মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬২৮ আশ্বিন ১৪৩৩ · ১ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রথম পাতা

বিশ্ব স্বীকৃতি পেল বিএসএমএমইউয়ের কনভ্যালেসেন্ট প্লাজমা থেরাপী গবেষণা

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৬ আগস্ট ২০২০, ১০:৩৫ · ২ মিনিটে পড়ুন
বিশ্ব স্বীকৃতি পেল বিএসএমএমইউয়ের কনভ্যালেসেন্ট প্লাজমা থেরাপী গবেষণা
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ২৬ আগস্ট ২০২০, বুধবার

করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার ক্ষেত্রে
কনভ্যালেসেন্ট প্লাজমা থেরাপী’র অবস্থান সম্পর্কে
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের চলমান গবেষণা বিশ্ববিখ্যাত বিজ্ঞান সাময়িকী ‘Nature’ এ উল্লেখের মাধ্যমে বিশ্ব স্বীকৃতি পেল।

করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য কনভ্যালেসেন্ট প্লাজমা থেরাপী কতটা কার্যকর ও নিরাপদ তা নির্ণয়ের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের চলমান গবেষণার বিশ্ব স্বীকৃতি মিলেছে। বিশ্ববিখ্যাত বিজ্ঞান সাময়িকী Nature কর্তৃক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের একটি চলমান গবেষণার মুখপাত্রের বক্তব্য উল্লেখ করার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের গবেষণাসমূহ এবার উচ্চমানের বিশ্ব স্বীকৃতি পেলো। যুক্তরাষ্ট্রের ফুড এন্ড ড্রাগ এডিমিনিস্ট্রেশন (এফডিএ) কর্তৃক কনভ্যালেসেন্ট প্লাজমা থেরাপী সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া চলমান অবস্থায় সম্প্রতি বিশ্ববিখ্যাত বিজ্ঞান সাময়িকী ‘Nature’-এর পক্ষ থেকে বঙ্গবন্ধু বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কনভ্যালেসেন্ট প্লাজমা থেরাপী বিষয়ে চলমান গবেষণার প্রধান গবেষক ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান এবং মুখপাত্র ডা. ফজলে রাব্বি চৌধুরীর সাথে সাক্ষাৎকারের জন্যে যোগাযোগ করেন।

এ প্রসঙ্গে উল্লেখ্য যে, কনভ্যালেসেন্ট প্লাজমা থেরাপীর চলমান গবেষণাসমূহের মধ্যে বিশ্বের মাত্র দু’টি গবেষণা দলের কাছ থেকে “Nature” সাক্ষাৎকারের মাধ্যমে মতামত গ্রহণ করে, যার মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে দেশের ৫টি প্রতিষ্ঠানের ১১ সদস্যবিশিষ্ট গবেষণক দলের পরিচালনাধীন গবেষণাটি অন্যতম।

Nature নিউজের পক্ষ থেকে সিনিয়র রিপোর্টার হেইডি লেডফোড অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান এবং ডা. ফজলে রাব্বি চৌধুরীর সাক্ষাৎকার গ্রহণ করেন। পরবর্তীতে Nature নিউজে গবেষক দলের মুখপাত্র ডা. ফজলে রাব্বি চৌধুরীর বরাতে চলমান গবেষণার বিভিন্ন পর্যবেক্ষণ বর্ণনা করা হয়। সেখানে ডা. রাব্বি বলেন,

“বিভিন্ন মানুষের মধ্যে এন্টিবডির মাত্রায় বিশাল পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে, যেটি গবেষণা পরিচালনাকে চ্যালেঞ্জিং করে তুলেছে। তিনি আরও বলেন, প্লাজমা থেরাপীর কার্যকারিতা সুনির্দিষ্ট করে প্রমাণের জন্যে নিউট্রালাইজিং এন্টিবডি পরিমাপের প্রয়োজন, যেটির সুযোগ পৃথিবীর অনেক দেশেই নেই। একই সাথে এটি ব্যয়বহুল এবং উন্নত নিরাপত্তা সুযোগ-সুবিধা সম্বলিত গবেষণাগার ছাড়া করা সম্ভব নয়। তাই প্লাজমা থেরাপী শুধুমাত্র গবেষণা অর্থাৎ ক্লিনিক্যাল ট্রায়াল সেটিংয়েই ব্যবহার করা উচিত।”

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।