শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩, ২০ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

মেডিকেল স্টুডেন্টস এসোসিয়েশন, সুনামগঞ্জ এর উদ্যোগে বন্যাকবলিত এলাকায় ফ্রী মেডিকেল হেলথ ক্যাম্প ও ঔষধ বিতরণ কর্মসূচী পালন

“মেডিকেল স্টুডেন্টস এসোসিয়েশন, সুনামগঞ্জ” এর উদ্যোগে গত ৫ই সেপ্টেম্বর, মঙ্গলবার, সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার বন্যাকবলিত বেহেলী ইউনিয়নের বেহেলী উচ্চবিদ্যালয়ে “ফ্রী মেডিকেল হেলথ ক্যাম্প ও ঔষধ বিতরণ কর্মসূচী”র মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। এই কার্যক্রমে এলাকার প্রায় ৬০০ হতদরিদ্র মানুষকে চিকিৎসাসেবা প্রদান ও ওষুধ বিতরণ করা হয়। ক্যাম্প কার্যক্রম উদ্বোধন করেন সুনামগঞ্জ জেলার সিভিল সার্জন ডা. আশুতোষ দাস।
received_1786604871366937
উক্ত হেলথ ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন বিএমএ সুনামগঞ্জ জেলার সাধারণ সম্পাদক ও ইএনটি স্পেশালিস্ট ডা. এম নুরুল ইসলাম, বিএমএ সুনামগঞ্জের সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ মেডিকেল স্টুডেন্টস এসোসিয়েশন এর আহ্বায়ক ডা. সৈকত দাস, ডা. ইশরাত জাহান, ডা. এহসানুল হক গালিব, ডা. আমিনুল ইসলাম, ডা. সৃজন রায় তীর্থ প্রমুখ।
হেলথ ক্যাম্পে মেডিকেল স্টুডেন্টদের মধ্যে উপস্থিত ছিলেন মিত্রবৃন্দা চৌধুরী, মৌসুমী দেবী পূজা, মাজহারুল চয়ন, বন্যা তালুকদার, তমা, সাদিকুর তানভীর, অনিন্দ্য রায় অন্তু, জুবায়ের, পল্লব, জুয়েল, রাহি, দীপ, মিজান, তানভির, রেজওয়ান, ইমরান, রাজ, কুশলসহ অন্যান্য সদস্যবৃন্দ।
received_1786606868033404
মঙ্গলবার সকাল আটটায় সর্বমোট চল্লিশজন মেম্বার নিয়ে এসোসিয়েশনটি ক্যাম্পের উদ্দেশ্য যাত্রা করে। মাঝপথে এক বিশাল হাওর পাড়ি দিয়ে পৌঁছতে হয় বেহেলী উচ্চ বিদ্যালয়ে যার চারদিকে পানি আর পানি। বেলা দশটার দিকে এ কার্যক্রম শুরু হয়ে বিকেলে যখন শেষ হয় তখন রোগীর সংখ্যা দাঁড়ায় প্রায় ৫৭৬। এলাকার মানুষজন এই ফ্রী হেলথ ক্যাম্পে চিকিৎসা পেয়ে খুবই খুশি এবং গ্রামবাসী পরবর্তীতে এ ধরনের সেবা আরো বেশি আশা করেন বলে জানিয়েছেন স্থানীয় চেয়ারম্যান অসীম তালুকদার।
received_1786604298033661
তিন বছর বয়সী এই সংগঠনটি প্রতি বছর দুটি করে হেলথ ক্যাম্প আয়োজন করে জেলার সুবিধাবঞ্চিত এলাকার মানুষজনকে স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছে এবং আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উক্ত এসোসিয়েশনের আহ্বায়ক ও সুনামগঞ্জ বিএমএ’র সাংগঠনিক সম্পাদক ডা. সৈকত দাস।

সংবাদদাতা : সাদিকুর তানভীর

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।