মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬২৮ আশ্বিন ১৪৩৩ · ১ জমাদিউল আউয়াল ১৪৪৮
নিউজ

সরকারি মেডিকেল কলেজ হাসপাতালসমূহে ভয়াবহ শয্যাসংকট

Platformপ্রকাশ: ২৬ জুন ২০১৯, ৮:১৫ · ২ মিনিটে পড়ুন
সরকারি মেডিকেল কলেজ হাসপাতালসমূহে ভয়াবহ শয্যাসংকট
লেখার আকার

বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য বুলেটিন ২০১৮ এ উঠে এসেছে সরকারি মেডিকেল কলেজ হাসপাতালসমূহে ভয়াবহ শয্যাসংকটের চিত্র। এই রিপোর্ট অনুযায়ী, সরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলোর বেড অকুপেন্সি বা শয্যাপ্রতি রোগীর গড় হার ১৫৩.৫৭ শতাংশ।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের একটি করিডোর

সরকারি মেডিকেল কলেজ হাসপাতালসমূহে চালু থাকা শয্যার তুলনায় ভর্তি থাকে কয়েকগুণ বেশি রোগী। ফলে অতিরিক্ত এ রোগীদের ঠাঁই হয় হাসপাতালের বারান্দায় ও করিডোরের মেঝেতে। এ তালিকার শীর্ষে আছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল। এখানে শয্যার দ্বিগুণের চেয়েও বেশি রোগী ভর্তি থাকেন নিয়মিত।

বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে শয্যাপ্রতি রোগীর হার (বেড অকুপেন্সি রেট)

ধারণক্ষমতার অতিরিক্ত রোগীর সেবা প্রদান করতে হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকদের উপর মাত্রাতিরিক্ত চাপ সৃষ্টি হচ্ছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ডমাস্টার হাসান মাহমুদ বলেন, “চিকিৎসক ও নার্সরা অনেক আন্তরিক থাকার পরও প্রতিদিন বাড়তি রোগীর চাপ সামলানো কঠিন হয়ে পড়ছে।”

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম বলেন, “হাসপাতালে শয্যাসংকট কাটাতে এরই মধ্যে পরিকল্পনা নেয়া হয়েছে। এর অংশ হিসেবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালকে পাঁচ হাজার শয্যায় উন্নীত করা হবে। অন্যান্য হাসপাতালেও শয্যার সংখ্যা বাড়ানো হচ্ছে। পাশাপাশি সংশ্লিষ্ট জেলা হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে, যাতে মেডিকেল কলেজগুলোর ওপর চাপ কমে আসে। মেডিকেল কলেজ হাসপাতালের ওপর চাপ কমিয়ে আনতে রাজধানীতেও বিশেষায়িত হাসপাতাল গড়ে তোলা হচ্ছে।”

প্ল্যাটফর্ম ফিচার রাইটার:
সামিউন ফাতীহা
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ, গাজীপুর

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

চিকিৎসকের সহায়তায় স্পিডবোটেই সন্তান প্রসব

বুধবার, ০৯ এপ্রিল, ২০২৫ গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল) কক্সবাজারের কুতুবদিয়া থেকে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে স্পিডবোটে যাত্রা করা এক প্রসূতি স্পিডবোটেই সন্তান প্রসব করেন। কাকতালীয়ভাবে স্পিডবোটে এক চিকিৎসক থাকায় প্রসূতিকে কোন সমস্যায় পড়তে হয়নি। বিকাল সাড়ে ৩টার দিকে পেকুয়ার মগনামা ঘাটের…

৯ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।