সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩, ২২ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

ভুল সংবাদ: করোনা সন্দেহে টাঙ্গাইলের জঙ্গলে মাকে ফেলে গেছেন সন্তানেরা

প্ল্যাটফর্ম নিউজ,

সোমবার, ২০ এপ্রিল, ২০২০

”করোনা সন্দেহে টাঙ্গাইলের জঙ্গলে মাকে ফেলে গেছেন সন্তানেরা”, এই শিরোনামে গত বুধবার, ১৫ এপ্রিল, ২০২০ তারিখে দেশের বেশকিছু দৈনিক পত্রিকা সংবাদ প্রকাশ করে যা ভুল। এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবীশ চিকিৎসক ডা. উম্মে কুলসুম শিমি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বার্তা প্রকাশ করার পর আমাদের প্রতিনিধি তার সাথে যোগাযোগ করেন এবং তিনি সংবাদটি অসত্য বলে নিশ্চিত করেন। পুরোপুরি খোঁজ না নিয়েই এবং চিকিৎসকের পরীক্ষার ফলাফল ব্যতীতই সংবাদটি প্রকাশ করে ভুল তথ্য পরিবেশন করা হয়েছে বলে তিনি মন্তব্য করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত তার বার্তাটি আমরা জনগণের উদ্দেশ্য হুবহু তুলে ধরছি।

রোগিনীর ছেলের অনুমতি সাপেক্ষে ছবি প্রকাশ করা হয়েছে

আইসোলেশন ওয়ার্ড থেকে আসা রোগিনীর (RT PCR for COVID-19 negative) ফাইলে বড় করে লেখা “অজানা”। টাঙ্গাইলের জঙ্গল থেকে পুলিশ সদস্যগণ উদ্ধার করে নিয়ে এসেছেন। তাদের ভাষ্যমতে, ‘করোনা সন্দেহে নিজ মা কে জঙ্গলে ফেলে গেছে সন্তানেরা।’
সেই থেকে ঢামেকের শ্রদ্ধেয় পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দীন স্যার এবং চিকিৎসকদের তত্ত্বাবধানে। তার প্রাথমিক history & general examination করেন CA ডা. মুক্তাদির ভাইয়া। রোগিনীর COVID-19 এর কোন উপসর্গ ছিল না। সব test ফ্রি তে করার ব্যবস্থা করেন ভাইয়া। রিপোর্ট মোটামুটি ভালো আসলো কিন্তু, রোগিনীর কথাবার্তা, আচরণ ছিল অসংলগ্ন।
এর মধ্যে সন্ধান পেয়ে রোগিনীর বড় ছেলে হাসপাতালে আসেন। তার ভাষ্যমতে মা ১০-১২বছর ধরে মানসিক ভারসাম্যহীন। কাউকে না জানিয়ে বাসা থেকে বের হয়ে গেছে আগেও ৫-৬ বার! রাউন্ডের সময় ইউনিট প্রধান সহযোগী অধ্যাপক ডা. প্রদীপ স্যার এবং সহকারী অধ্যাপক ডা. ফাহিম স্যারের নির্দেশ মত psychiatric evaluation (মানসিক সমস্যার পরীক্ষা)- এর জন্য তাকে মানসিক রোগ বহির্বিভাগে নিয়ে যাই, আন্তরিকতার সাথে রোগিনীকে দেখলেন রেজিস্ট্রার ডা. পরাগ স্যার এবং বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মামুন স্যার।
Diagnosis-Schizophrenia.
রোগিনী শারিরীক ভাবে সুস্থ, বিধায় তার সন্তানের অনুরোধে আজ ছুটি নিয়ে হাসিমুখে ফিরে যাচ্ছেন বাসায়।। অথচ এই খবর কেউ জানবেনা।

দুঃখের বিষয়, একজন মানসিক রোগীর পরিবার থেকে যেই যত্ন ও সহযোগিতা পাওয়ার কথা, রোগিনী তা পান নি। COVID-19 এর রোগী না হওয়া সত্ত্বেও সন্দেহের বশে সাধারণ মানুষ তাকে সাহায্য করতে আসেননি। But the door of DMCH is open for all & we DO always try our best to keep your heart beating.

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।