মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬১৪ অগ্রহায়ণ ১৪৩৩ · ১৭ জমাদিউস সানি ১৪৪৮
প্রথম পাতা

কাঠুরিয়া বাবার ছেলে জাতীয় মেধায় তৃতীয়, বীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সংবর্ধনা!

ওয়েব টিমপ্রকাশ: ১২ অক্টোবর ২০১৮, ৫:৫৭ · ১ মিনিটে পড়ুন
কাঠুরিয়া বাবার ছেলে জাতীয় মেধায় তৃতীয়, বীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সংবর্ধনা!
লেখার আকার

সজীব চন্দ্র রায় প্রমাণ করেছে ইচ্ছা ও মেধা শক্তি থাকলে জীবনে কিছুই অসম্ভব নয়।
কাঠুরিয়া পিতা এবং দিনমজুর মায়ের সন্তান সজীব। চরম দারিদ্রতার জীবনকে উপেক্ষা করে এবারের মেডিকেল ভর্তি পরিক্ষায় ৩য় স্থান অধিকার করেছে সে।

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ১১নং মরিচা ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম কাঠগড় রাজাপুকুরে ২০০০ সালের ৫ ফেব্রুয়ারি জন্ম হয় সজীবের।
বাবা মনোধর চন্দ্র রায় সংসারের ভরণ-পোষণ নির্বাহের জন্য একসময় রিকশা-ভ্যান চালান। ছেলের লেখাপড়ার খরচ জোগাতে সেই রিকশা-ভ্যান বিক্রি করে এখন শুধু কাঠুরিয়ার কাজ করেন।মা চারুবালা রায় কৃষি শ্রমিক হিসেবে দিনমজুরের কাজ করেন।

২০১০ সালে কাঠগড় আদিবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণীর পাবলিক পরীক্ষায় গোটা বীরগঞ্জ উপজেলার মধ্যে প্রথম হয়।এরপরের সকল পরীক্ষায় কৃত্বিতের সাথে উত্তীর্ণ হয়।সর্বোপরি এবারের
মেডিকেল ভর্তি পরীক্ষায় (2018-19) এমসিকিউ ১০০ নম্বরের মধ্যে ৮৫.৭৫ এবং সার্টিফিকেটে ২০০ নম্বরের মধ্যে ২০০ নম্বর পেয়ে সারা দেশের মেধাতালিকায় তৃতীয় স্থান অধিকার করে, ঢাকা মেডিকেলে পড়ার সৌভাগ্য অর্জন করে।

তার এই সাফল্যে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সংবর্ধনা ও প্রীতি উপহার দেয়া হয় তাকে।

প্ল্যাটফর্ম ফিচার রাইটারঃ উর্বী সারাফ আনিকা
৫ম বর্ষ
রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

সিসিইউ হতে কেবিনে স্থানান্তর করা হলো স্বাস্থ্যমন্ত্রীকে

নিজস্ব প্রতিবেদক/ প্ল্যাটফর্ম টুডে গত ১৪ নভেম্বর রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে, করোনারী এনজিওগ্রাম পরবর্তী ব্লক ধরা পড়লে, স্টেন্টিং প্রক্রিয়া সম্পন্ন হয় স্বাস্থ্যমন্ত্রীর। কার্ডিওলজির স্বনামধন্য অধ্যাপক ডা. এ এন এম মোমেনুজ্জামানেএ নেতৃত্বে তার চিকিৎসা প্রক্রিয়াধীন রয়েছে। স্টেন্টিং পরবর্তী পরিচর্যার জন্য সিসিইউতে রাখা…

১৬ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

স্বাস্থ্যমন্ত্রীর হৃদযন্ত্রে সফলভাবে চিকিৎসা কার্যক্রম সম্পন্ন, বসানো হলো দুটি রিং (স্টেন্ট)

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেনের হৃদ্‌যন্ত্রে সফলভাবে দুটি রিং (স্টেন্ট) পরানো হয়েছে। ১৫ নভেম্বর বিকেল ৪টা ৩০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে তাঁর হৃদ্‌যন্ত্রের ব্লক দূর করতে এ চিকিৎসা কার্যক্রম সম্পন্ন হয়। এর আগে গতকাল একই হাসপাতালে…

১৬ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।