মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬২৪ আশ্বিন ১৪৩৩ · ২৬ রবিউস সানি ১৪৪৮
প্রথম পাতা

মরণোত্তর একুশে পদক পাচ্ছেন ডা. আ.আ.ম. মেসবাহুল হক

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৬ ফেব্রুয়ারি ২০২০, ৭:৩৯ · ২ মিনিটে পড়ুন
মরণোত্তর একুশে পদক পাচ্ছেন ডা. আ.আ.ম. মেসবাহুল হক
লেখার আকার

৬ ফেব্রুয়ারি,২০২০

বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ, ৫ ফেব্রুয়ারি ২০২০,সংস্কৃতিবিষয়ক মন্ত্রনালয়ের এক সংবাদ বিজ্ঞাপ্তিতে রাষ্ট্রীয় দ্বিতীয় সর্বোচ্চ পদক “একুশে পদক” প্রাপ্তদের নামের তালিকা প্রকাশ করা হয়।

 

তালিকায় প্রকাশিত নাম অনুযায়ী এই বছর একুশে পদক পাচ্ছেন ২জন চিকিৎসক।
চিকিৎসা ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ অধ্যাপক ডা. সায়েবা আক্তার এবং মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ডা. আ.আ.ম. মেসবাহুল হক ওরফে বাচ্চু।
এবার মরণোত্তর পদকপ্রাপ্ত ৫ জন ব্যক্তির মধ্যে অন্যতম ব্যক্তি হচ্ছেন ডা. আ.আ.ম. মেসবাহুল হক ওরফে বাচ্চু যিনি একাধারে একজন চিকিৎসক হওয়ার পাশাপাশি বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও ভাষাসৈনিক।
ব্যক্তিগত জীবনে মেসবাহুল হক রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলার বালিয়াডাঙ্গা গ্রামে ১৯৩০ সালের ৩ মার্চ এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন।তাঁর স্ত্রীর নাম মাসুদা হক।ব্যক্তিগত জীবনে তিনি ৩ ছেলে ও ২মেয়ের জনক।
মেসবাহুল হক ১৯৪৭ সালে ম্যাট্রিকুলেশন এবং ১৯৪৯ সালে আইএসসি পাস করেন,পরবর্তীতে তৎকালীন রাজশাহী মেডিকেল স্কুল(বর্তমান রাজশাহী মেডিকেল কলেজ) কলেজ থেকে ১৯৫২ সালে এলএমএফ ডিগ্রী অর্জন করেন।
ছাত্রাবস্থায় মেসবাহুল হক মেডিকেল ছাত্র থাকাকালীন সময়ে ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনে অংশগ্রহন করেন।তিনি ১৯৫৪ সালে ছাত্রনেতা হিসেবে অন্য ছাত্রদের সাথে কারাবরন করেন।
মুক্তিযুদ্ধে তিনি চাঁপাইনবাবগঞ্জে নেতৃত্ব দান করেন।
তিনি ১৯৭২ সালে প্রথম হস্তলিখিত সংবিধানে স্বাক্ষরকারীদের একজন।
তিনি ১৯৭৩ সালের নির্বাচনে জাতীয় সংসদ সদস্যও ছিলেন।

মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতিস্বরূপ বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৯ সালে তাঁকে আজীবন সম্মাননা প্রদান করেন।২০১১ সালে নবনির্মিত চাঁপাইনবাবগঞ্জের স্টেডিয়ামের নামকরন করা হয় ‘আ.আ.ম. মেসবাহুল হক স্টেডিয়াম।’
এই বছর চিকিৎসা ক্ষেত্র এবং মুক্তিযুদ্ধে অবদানের পাশাপাশি অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ১৯ জন বিশিষ্ট ব্যক্তি এবং ১টি প্রতিষ্ঠানকে ‘একুশে পদক’ প্রদানের জন্য নাম ঘোষনা করা হয়েছে।পরবর্তীতে ২০ ফেব্রুয়ারি ২০২০,’ওসমানী মিলনায়তনে’ প্রধানমন্ত্রী ঘোষনাকৃত ব্যক্তিদের পদক প্রদান করবেন।

নিজস্ব প্রতিবেদক /জান্নাতুন নাসিরা জুঁই

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।