মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬৪ অগ্রহায়ণ ১৪৩৩ · ৭ জমাদিউস সানি ১৪৪৮
প্রথম পাতা

মনসুর আলী মেডিকেলে স্কয়ার ফার্মাসিউটিক্যালসকে অবাঞ্ছিত ঘোষণা

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫৪ · ২ মিনিটে পড়ুন
লেখার আকার

শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫

শহীদ মনসুর আলী মেডিকেল কলেজে স্কয়ার ফার্মাসিউটিক্যালসকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। আজ মনসুর আলী মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকদের পক্ষ থেকে এক বিবৃতিতে এ ঘোষণা দেয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, “অতি উদ্বেগের সহিত লক্ষণীয় যে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড ডিএমএফ/মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের সাথে একটি মতবিনিময় সভা ও অনুষ্ঠান আয়োজন করে। উক্ত অনুষ্ঠানে এডভোকেট শিশির মনির মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের ডিপ্লোমা ডাক্তার বলে সম্বোধন করেন এবং তাদের সুরে সুর মিলিয়ে বেআইনি ও অনৈতিকভাবে অ্যাসিস্ট্যান্টদের ডাক্তার পদবী পাইয়ে দেবার প্রতিজ্ঞা ব্যক্ত করেন। এছাড়াও স্কয়ার ফার্মাসিউটিক্যালস এর কর্মকর্তারা এতে সদয় সম্মতি প্রদান করেন এবং তাদের নিয়ে ভবিষ্যতে কাজ করার আশা ব্যাক্ত করেন।

যেখানে মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের নামের আগে ডাক্তার লিখা নিয়ে ইন্টার্ন চিকিৎসকসহ সারা দেশের চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরা আন্দোলনরত, সেখানে স্কয়ার ফার্মাসিউটিক্যালস এর এমন অনুষ্ঠান ডাক্তারদের জন্য মানহানিকর এবং কোয়াকদের পূর্নবাসনের শামিল। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

এমতাবস্থায় আগামীকাল ১লা মার্চ, ২০২৫ থেকে অনির্দিষ্টকালের জন্য স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডকে মনসুর আলী মেডিকেল কলেজে অবাঞ্ছিত ঘোষণা করা হল এবং তাদের প্রতিনিধিগনকে ভিজিট করা থেকে বিরত থাকতে বলা হল। এছাড়াও দেশের চিকিৎসক সমাজকে প্রতিটি ক্ষেত্রে স্কয়ার ফার্মাসিউটিক্যালসকে পরিত্যাগ ও নিষিদ্ধ করার অনুরোধ করা হলো।”

প্ল্যাটফর্ম/

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

সিসিইউ হতে কেবিনে স্থানান্তর করা হলো স্বাস্থ্যমন্ত্রীকে

নিজস্ব প্রতিবেদক/ প্ল্যাটফর্ম টুডে গত ১৪ নভেম্বর রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে, করোনারী এনজিওগ্রাম পরবর্তী ব্লক ধরা পড়লে, স্টেন্টিং প্রক্রিয়া সম্পন্ন হয় স্বাস্থ্যমন্ত্রীর। কার্ডিওলজির স্বনামধন্য অধ্যাপক ডা. এ এন এম মোমেনুজ্জামানেএ নেতৃত্বে তার চিকিৎসা প্রক্রিয়াধীন রয়েছে। স্টেন্টিং পরবর্তী পরিচর্যার জন্য সিসিইউতে রাখা…

১৬ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

স্বাস্থ্যমন্ত্রীর হৃদযন্ত্রে সফলভাবে চিকিৎসা কার্যক্রম সম্পন্ন, বসানো হলো দুটি রিং (স্টেন্ট)

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেনের হৃদ্‌যন্ত্রে সফলভাবে দুটি রিং (স্টেন্ট) পরানো হয়েছে। ১৫ নভেম্বর বিকেল ৪টা ৩০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে তাঁর হৃদ্‌যন্ত্রের ব্লক দূর করতে এ চিকিৎসা কার্যক্রম সম্পন্ন হয়। এর আগে গতকাল একই হাসপাতালে…

১৬ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।