মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬১১ কার্তিক ১৪৩৩ · ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮
অতিথি লেখা

ব্লাড দেওয়ার পর কখনো কখনো রোগীর কিডনি ফেইল/ হার্টের সমস্যা বেড়ে যায় কেন?

অংকন বনিকপ্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২০, ৬:৪৯ · ২ মিনিটে পড়ুন
ব্লাড দেওয়ার পর কখনো কখনো রোগীর কিডনি ফেইল/ হার্টের সমস্যা বেড়ে যায় কেন?
লেখার আকার

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০

ব্লাড দেওয়ার পর দেখা গেলো রোগীর ধীরে ধীরে কিডনি ফেইল/ হার্টের সমস্যা বেড়ে যাচ্ছে, কিন্তু কেন?

ব্লাডব্যাগের ভিতরে রক্ত জমাট না বাঁধার জন্য থাকে anti-coagulant (সচরাচর CPDA-1)। কিন্তু তবুও ব্যাগের ভিতরে রক্ত জমাট বেঁধে যেতে পারে। টেকনিক্যাল সমস্যার মাঝে অন্যতম হলো- অনেক ব্লাড ব্যাগে anti-coagulant থাকে শুধু ব্যাগের ভিতরে, ব্যাগের টিউবের ভিতরে নয়। সেই লম্বা টিউব দিয়ে যখন ব্লাড প্রবেশ করে তখন ব্যাগের ভিতরে বাতাসও চলে আসে। ফলে oxygen mediated cell lysis হওয়ার সম্ভাবনা বেড়ে যায়।

ব্লাডব্যাগ রাখার যে ফ্রিজ তা সুনির্দিষ্টভাবে ডিজাইন করা তার জন্য। অনেকে খরচ বাঁচাতে কিচেন ফ্রিজ, সায়েন্টিফিক ফ্রিজে সংরক্ষণ করেন। সেগুলোতে ব্যাগ বলতে গেলে সমান্তরাল করে রাখা হয়, ফলে স্পর্শকৃত স্থানের তাপমাত্রা অন্যস্থানের চেয়ে অনেক কম থাকে। ফলাফল সেল ইঞ্জুরি।

আমরা ব্লাড দেওয়ার সময় শুধু রং দেখেই দিয়ে দেই। ব্লাড ট্রান্সফিউশন সেট দিয়ে লিকুইড চলে যায় রোগীর শরীরে যা মূলত RCC breakdown products. ট্রান্সফিউশন সেট ব্যবহার শেষে কোনো কিছু দেখা ব্যতীত ফেলে দেওয়া হয়। যদি দেখা হতো তাহলেও কিন্তু মাথায় চলে আসে কি কি ঘটবে সামনের দিনগুলোতে।

শুধু একটা সিল মেরে ব্লাড দিয়ে দিতে বললাম সেবিকাকে- সেই চর্চা থেকে সরে আসাই নিরাপদ। রোগী আপনার আমার আপনজনও হতে পারে যেকোনো সময়ে।

ডা. আশরাফুল হক
সহকারী অধ্যাপক
ব্লাড ট্রান্সফিউশন
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

সব বাবার প্রতি গভীর শ্রদ্ধা || ইমেরিটাস অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ

প্ল্যাটফর্ম নিউজ, ২০ জুন, ২০২২, সোমবার ইমেরিটাস অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ, মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক। মা একটি বর্ণের আর দুটি বর্ণের খুব ছোট একটি শব্দ বাবা; কিন্তু বাস্তবতায় তার গভীরতা আর বিশালতা সীমাহীন। আদর-শাসন, স্নেহ-মায়া-মমতা, সন্তানকে ভালো রাখতে…

অবশেষে আবিষ্কার হলো ক্যান্সারের ঔষধ, সত্যি কি তাই? || ডা. মোঃ মারুফুর রহমান

প্ল্যাটফর্ম নিউজ, ৯ জুন, ২০২২, বৃহস্পতিবার ডা. মোঃ মারুফুর রহমান চিকিৎসক ও পিএইচডি গবেষক ডিপার্টমেন্ট অফ অনকোলজি এন্ড মেটাবলিজম ইউনিভার্সিটি অফ শেফিল্ড, যুক্তরাজ্য। গত কয়েকদিন ধরে নিউজফিডে ক্যান্সার চিকিৎসায় এক জাদুকরি ম্যাজিক বুলেট ধরনের ওষুধের অবিশ্বাস্য ফলাফলের খবর দেখতে পাচ্ছি।…

শিশুদের কথা বলা শেখানো || পর্ব-০১

প্ল্যাটফর্ম নিউজ, ২৫ মে, ২০২১, বুধবার ডা. সওকত আরা বীথি মিনেসোটা, ইউ এস এ। আপাতদৃষ্টিতে মনে হতে পারে শিশুরা তো এমনিতেই কথা বলা শিখে যায়। এদের আবার কথা বলা শেখাবার প্রয়োজন কিসের? কথা তো বনের পাখিদের শেখাবার দরকার হয়। একথা…

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।