক্লিনিক্যাল ফেলোশিপ ট্রেনিং প্রোগ্রাম

প্ল্যাটফর্ম নিউজ, ২৬ এপ্রিল ২০২২, মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এক বছর মেয়াদি ‘অ্যাডভান্স ক্লিনিক্যাল ফেলোশিপ ট্রেনিং প্রোগ্রামে’ আবেদন আহ্বান করা হয়েছে। মঙ্গলবার (২৬ এপ্রিল) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে উপ-রেজিস্ট্রার ডা. জিএম সাদিক হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে…

২৬ এপ্রিল ২০২২বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।