মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

অবশেষে দাবি মেনে নিলেন পাইওনিয়ার ডেন্টাল কলেজ কর্তৃপক্ষ

527943_10151020046107563_812218365_n

আজ ৪ ডিসেম্বর,২০১৭।

অবশেষে সকল দাবি মেনে নিতে বাধ্য হলেন পাইওনিয়ার ডেন্টাল কলেজ কর্তৃপক্ষ।

৩ ডিসেম্বর বুধবার সকাল থেকে  রাজধানী ঢাকার পাইওনিয়ার ডেন্টাল কলেজে শিক্ষার্থী এবং ইন্টার্ণ  চিকিৎসকগন কলেজের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হয়ে, ১৩ দফা দাবি নিয়ে  আন্দোলন শুরু  করেন।

এর আগে, তারা ১৫ দিন সময় বেঁধে দিয়ে  ১৩ দফা দাবি লিখিত আকারে কলেজ কর্তৃপক্ষকে পেশ করা হয়। কিন্তু নির্ধারিত ১৫ দিন শেষ হয়ে গেলেও কলেজ কর্তৃপক্ষ যখন কোন উদ্যোগ গ্রহণ করেন নাই, তখন সকলে  এই আন্দোলনের পথ বেছে  নিতে বাধ্য হন।

 

তাদের ১৩ দফা দাবীসমূহঃ
১। শেষ পেশাগত পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর ফর্ম ফিলাপের টাকা ব্যতীত কোনরুপ বেতন আদায় করা যাবে না।
২।ইন্টার্ন ডাক্তারদের বেতন বৃদ্ধি করে ১২০০০ টাকা করতে হবে। উল্লেখ্য থাকে যে ,যে সমস্ত ছাত্রছাত্রী ভর্তির সময় ডেভেলপমেন্টাল ফি দিয়ে ভর্তি হয়েছে তাদেরকেও বেতনের অন্তর্ভুক্ত করতে হবে।

বিঃদ্রঃযাদের ইন্টার্নশীপের বেতন নেই তাদের ক্ষেত্রে প্রযোজ্য। প্রতি মাসের দশ তারিখের মধ্যে এই বেতন পরিশোধ করতে হবে।

৩। কলেজ অধ্যয়নরত প্রত্যেক শিক্ষার্থীর ক্ষেত্রে চিকিৎসা গ্রহন করার সময় চিকিৎসা বাবদ ফি সম্পূর্ণ ফ্রি করে দিতে হবে। অভিভাবকের ক্ষেত্রে ৫০% ছাড়ে চিকিৎসা গ্রহণের ব্যবস্থা করে দিতে হবে।

৪। ইন্টার্নী ডাক্তারদের নিয়ে “ইন্টার্নী ডাক্তার এসোসিয়েশন” গঠন করে দিতে হবে।উল্লেখ্য থাকে যে এই এসোসিয়েশন গঠন করার সময় কলেজ কর্তৃপক্ষ কর্তৃক নিযুক্ত উপদেষ্টারা উপস্থিত থাকবেন এবং অনুমতি প্রদান করবেন।

৫।ভর্তির সময় যে ডেভেলপমেন্টাল ফি নেওয়া হয় এরপর থেকে শেষ বর্ষ পর্যন্ত বেতন এবং পরীক্ষার ফি ব্যতীত শিক্ষার্থীদের কাছ থেকে অন্য কোন টাকা আদায় করা যাবে না।

৬।প্রত্যেক পেশাগত পরীক্ষার ফর্ম ফিলাপের সময় আদায়কৃত ফর্ম ফিলাপ বাবদ গৃহীত টাকা কমাতে হবে।

৭।কলেজের যে কোন টাকা লেনদেনের ক্ষেত্রে রশিদ দিতে হবে।

৮। বেতন বিলম্বে দেওয়ার ক্ষেত্রে যে জরিমানা নেওয়া হয় , ২০ টাকা থেকে কমিয়ে ১০ টাকা করতে হবে।

৯।নিয়ম অনুযায়ী হোস্টেলে এক বছর থাকার পর হোস্টেল ছাড়ার ক্ষেত্রে তাকে দ্রুত অনুমতি দিতে হবে এবং এক্ষেত্রে অতিরিক্ত কোন টাকা আদায় করা যাবে না।
১০। কলেজে ইমার্জেন্সি ইউনিট এবং এম্বুলেন্সের ব্যবস্থা করতে হবে।

১১। হোস্টেল ফি বাড়ানোর ক্ষেত্রে একটি নির্দিষ্ট নীতিমালা থাকতে হবে এবং খাওয়ার ক্ষেত্রে সঠিক নিয়মে খাদ্যের ব্যবস্থা এবং খাওয়ার মান উন্নত করতে হবে।

১২।বহির্বিভাগে চিকিৎসা প্রদানের সময় যেসকল যন্ত্রপাতি ব্যবহার করা হয় তা সম্পূর্ণ কলেজ থেকে সরবরাহ করতে হবে।

১৩।ফাইনাল প্রফেশনাল পরীক্ষায় পাশ করার ১৫ দিনের মধ্যে অন্যান্য কলেজের ন্যায় ইন্টার্নশীপ দিতে হবে এবং ইন্টার্নশীপ শেষ হওয়ামাত্র যথাসময়ে ইন্টার্ন সার্টিফিকেট দিতে হবে ।

 

 

আন্দোলনের প্রথম দিন তারা কলেজ প্রধান ফটকে  শিক্ষার্থীরা  তালা ঝুলিয়ে দিয়ে, ফটকের সামনে অবস্থান করেন । সেখানকার শিক্ষার্থী দের সাথে কথা বলে জানা যায়,  দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা  এই আন্দোলন তারা চালিয়ে যাবে । অবশেষে রাত নয়টার দিকে কলেজ কর্তৃপক্ষ তাদের সকল দাবি মেনে নিয়ে দ্রুত তাদের দাবিসমুহ বাস্তবায়ন করা হবে বলে আশ্বাস দেন ।

 

 
খোঁজ নিয়ে জানা গেছে শুধু পাইওনিয়ার ডেন্টাল কলেজই নয়,  দেশের বেশির ভাগ  বেসরকারি ডেন্টাল এবং মেডিকেল কলেজে এই ধরনের অনিয়ম কলেজ কর্তৃপক্ষ চালিয়ে যাচ্ছে শুরু থেকে।

 

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।