সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩, ২২ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত জাপান বাংলাদেশ ফ্রেন্ডশীপ হাসপাতালে শিশুমৃত্যু সংক্রান্ত বিভ্রান্তিমুলক খবরের প্রতিবাদ ও ব্যাখ্যা

সম্প্রতি বিভিন্ন সংবাদ মাধ্যমে জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশীপ হাসপাতালে শিশুমৃত্যু সংক্রান্ত বিভ্রান্তিমুলক সংবাদটি নিশ্চয়ই সকলের দৃষ্টিগোচর হয়েছে। একটি বিশেষ মহল হাসপাতালের সুনাম নষ্ট করার হীন অপপ্রয়াস হিসেবে এ ধরনের মনগড়া, কাল্পনিক ও বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন বলে জানিয়েছেন হাসপাতালের চেয়ারম্যান ডাঃ সরদার এ. নাইম।

তিনি তার ফেইসবুক প্রোফাইলে ঘটনার সব আসল তথ্য জানিয়ে একটি স্ট্যাটাস পোস্ট করেছেন। তার বক্তব্যটি নিচে দেওয়া হল-

বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত জাপান বাংলাদেশ ফ্রেন্ডশীপ হাসপাতালে শিশুমৃত্যু সংক্রান্ত বিভ্রান্তিমুলক খবরের প্রতিবাদ ও ব্যাখ্যাঃ
দুইদিন আগে ৮ই ফেব্রুয়ারী, ২০১৬, তারিখে রাত ৯টায় সিভিয়ার নিউমোনিয়া এবং এনসেফালাইটিস এ আক্রান্ত হয়ে ১ বছর ৪ মাসের শিশু সুমাইয়া সাবাহ এই হাসপাতালের পেডিয়াট্রিক আই সি ইউ তে ডাক্তার বাকী বিল্লাহর আন্ডারে ভর্তি হয়। যথাযথ ব্যবস্থা গ্রহন স্বত্বেও রোগীর অবস্থার আরো অবনতি হওয়ার কারনে রাত ১০টায় রোগীকে ভেন্টিলেটরে দেয়া হয় এবং প্রয়জনীয় চিকিতসা চলতে থাকে। ঐ দিন রাতেই এবং পরেরদিন সকালে বিএসএমএমইউ এর শিশু নিউরোলোজীর বিশেষজ্ঞ ডাক্তার কাজী আশরাফ হোসেন এসে রোগীকে পরীক্ষা করেন এবং চিকিতসা প্রদান করেন। কিন্তু ৯ই ফেব্রুয়ারী সারাদিন রোগীর অবস্থা সকল প্রচেস্টা স্বত্বেও আর উন্নতি হয় নি।
বিশেষজ্ঞ ডাক্তার সহ সকল ডাক্তারদের অক্লান্ত পরিশ্রমের পরও ১০ই ফেব্রুয়ারী, ২০১৬, সকাল ৭টা থেকে রোগীর অবস্থার অবনতি ঘটতে থাকে। সকাল সাড়ে ৭টার দিকে ডাক্তার বাকী বিল্লাহ এবং ডাক্তার কাজী আশরাফ উভয়েই রোগীর পরীক্ষা করেন এবং রোগীর অবস্থার অবনতির কথা রোগীর স্বজনদের জানান। এমতাবস্থায় রোগীকে কৃত্তিম উপায়ে শ্বাস-প্রশ্বাস ও পালস মেইন্টেইন করা হতে থাকে। এমনকি সকাল ১০টা ২২ মিনিটে রোগীর আর্টারিয়াল ব্লাড গ্যাসও চেক করা হয়। কিন্তু তাঁর কিছুক্ষন পর থেকেই রোগীর অবস্থার আরও অবনতি ঘটতে থাকে এবং ১টা ৪০মিনিটের দিকে মৃত্যুবরন করে।
ঐ সময়েই র্যা ব-২ এবং স্বাস্থ্য অধিদপ্তরের এর ভ্রাম্যমান আদালত হাসপাতাল স্বাভাবিক পরিদর্শনে থাকাকালীন সময়ে রোগীর আত্বীয়স্বজনেরা র্যা ব সদস্যদের নিকট মৃত শিশুকে চিকিতসা প্রদানের মিথ্যা অভিযোগ করেন এবং হাসপাতাল কতৃপক্ষের বিরুদ্ধে অবহেলার অভিযোগ তুলেন। এমনকি তাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা জোরপূর্বক আদায় করারও মিথ্যা অভিযোগ তুলেন।
এখানে হাসপাতাল কতৃপক্ষ স্পস্টতঃই জানাতে চায় যে, কোন অবস্থাতেই মৃত রোগীর উপর চিকিৎসা করা হয় নি, বরং বিশেষজ্ঞ ডাক্তার সহ সকল ডাক্তারদের অক্লান্ত পরিশ্রমের পরও শিশুটি মৃতুবরন করে। সর্বসাকুল্যে রোগীর চিকিৎসায় ৩৭,৯৭৮ (সাইত্রিশ হাজার নয়শত আটাত্তর টাকা) বিল করা হয় এবং রোগীর স্বজনরা মাত্র ৭,০০০ (সাত হাজার টাকা) হাসপাতালে জমা করেন। বাকী টাকা না দেয়ার উদ্দেশ্যেই তারা র্যাববের সদস্যগনকে মিথ্যা কথায় বিভ্রান্ত করে এবং টাকা না দিয়েই লাশ নিয়ে চলে যায়।
সুতরাং মৃতশিশুর উপর চিকিতসা প্রদান করে, শিশুর লাশকে বিল তোলার মেশিন বানিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ, গোপন সুত্রে খবর পেয়ে শিশুটির লাশ উদ্ধারে র‍্যাব সদস্যদের আগমন ইত্যাদি স্বম্পূর্ন মিথ্যা এবং জাপান বাংলাদেশ ফ্রেন্ডশীপ হাসপাতালের দ্বীর্ঘদিনের সুনামের পরিপন্থি।
জাপান বাংলাদেশ ফ্রেন্ডশীপ হাস্পাতাল একদল বিশেষজ্ঞ ডাক্তার এর দ্বারা তৈরী এবং এটি কোন ব্যাবসা প্রতিস্টহান নয়। হাসপাতালটি এদেশের চিকিতসা বিজ্ঞানে অনন্য অবদান রেখে চলেছে এবং এদেশের মানুষের সেবা করে যাচ্ছে। আপনারা হাসপাতালটির জন্য দোয়া করবেন। কোন অশুভ শক্তি যেন এর কোন ক্ষতি করতে না পারে। ধন্যবাদ।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।