মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬২৩ আশ্বিন ১৪৩৩ · ২৫ রবিউস সানি ১৪৪৮
প্রথম পাতা

ভাতা বৃদ্ধির দাবিতে রাজপথে নামার ঘোষণা ট্রেইনি চিকিৎসকদের

Moin Uddin Ahmad Sibliপ্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ৮:০০ · ২ মিনিটে পড়ুন
ভাতা বৃদ্ধির দাবিতে রাজপথে নামার ঘোষণা ট্রেইনি চিকিৎসকদের
লেখার আকার

মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪

ভাতা বৃদ্ধির দাবিতে পোস্ট গ্রাজুয়েট (স্নাতকোত্তর পড়ুয়া চিকিৎসক)  প্রাইভেট ট্রেইনি এবং রেসিডেন্ট চিকিৎসকগণ বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে। জানা যায়, বিগত ২ বছর ধরে ট্রেইনি চিকিৎসকদের যৌক্তিক দাবি– ‘সরকারি সুযোগ-সুবিধাসহ ভাতা ৯ম গ্রেডে উত্তীর্ণ করা’ নিয়ে সর্বস্তরে কথা বলার পরও কোন ফলাফল পাননি। বিশেষ করে, গত ৪ মাস ধরে তারা বিসিপিএস, বিএসএমএমইউ, ডিজি শিক্ষা, ডিজি হেলথ, স্বাস্থ্য উপদেষ্টার প্রধান সহকারীর সাথে দেখা করেন। ফলস্বরূপ নথি অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়। কিন্তু আমলাতান্ত্রিক জটিলতায় নথি আটকে থাকায় বাধ্য হয়ে তারা এসব কর্মসূচি দিয়েছেন। আজ (১০ ডিসেম্বর) রাজধানীর বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে জানানো হয়।

কর্মসূচির অংশ হিসেবে – আগামী ১১ ও ১২ ডিসেম্বর ট্রেইনি চিকিৎসকেরা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করবেন। আগামী ১৪ ডিসেম্বর শহীদ মিনার থেকে রাজু ভাস্কর্য অভিমুখে মশাল মিছিল করবেন। আগামী ১৭ ডিসেম্বর নিজ নিজ মেডিকেলে অবস্থান কর্মসূচি পালন করবেন। এসব কর্মসূচির নেপথ্যে আছে ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস নামের চিকিৎসকদের সংগঠন।

উল্লেখ্য যে, স্নাতকোত্তর পড়ুয়া চিকিৎসকদের কোর্সের সম্পন্ন করতে প্রতিদিন সরকারি হাসপাতালগুলোতে সেবা প্রদান করতে হয়। দৈনিক ৮.৫-১০ ঘন্টা পর্যন্ত ডিউটি করে মাস শেষে তাদের ভাতা দেয়া হয় ২৫,০০০ টাকা। এসময়ে প্রাইভেট প্র্যাকটিস (চেম্বার) বন্ধ থাকায় এই ভাতাই তাদের জীবন নির্বাহের একমাত্র অবলম্বন। কিন্তু বর্তমান বাজার দর চিন্তা করলে যেকোনো জেলা শহরে এ অর্থ দিয়ে মাস অতিক্রম করা প্রায় অসম্ভবই বলা চলে।

খোঁজ নিয়ে দেখা গেছে, পার্শ্ববর্তী দেশ ভারতে রাজ্যভেদে ট্রেইনি চিকিৎসকদের ভাতা ১লক্ষ থেকে ১লক্ষ ৩০হাজার রূপি, পাকিস্তানে ৭০ হাজার রূপি ও ভূটানে ৫০ হাজার নলট্রুম। যা বাংলাদেশের তুলনায় কয়েকগুণ বেশি!

সংবাদ সম্মেলনে ১৮ ডিসেম্বরের মধ্যে সরকারি সুযোগ-সুবিধাসহ ভাতা ৯ম গ্রেডে উত্তীর্ণ করার দাবি সহসা বাস্তবায়ন করা না হলে তাহলে হলে কর্মবিরতিসহ কঠোর কর্মসূচির পাশাপাশি চূড়ান্ত আন্দোলনের ডাক আসবে বলেও হুশিয়ারি দিয়েছে সংগঠনটি।

প্ল্যাটফর্ম প্রতিবেদক।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।