মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬২৮ আশ্বিন ১৪৩৩ · ১ জমাদিউল আউয়াল ১৪৪৮
গুনী মানুষ

বুদ্ধিজীবী ডা. ফজলে রাব্বি: যে ক্ষতি অপূরণীয়

Platformপ্রকাশ: ৯ জুন ২০১৯, ৯:১৪ · ২ মিনিটে পড়ুন
বুদ্ধিজীবী ডা. ফজলে রাব্বি: যে ক্ষতি অপূরণীয়
লেখার আকার

ছবিতে যাকে দেখছেন তিনি পাবনা জিলা স্কুল থেকে মেট্রিক পাশ করে ভর্তি হন ঢাকা কলেজে। এরপর ভর্তি হন ঢাকা মেডিক্যাল কলেজে।
সময়টা ১৯৫৫ সাল, তখন বাংলাদেশ ছিল পূর্ব পাকিস্তান। পশ্চিমের বড় ভাইয়েরা পূর্বের বাঙ্গালদের মানুষই মনে করে না, সফট কর্নার তো দূরের কথা। এসব বিষদৃষ্টি দমিয়ে রাখার আপ্রাণ চেষ্টাকে মধ্যমা দেখিয়ে MBBS ডিগ্রিতে সমগ্র পাকিস্তানে প্রথম হয়ে স্বর্নপদক জিতে নিলেন তিনি।

ডাক্তারিবিদ্যায় উচ্চশিক্ষার জন্য লন্ডন যান। সেখানেও একইরকম আরেকটা অঘটন ঘটে!
মাত্র ৩০ বছর বয়সে MRCP ডিগ্রি সম্পন্ন করেন, শুধু একটা না, মেডিসিন ও কার্ডিওলজি দুই বিষয়ে দুইটা, যেটা কিনা লন্ডনের রয়েল কলেজের ইতিহাসে রেকর্ড।

ব্রিলিয়ান্ট লোকেরা একটু বোকা কিসিমের হয়, তিনিও বোকামি করে দেশে চলে আসলেন।
অঘটনের শেষ হয়নি এখনো- ৩৬ বছর বয়সে মেডিক্যালের প্রফেসর হন, যা আজ অব্দি মেডিক্যাল ইতিহাসে রূপকথা।

পিচ্চি প্রফেসরের আলোড়ন সৃষ্টিকারী লেখাগুলো লন্ডনের মেডিক্যাল জার্নালে নিয়মিত প্রকাশ হত।
১৯৭০ সালে ৩৮ বছর বয়সে “পাকিস্তান সেরা প্রফেসর এওয়ার্ড” এ মনোনীত হন। পাকিস্তানের শোষনের প্রতিবাদে সে পুরষ্কার গ্রহনে অস্বীকৃতি জানান তিনি।

১৫ ডিসেম্বর আলবদরের সহায়তায় পাকিস্তানিরা ধরে নিয়ে যায় তাঁকে। ১৮ ডিসেম্বর এই চিকিৎসাচার্য্যের খোজ মেলে রায়ের বাজার বধ্যভূমিতে – গলিত, পচা, চোখ দুইটা উপরানো অবস্থায়।

বলছিলাম ডা. ফজলে রাব্বির কথা, যার নামে ঢাকা মেডিক্যাল কলেজের হলের নামকরণ।
আত্নসমর্পনের ঠিক আগ মুহুর্তে এমন এমন মানুষগুলোকেই বাছাই করে হত্যা করে পাকিস্তানিরা। সহায়তা করে আলবদর।
আঘাতটা কত গুরুতর অনুমান করতে পারেন?
ক্ষতির পরিমানটা কতটুকু বুঝতে পেরেছেন?
কেন আমরা উনাদের হারানোর শোকে বুদ্ধিজীবী দিবস পালন করি বুঝেছেন হয়ত।

তথ্যঃ Oscar Shuvo

হামিদুল ইসলাম
TMMC, 03-04

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে পুরস্কার পেলেন ডা. এ বি এম আবদুল্লাহ

প্ল্যাটফর্ম নিউজ, ১২ সেপ্টেম্বর ২০২১, রবিবার কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে অনন্য অবদান রাখায় ‘কোভিড হিরো’ পুরস্কার পেয়েছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক প্রফেসর ডা. এ বি এম আবদুল্লাহ। গত শুক্রবার রোটারি ইন্টারন্যাশনাল স্বাস্থ্যবিধি মেনে হোটেল শেরাটনে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে রোটারি…

১২ সেপ্টেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

উপমহাদেশের প্রথম নারী চিকিৎসক কাদম্বিনী গাঙ্গুলীর জন্মদিনে বিশেষ গুগল ডুডল

প্ল্যাটফর্ম নিউজ, ১৮ জুলাই ২০২১, রোজ রবিবার বাঙ্গালীর গর্ব মহীয়সী নারী উপমহাদেশের প্রথম নারী চিকিৎসক কাদম্বিনী গাঙ্গুলীর ১৬০ তম জন্মদিন আজ। তাঁর এই বিশেষ দিনে বিশ্ব টেক জায়ান্ট গুগল বিশেষ ডুডল তৈরির মাধ্যমে সম্মাননা জানিয়েছে তাঁকে। সংসার সুখের হয় রমণীর…

১৮ জুলাই ২০২১বিস্তারিত পড়ুন

এবার সমাজসেবায় স্বাধীনতা পুরস্কার পেলেন অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন

প্ল্যাটফর্ম নিউজ, শনিবার, ২২ মে, ২০২১ সমাজসেবা/ জনসেবায় জাতীয় পর্যায়ে অসাধারণ কৃতিত্বপূর্ণ অবদানের জন্য এ বছর স্বাধীনতা পুরস্কার পেলেন অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন। গত বৃহস্পতিবার (২০ মে) গণভবনে আয়োজিত এক অনুষ্ঠানের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছ থেকে এ…

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।