মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

মরণব্যাধি “নিপাহ” প্রতিরোধ এবং সতর্কতার সময় এখনই

নিপাহ থেকে বাচতে চাইলে আজই কাচা খেজুরের রস খাওয়া বন্ধ করুন!
শুধুমাত্র কাচা খেজুরের রস খাওয়া বন্ধ করলে ৯৯ % নিপাহ এনক্যাফালাইটিস কমে যাবে! নিপাহ ভাইরাসে আক্রান্ত রোগীর ৭০ % ই মারা যাই! আর যারা বেচেঁ থাকে তারাও কেও পুরোপুরি সুস্থ হয় না! হয় বোবা হয়ে যাই, না হয় হাত পা কাজ করে না, না হয় স্মৃতিভ্রষ্ট হয়ে যাই!
কখন হয় ??

এই ভাইরাস সাধারনত মহামারি আকার ধারন করে ডিসেম্বর থেকে মে মাস পর্যন্ত! গত ২০১৩ এর ডিসেম্বার থেকে মে ২০১৪ পযর্ন্ত এই ভাইরাসে ২৭ জন আক্রান্ত হয়ে মারা যাই ১৪জন আর এই বছর এই পর্যন্ত ৯ জন আক্রান্ত হয়ে ৬ জন মারা গেছে বলে খবর পাওয়া গেছে!
কোন অঞ্চলে বেশি হয়??
খেজুরের রস উৎপাদন যে অঞ্চলে বেশি হয় সেই এলাকাতে এই রোগের প্রাদুর্ভাব সবচেয়ে বেশি সেই হিসাবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা হলো, ফরিদপুর, রাজবাড়ি, মাগুরা, রংপুর ,দিনাজপুর, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী প্রভূত অঞ্চল! তবে যশোর ঝিনাইদহ, খুলনা এলাকা ঝুঁকিপূর্ণ এলাকা হলেও এখন পর্যন্ত কোন রোগি সনাক্ত করা সম্ভাব হয়নি!

images
খেজুরের রস পানরত অবস্থায় বাদুর

কিভাবে ছড়ায়??
এই রোগ ছড়ায় সাধারনত বাঁদুরের মাধ্যমে! সেই হিসাবে শীত আসলে বাদুর যখন খেজুরের রস খেতে যাই তখন তার প্রস্রাব কিংবা লালা রসের ভিতর যাই আর এই রস খেলে মানুষের ভিতর রোগ প্রবেশ করে! এছাড়া বাদুরে খাওয়া ফল খেলে অথবা বাদুরের লালা কিংবা প্রস্রাব যুক্ত ফল খেলে এই রোগ হতে পারে! আর একবার যদি কেও এই রোগে আক্রান্ত হয় তাহলে তার আশপাশে যদি উপযুক্ত প্রটেকশন নিয়ে না যাওয়া হয় তাহলে তারও এই রোগ হবার সমুহ সম্ভাবনা আছে! তবে যারা শুকুর পালন করে অথবা এর আশপাশে থাকে তাদেরও এই রোগ হতে পারে! সবচেয়ে মজার বিষয় বাদুর আক্রান্ত খেজুরের রস দিয়ে যদি তাড়ি তৈরি করা হয় তাহলে ঐ তাড়ি যে খাবে তারও নিপাহ এনক্যাফালাইটিস হতে পারে!

নিপাহ ট্রিটমেন্ট কি??
সত্যি বলতে নিপাহ এনক্যাফালাইটিস এর ডেফিনেটিভ ট্রিটমেন্ট এখন আবিষ্কার হয়নি তবে আমরা সাপোরেটিভ ট্রিটমেন্ট এর মাধ্যমে রোগকে কন্ট্রোলে আনতে পারি!তাছাড়া অনেক গুলো অনগোয়িং ট্রায়েল থেরাপি চলছে এই রোগের হাত থেকে বাচতে!
তাহলে এই রোগ থেকে বাচতে হলে আমাদেরকে কি করতে হবে?
প্রতিরোধ ব্যাবস্থা নিতে হবে! আর এই প্রতিরোধ ব্যাবস্থা গুলো হলো

১। কাচা খেজুরের রস খাওয়া সম্পুর্ন নিষেধ!
২। খাও ফল কখনো খাওয়া যাবেনা।
৩। সব সময় ফল ধুয়ে খেতে হবে!
৪। আক্রান্ত কারো কাছ থেকে আশার পর ভালোভাবে হাত মুখ ধুয়ে ফেলতে হবে
৫। আক্রান্ত ব্যাক্তিকে যতো তাড়াতাড়ি সম্ভাব নিকটস্থ সরকারি হাসপাতালে নিতে হবে!
চিকিৎসক এবং সেবিকাদের করণীয় কি??

আক্রান্ত ব্যাক্তির ট্রিটমেন্ট দিতে যাওয়া সেবিকা কিংবা চিকিৎসকরা কিভাবে এই রোগ থেকে বাচবে? হ্যা, অবশ্যই রোগীকে হাসপাতালের নিদিষ্ট আইসোলেটেড ওয়ার্ডে তাদের চিকিৎসা দিতে হবে! চিকিৎসকরা ১০০% প্রোটেকশন ছাড়া কখনোই রোগির কাছে যাবেনা কারন রোগি বাচাতে গিয়ে নিজে মরার কোন অর্থ হয় না! কমপ্লিট প্রোটেকশন সেট প্রতিটি সরকার নিধারিত হাসপাতালে দেওয়া আছে!
11039140_10203692840400417_2228780012447287599_n

এই রোগ হলে কিভাবে বুঝবো???

যদি কোন ব্যাক্তি হঠাৎ জ্বরে আক্রান্ত হবার পর মুর্ছা যাই, প্রলাপ বকে, অজ্ঞান হয়ে যাই সাথে মাথা ব্যাথা, বমি হয় কিংবা ডাইরিয়া হয় এবং সাথে ২ থেকে ১৪ দিনের ভিতর খেজুরের রস খাওয়ার ইতিহাস থাকে তাহলে আমরা প্রাথমিক ভাবে নিপাহ এনক্যাফালাইটিস ধারনা করতে পারি!
রোগী পাওয়া গেলে কি করবে???

এই ধরনের কোন রোগী পাওয়া গেলে সাথে সাথে সরকারি হাসপাতালে নিয়ে যেতে হবে অথবা আইইডিসিআর এর হটলাইনে যোগাযোগ করতে হবে! আইইডিসিআর এর হট লাইন- 01937110011 …..( শুধুমাত্র চিকিৎসকদের জন্য)
সবায় ভালো থাকুন!
সবায় সুস্থ থাকুন!
download

প্ল্যাটফর্মের জন্য সম্পাদনা করেছেন,
ডাঃ আজিজুর রহমান
আবাসিক মেডিকেল অফিসার,
উপজেলা স্বাস্থকমপ্লেক্স, কোটচাঁদপুর পুর, ঝিনাইদহ

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।