মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬১০ কার্তিক ১৪৩৩ · ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮
অতিথি লেখা

বিজ্ঞান ও বিস্ময়ঃ পর্ব-০৭ || নানী ও আমাদের দেহ

Sarif Sahriarপ্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২০, ৫:১৫ · ২ মিনিটে পড়ুন
বিজ্ঞান ও বিস্ময়ঃ পর্ব-০৭ || নানী ও আমাদের দেহ
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ১৫ সেপ্টেম্বর, ২০২০, মঙ্গলবার

ডা. আসির মোসাদ্দেক সাকিব
ডেন্টাল সার্জন,
চট্টগ্রাম মেডিকেল কলেজ।

মেয়েরা যখন মায়ের পেটে তৈরী হয়, তখন মেয়েদের দেহের সব অংশই তাদের মায়ের কোষ বিশ্লেষিত হয়ে হয়। গর্ভস্থ মেয়ের ডিম্বাশয় ও ডিম্বাণু গুলোও মায়ের দেহের উপাদান দিয়ে তৈরী। জন্মের সময় মেয়েরা ৬০/৭০ লক্ষ ডিম্বাণু নিয়ে ভূমিষ্ট হয়। বয়ঃসন্ধির আগ-পর্যন্ত তাদের শরীর এগুলোর ভেতরে যাচাই-বাছাই করে ৩ লক্ষ টা ডিম্বাণু ঠিক রেখে বাকি সব নষ্ট করে দেয়। এই ৩ লক্ষের ভেতরে প্রতি মাসে একটি করে পরিপক্ক হয়, যার কারণে পিরিয়ড বা মাসিক হয়, এটা সবাই জানে।

কিন্তু বায়োলজিস্টরা একটা কথা আরো গুরুত্ত্বের সাথে বলে। কোন মেয়ের সন্তানটি যে ডিম্বাণু আর শুক্রাণুর কম্বিনেশনে হল, সেখানে ডিম্বাণুটি কিন্তু মায়ের দেহে এসেছে নানীর দেহের উপাদানে তৈরী হয়ে। কারন ডিম্বাণু গুলো মায়ের দেহে এসেছে, মা যখন নানীর পেটে ছিল তখন। তাই আমরা আমাদের নানীর সাথে গভীরভাবে সম্পর্কিত। যদিও জন্মকষ্টটি পাবে মা, তবু বায়োলজিক্যালি আমাদের দেহ গঠনে মায়ের যেমন ভূমিকা, নানীরও তার সমান ভূমিকা।

কিন্তু বাবার দিকে দেখলে কেবল বাবারই ভূমিকা। কারণ ছেলেদের শুক্রাণু গুলো দাদীর পেটে তৈরী হয়ে আসেনা, এগুলো ১০/১১ বছর বয়সের দিকে ছেলের দেহে সম্পূর্ণ নতুনভাবে তৈরী হয়।

ডিস্কভার ম্যাগাজিনে ‘Trait Or Fate’ নামের আর্টিক্যালে নিউরো বায়োলজিস্টরা এপিজেনেটিক্স হিসাব মতে বলেন, এই কারণে নানী আমাদের ক্রোমোজোমে একটি জেনেটিক ইমপ্রিন্ট বা ছাপ রেখে যায়। অনেক সময় নানীর কিছু গোপন স্বভাব বা মুড বা শুচিবায়ু আমরা অদ্ভূতভাবে পেয়ে যাই। মেয়েদের মুড সুইং অনেক ক্ষেত্রে জৈব-রাসায়নিক উপাদানের হের-ফেরের কারণে হলেও ছেলেদের কিছু মুড সুইং নানীর থেকে পাওয়া বলে এরা ধারণা করেন।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

সব বাবার প্রতি গভীর শ্রদ্ধা || ইমেরিটাস অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ

প্ল্যাটফর্ম নিউজ, ২০ জুন, ২০২২, সোমবার ইমেরিটাস অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ, মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক। মা একটি বর্ণের আর দুটি বর্ণের খুব ছোট একটি শব্দ বাবা; কিন্তু বাস্তবতায় তার গভীরতা আর বিশালতা সীমাহীন। আদর-শাসন, স্নেহ-মায়া-মমতা, সন্তানকে ভালো রাখতে…

অবশেষে আবিষ্কার হলো ক্যান্সারের ঔষধ, সত্যি কি তাই? || ডা. মোঃ মারুফুর রহমান

প্ল্যাটফর্ম নিউজ, ৯ জুন, ২০২২, বৃহস্পতিবার ডা. মোঃ মারুফুর রহমান চিকিৎসক ও পিএইচডি গবেষক ডিপার্টমেন্ট অফ অনকোলজি এন্ড মেটাবলিজম ইউনিভার্সিটি অফ শেফিল্ড, যুক্তরাজ্য। গত কয়েকদিন ধরে নিউজফিডে ক্যান্সার চিকিৎসায় এক জাদুকরি ম্যাজিক বুলেট ধরনের ওষুধের অবিশ্বাস্য ফলাফলের খবর দেখতে পাচ্ছি।…

শিশুদের কথা বলা শেখানো || পর্ব-০১

প্ল্যাটফর্ম নিউজ, ২৫ মে, ২০২১, বুধবার ডা. সওকত আরা বীথি মিনেসোটা, ইউ এস এ। আপাতদৃষ্টিতে মনে হতে পারে শিশুরা তো এমনিতেই কথা বলা শিখে যায়। এদের আবার কথা বলা শেখাবার প্রয়োজন কিসের? কথা তো বনের পাখিদের শেখাবার দরকার হয়। একথা…

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।