শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩, ১৯ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

মেডিসিন ক্লাব, ফরিদপুর মেডিকেল কলেজের আয়োজনঃ ‘Seminar on Cervical Carcinoma.’

মেডিসিন ক্লাব,ফরিদপুর মেডিকেল কলেজের উদ্যোগে ১৪ অক্টোবর শনিবার ফরিদপুর মেডিকেল কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় ‘Seminar on Cervical Carcinoma.’ উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন অত্র মেডিকেল কলেজের সম্মানিত অধ্যক্ষ অধ্যাপক ডাঃ এস.এম. খবীরুল ইসলাম।অন্যান্য শিক্ষকমন্ডলীর মাঝে আরো উপস্থিত ছিলেন গাইনী এন্ড অবস বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ শিলা রাণী দাস, ডাঃ কানিজ ফাতেমা, ডাঃ দিলরুবা জেবা, ডাঃ বিশ্বনাথ রায়, প্যাথোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ গোলাম কিবরিয়া, নাক-কান-গলা বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ নৃপেন্দ্রনাথ বিশ্বাস,হেমাটোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ কামরুজ্জামান।এছাড়াও হাসপাতালের রেজিস্ট্রার,সিএ,ইন্টার্ন ডক্টরস,ছাত্রছাত্রী এবং কলেজের কর্মকর্তা-কর্মচারীর ছিল সেমিনারে স্বতঃস্ফূর্ত উপস্থিতি।
22523801_1798916696802778_1023399595_n
মেডিসিন ক্লাব,ফমেক ইউনিটের সাধারণ সম্পাদক তূণীর চৌধুরীর সঞ্চালনায় শুরু হওয়া অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত শিক্ষকমন্ডলী cervical carcinoma কি,এর প্রকার,এ রোগ হওয়ার কারণ,প্রতিকার এবং ভ্যাক্সিনেশন সম্বন্ধে তাঁদের মূল্যবান বক্তব্য প্রদান করেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেডিসিন ক্লাব,ফমেক ইউনিটের সভাপতি সুকান্ত রায় ।স্লাইড প্রেজেন্টেশনে ছিলেন মেডিসিন ক্লাব,ফমেক ইউনিটের উপদেষ্টা আদিবা তাসনিম এবং প্রচার-প্রকাশনা সম্পাদক তিমির কুমার সাহা।অনুষ্ঠানে উপস্থাপনা করেন সমাজকল্যাণ সম্পাদক মোঃ ওয়াকিফ-উল-আলম আকাশ ও অর্থ সম্পাদক মৌটুসি মনোয়ার।আপ্যায়নে ছিলেন দপ্তর সম্পাদক মেহেদী হাসান রুবেল ও সাংস্কৃতিক সম্পাদক লিমা আক্তার সুমনা।এছাড়া পুরো অনুষ্ঠান সফল করার পেছনে কাজ করেছে এফ-২৫ ও এফ-২৬ ব্যাচের মেডিসিনিয়ানবৃন্দ।

প্রধান অতিথি তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে cervical carcinoma নিয়ে সচেতনতামমূলক কথা বলেন এবং এ ধরনের সেমিনার করার জন্য মেডিসিন ক্লাবের ভূয়সী প্রশংসা করেন। সবশেষে কেক কাটার মধ্য দিয়ে ২০১৭-১৮ সেশনের ২০০০ তম ব্যাগ রক্ত বিতরণের মাইলফলক উদযাপনের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।