সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩, ২২ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

বেসিক সাবজেক্টের শিক্ষকদের হাসপাতালে দায়িত্ব পালনের সরকারি নির্দেশ কতটুকু যৌক্তিক?

প্ল্যাটফর্ম নিউজ, ৩০ জুন, ২০২০, মঙ্গলবার

দেশের বিভিন্ন মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগে কর্মরত বেসিক সাবজেক্টের শিক্ষকদের হাসপাতালে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছে সরকার। রবিবার (২৮ জুন) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের (পার-১ অধিশাখা) উপসচিব শামীমা নাসরীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়,

‘বিভিন্ন মেডিকেল কলেজে বিভিন্ন বিষয়ে অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষক হিসেবে কর্মরত কর্মকর্তাদের স্ব-স্ব মেডিকেল কলেজ হাসপাতাল,জেলা হাসপাতাল, সদর হাসপাতাল, জেনারেল হাসপাতালে দায়িত্ব পালন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

সম্ভাব্য করোনা পরিস্থিতিতে আক্রান্তদের চিকিৎসায় চিকিৎসাকর্মীর সংকটের বিষয়টি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। তবে এ পরিস্থিতিতে মেডিকেল কলেজের সকল স্তরের বেসিক সাবজেক্টের শিক্ষকদের একই ছাতার নিচে এনে স্বাস্থ্যব্যবস্থার চিকিৎসাকর্মীর সংকট কাটিয়ে উঠার যে পরিকল্পনা নেওয়া হয়েছে তা কতটুকু যুক্তিসঙ্গত এ নিয়ে প্রশ্ন থেকে যায়।

দেশের বিভিন্ন মেডিকেল কলেজে শিক্ষার্থীদের শিক্ষাদানের সঙ্গে জড়িত বেসিক ও প্যারাক্লিনিক্যাল সায়েন্সের শিক্ষকগণ দীর্ঘ সময় রোগ এবং রোগী দেখার ক্লিনিক্যাল সায়েন্স থেকে দূরে। কোভিড-১৯ এর মত জটিল সময়ে হাসপাতাল তাদের উপযুক্ত স্থান নয়।

তাছাড়া তাঁরা প্রত্যেকেই তাঁর নিজ নিজ পদের দায়িত্ব অনুসারে সরকারি দায়িত্ব পালন করছেন। সরকার ইতিমধ্যে ২০০০ অতিরিক্ত ক্লিনিক্যাল চিকিৎসক নিয়েছেন। উপজেলাগুলোতেও পর্যাপ্ত ক্লিনিক্যাল চিকিৎসক রয়েছেন। কোন একটি বিশেষ স্থানের সংকট মোকাবেলাতে তাঁদের কাজে লাগানো যেতে পারে।

ইতিপূর্বে জনপ্রশাসন মন্ত্রণালয় ও অধিদপ্তর নির্দেশনা মতে প্রবীণ বা বয়স্ক কমকর্তাগন সরাসরি অন্তর্ভুক্ত না হওয়ার নির্দেশনা রয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের জারিকৃত এই সাম্প্রতিক নির্দেশনা তাহলে সেই সকল নির্দেশনাকে লঙ্ঘন করবে এবং মেডিকেল কলেজের বিভিন্ন পদে কর্মরত প্রবীণ অধ্যাপক ও শিক্ষকদের ঝুঁকির মধ্যে ফেলে দিবে।

তাঁরা তাঁদের পদের দায়িত্ব এর অতিরিক্ত এই দায়িত্ব পালন করলে সরকারি চাকরির বিধান অনুসারে অতিরিক্ত দায়িত্বভাতা পাবেন, এ বিষয়ে প্রজ্ঞাপন এ স্পষ্ট করে কিছুই বলা হয়নি। চিকিৎসকদের পরিচালনার এই নীতি দেবার আগে ব্যবস্থাপনার সাথে জড়িত অধিদপ্তরের সুপারিশ নেওয়া হয়েছিল কী না তাও স্পষ্ট নয়।

করোনা পরিস্থিতিতে সারাদেশে লকডাউনে স্তিমিত শিক্ষাব্যবস্থা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়। এখন সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজগুলোতে অনলাইন ক্লাস নেওয়া হচ্ছে, এ ক্ষেত্রে তাঁরা ক্লাস নেবেন নাকি হাসপাতালে চিকিৎসা দিয়ে কোয়ারেন্টাইনে থাকবেন বিষয়টি বিবেচনায় আনা দরকার।

ইতিপূর্বে সরকার বেসিক সাবজেক্টের বিশেষজ্ঞ শিক্ষকের তীব্র ঘাটতি মাথায় রেখে সকলে যেন দ্রুত বেসিক সাবজেক্টে আগ্রহী হন সেই প্রস্তুতিকে মাথা রেখে ডেপুটেশন পলিসি সাজিয়েছিল। এই বিষয়ের দিকপালদের, চিকিৎসক গড়ার কারিগর এসকল অভিভাবক সমতুল্য গুরুজনদের এভাবে বিপদে ঠেলে দিলে যে অপূরণীয় ক্ষতি হবে তা সহসাই পূরণ হবার নয়।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।