শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩, ২০ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

মানবতার তাগিদে কাজ করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে চাঁপাইনবাবগঞ্জ মেডিকেল স্টুডেন্টস এসোসিয়েশন এর কার্যক্রম

সারাদেশের বিভিন্ন মেডিকেল ও ডেন্টাল কলেজে অধ্যয়নরত চাঁপাইনবাবগঞ্জ জেলার শিক্ষার্থীদের একই প্ল্যাটফর্মে এনে ঐক্য, মানবতা, সেবার মূলমন্ত্রে এগিয়ে চলার লক্ষ্যে গঠিত হয় চাঁপাইনবাবগঞ্জ মেডিকেল স্টুডেন্টস এসোসিয়েশন।

Screenshot_20170630-123302_1

গত ২৪ শে এপ্রিল বারিন্দ মেডিকেল কলেজের শেষ বর্ষের ছাত্র সাইফ জামান আনন্দকে আহ্বায়ক, ৩১ জন যুগ্ম আহ্বায়ক সহ সর্বমোট ১৫১ সদস্যের সমন্বয়ে ৬ মাসের জন্য আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়ে স্বাক্ষর করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএমএ এর সভাপতি ডা. দুররুল হোদা এবং সাধারণ সম্পাদক ডা. গোলাম রাব্বানী। কমিটি অনুমোদনের মাত্র দুই সপ্তাহের মাথায় চাঁপাইনবাবগঞ্জের ঝিলিম ইউনিয়নে ফ্রি হেলথ ক্যাম্পের মাধ্যমে প্রায় ২০০০ রোগীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিতে অগ্রণী ভূমিকা পালন করে সংগঠনটি।

Screenshot_20170630-123223_1_1
Screenshot_20170630-123455_1

গেলো রমজানের শেষ ইফতারের দিনটিতে একত্রিত হয় জেলার প্রায় সকল মেডিকেল শিক্ষার্থী। পরিচিতি সভা ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন এসোসিয়েশন এর আহ্বায়ক সাইফ জামান আনন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন এসোসিয়েশন এর যুগ্ম আহ্বায়ক সাতক্ষীরা মেডিকেল কলেজের শেষ বর্ষের শিক্ষার্থী মোঃ আতিকুর রহমান।

Screenshot_20170630-123157_1

Screenshot_20170630-122919_1_1

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার চিকিৎসক নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন জেলা বিএমএ এর সাধারণ সম্পাদক ডাঃ গোলাম রাব্বানী, সাংগঠনিক সম্পাদক ডাঃ নাহিদ ইসলাম মুন, স্বাচীপের জেলা সভাপতি ডাঃ আব্দুস সালাম। উক্ত অনুষ্ঠানে শিক্ষার্থীরা মানবতার তাগিদে সকলের পাশে দাঁড়ানোর অঙ্গিকার ব্যক্ত করেন। উপস্থিত চিকিৎসক সমাজের নেতৃবৃন্দ সকল মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে শিক্ষার্থীদের প্রাণবন্ত ও স্বতঃস্ফূর্ত উপস্থিতিকে আন্তরিক অভিনন্দন জানান ও ভবিষ্যতেও ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। আহ্বায়ক কমিটির পক্ষ থেকে আগামী সেপ্টেম্বরে পূর্ণাঙ্গ কমিটি গঠনের ঘোষণা আসে। ইতিমধ্যে চার শতাধিক মেডিকেল শিক্ষার্থী সংগঠনের ফর্ম পুরোন করে সদস্য হয়েছেন।

ঐক্য, মানবতা ও সেবা মূলনীতি নিয়ে দেশের বিভিন্ন মেডিকেল কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে গড়া সংগঠনটি চাঁপাইনবাবগঞ্জ জেলার চিকিৎসক সমাজের সাথে একতাবদ্ধ থেকে জেলার অসহায় মানুষদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।