মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬১৩ কার্তিক ১৪৩৩ · ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮
ব্রেকিং নিউজ

মিটফোর্ড হাসপাতালে হামলা, নিরাপত্তাহীনতায় ভুগছে চিকিৎসকগণ

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০১৮, ৮:৪৭ · ২ মিনিটে পড়ুন
মিটফোর্ড হাসপাতালে হামলা, নিরাপত্তাহীনতায় ভুগছে চিকিৎসকগণ
লেখার আকার

27654734_10204485474054064_8923852866183774401_n

 
আজ ৩ ফেব্রুয়ারি,২০১৮।

 

আজ সকালে মিটফোর্ড হাসপাতালে মেডিসিন বিভাগে কর্মরত সহকারী রেজিস্ট্রার ও ইন্টার্ন চিকিৎসকের উপর রোগীর লোক  হামলা করে পালিয়ে যায়।

মেডিসিন ইউনিটের একজন সহকারী রেজিস্ট্রার ও ইন্টার্ন ডাক্তাদের  উপর  হামলা চালায় রোগীর আত্নিয়-স্বজনগন ।

রাউন্ডের সময় রোগীর লোককে, রোগীর স্বার্থেই বাইরে গিয়ে অপেক্ষা করতে বলা হলে কর্তব্যরত চিকিৎসককে গালিগালাজ শুরু করে করে। গালিগালাজের একপর্যায়ে আরও কয়েকজন বহিরাগতকে সাথে নিয়ে কর্তব্যরত সহকারী রেজিস্ট্রার ও ইন্টার্ন চিকিৎসকদের উপর হামলা করে অবশেষে পালিয়ে যায়।

 

মাত্র ত্রিশজন আনসার নিয়ে পুরো হাসপাতালের নিরাপত্তা শিফট ভিত্তিকভাবে নিয়ন্ত্রণ করা হয়।
এরকম অপ্রতুল লোকবল নিয়ে এত বেশি সংখ্যক রোগীর লোক নিয়ন্ত্রণ করা কখনোই সম্ভব হয়ে ওঠে না তখন ।বারবার হাসপাতালের পরিচালক বরাবর নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ জানালেও তিনি তার সীমাবদ্ধতার কথা তুলে ধরেন।আজকে অবশেষে এই  নিরাপত্তার অভাবে  আহত হন কিছু চিকিৎসক।

27540354_10204485474214068_1021630564933117046_n

এমতাবস্থায় সকল ইন্টার্ন ডাক্তার নিজেদের নিরাপত্তার কথা বিবেচনা করে এবং হাসপাতালে যথেষ্ট নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ৬ দফা দাবীতে অনির্দিষ্ট কালের কর্মবিরতি পালন করার সিদ্ধান্ত নেয় হাসপাতালে অবস্থানরত চিকিৎসকগণ।

 
চিকিৎসকগণ জানান, এই দাবি  শুধু মিটফোর্ড নয়, সারাদেশের সব জায়গায় তারা কর্তব্যরত সকল ডাক্তারদের উপর হামলা, নির্যাতনের অবসান চান তারা।

আহত এক চিকিৎসক বলেন  ” আমরা বাংলাদেশের সকল স্বাস্থ্য সেবা কেন্দ্র, হাসপাতাল , প্রতিষ্ঠানে নিজেদের জন্য  নিরাপদ কর্মস্থল চাই।এভাবে আর কতদিন বাঁচা যায় ? এই জন্যই কি চিকিৎসক হয়েছি?এভাবে মানুষের সেবা করা যায়? ”

 

 

 

 

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মুন্সীগঞ্জে মেডিক্যাল কলেজের জায়গা নির্ধারণ করা হয়েছে – স্বরাষ্ট্র উপদেষ্টা

সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫ স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘মুন্সীগঞ্জে একটি মেডিক্যাল কলেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী দু-এক মাসের মধ্যে এই মেডিক্যাল কলেজ স্থাপনের কাজ কীভাবে শুরু করা যায়, সেজন্য চেষ্টা চালিয়ে…

৭ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।