গবেষণায় “একুশে পদক ২০২১” পাচ্ছেন অধ্যাপক ড. সমীর কুমার সাহা
প্ল্যাটফর্ম নিউজ, ৫ ফেব্রুয়ারি ২০২১, শুক্রবার গবেষণায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২১ সালে একুশে পদক পাচ্ছেন ঢাকা শিশু হাসপাতালের অণুজীববিজ্ঞান বিভাগের অধ্যাপক, ইন্সটিটিউট অফ চাইল্ড হেলথ এর প্রধান এবং চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ড. সমীর কুমার সাহা। উল্লেখ্য, বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ২১ (একুশ) জন বিশিষ্ট নাগরিককে ২০২১ সালের একুশে পদক প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার।…