মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬৪ অগ্রহায়ণ ১৪৩৩ · ৭ জমাদিউস সানি ১৪৪৮
প্রথম পাতা

মেডিকেল অ্যাসিস্ট্যান্টের (ডিএমএফ) অপচিকিৎসায় নবজাতকের মৃত্যু

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ৯:২৯ · ২ মিনিটে পড়ুন
মেডিকেল অ্যাসিস্ট্যান্টের (ডিএমএফ) অপচিকিৎসায় নবজাতকের মৃত্যু
লেখার আকার

রবিবার, ১৬ মার্চ, ২০২৫

গাজীপুরের শ্রীপুরে মেডিকেল অ্যাসিস্ট্যান্টের (ডিএমএফ) অপচিকিৎসায় নবজাতকের মৃত্যু হয়েছে। জানা গেছে, চিকিৎসা প্রদান করেছেন মতিনুর বেগম মালা; যিনি পেশায় মেডিকেল অ্যাসিস্ট্যান্ট! কিন্তু প্রতারণার আশ্রয় নিয়ে বছরের পর বছর রোগীদের চিকিৎসা প্রদান করছেন। তার অপচিকিৎসার শিকার হয়ে প্রাণ হারিয়েছেন অনেকে।

সবশেষ মতিনুর বেগম মালার অপ চিকিৎসার শিকার হয়ে নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয়েছে! আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট অনুযায়ি, শিশুটি মাতৃগর্ভে ম্যালপজিশনে ছিল। এমন অবস্থায় শিশুটিকে মাতৃগর্ভ থেকে বের করতে সিজার করা জরুরি। এমনকি শিশুটির পরিবারের জোরাজুরির পরেও সে নরমাল ডেলিভারি করানোর চেষ্টা করেন। ফলাফল – নবজাতকের মৃত্যু।

 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে স্থানীয় অনেকেই তার বিরুদ্ধে অভিযোগ করতে দেখা গেছে। স্থানীয়দের ভাষ্য, এই কথিত ডাক্তার (মেডিকেল অ্যাসিস্ট্যান্ট) দীর্ঘদিন ধরে অনভিজ্ঞতার পরিচয়ে মানুষকে ক্ষতির মুখে ঠেলে দিচ্ছেন, অথচ তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি!

মুজাহিদ নামের একজন প্রশাসনকে প্রশ্ন করেছেন— “আর কত প্রাণ ঝরবে? প্রশাসনের প্রতি জোর দাবি, দ্রুত তদন্ত করে মতিনুর বেগম মালার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক, যাতে ভবিষ্যতে আর কোনো পরিবার এমন ভয়ংকর অভিজ্ঞতার শিকার না হয়!”

এ বিষয়ে জানতে গাজীপুরের সিভিল সার্জন কার্যালয়ে ফোন করা হলে প্ল্যাটফর্ম প্রতিবেদকের পরিচয় জানার পর ফোন কেটে দেয়া হয়!

প্ল্যাটফর্ম/এমইউএএস

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

সিসিইউ হতে কেবিনে স্থানান্তর করা হলো স্বাস্থ্যমন্ত্রীকে

নিজস্ব প্রতিবেদক/ প্ল্যাটফর্ম টুডে গত ১৪ নভেম্বর রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে, করোনারী এনজিওগ্রাম পরবর্তী ব্লক ধরা পড়লে, স্টেন্টিং প্রক্রিয়া সম্পন্ন হয় স্বাস্থ্যমন্ত্রীর। কার্ডিওলজির স্বনামধন্য অধ্যাপক ডা. এ এন এম মোমেনুজ্জামানেএ নেতৃত্বে তার চিকিৎসা প্রক্রিয়াধীন রয়েছে। স্টেন্টিং পরবর্তী পরিচর্যার জন্য সিসিইউতে রাখা…

১৬ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

স্বাস্থ্যমন্ত্রীর হৃদযন্ত্রে সফলভাবে চিকিৎসা কার্যক্রম সম্পন্ন, বসানো হলো দুটি রিং (স্টেন্ট)

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেনের হৃদ্‌যন্ত্রে সফলভাবে দুটি রিং (স্টেন্ট) পরানো হয়েছে। ১৫ নভেম্বর বিকেল ৪টা ৩০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে তাঁর হৃদ্‌যন্ত্রের ব্লক দূর করতে এ চিকিৎসা কার্যক্রম সম্পন্ন হয়। এর আগে গতকাল একই হাসপাতালে…

১৬ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।