মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ১১ অক্টোবর ২০২৬২৬ আশ্বিন ১৪৩৩ · ২৮ রবিউস সানি ১৪৪৮
প্রথম পাতা

বিএমডিসি কর্তৃক পিএইচডি ডিগ্রীর স্বীকৃতি পেলেন অধ্যাপক ডা. হুমায়ুন কবীর বুলবুল

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২০, ৭:০০ · ১ মিনিটে পড়ুন
বিএমডিসি কর্তৃক পিএইচডি ডিগ্রীর স্বীকৃতি পেলেন অধ্যাপক ডা. হুমায়ুন কবীর বুলবুল
ছবিঃ পরিবারের সঙ্গে অধ্যাপক ডা. হুমায়ূন কবীর বুলবুল
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ১৭ ডিসেম্বর, ২০২০, বৃহস্পতিবার

এডিশনাল ডেন্টাল কোয়ালিফিকেশন হিসেবে বিএমডিসি( বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল) কর্তৃক পি-এইচ.ডি( ডক্টর অফ ফিলোসফি) ডিগ্রীর স্বীকৃতি পেলেন বাংলাদেশ ডেন্টাল সোসাইটির মহাসচিব এবং ঢাকা ডেন্টাল কলেজের বর্তমান অধ্যক্ষ অধ্যাপক ডা. হুমায়ুন কবীর বুলবুল।

ছবিঃ পরিবারের সঙ্গে অধ্যাপক ডা. হুমায়ুন কবীর বুলবুল

আজ ১৭ই ডিসেম্বর, ২০২০ ইং তারিখ বৃহস্পতিবার বিএমডিসি কর্তৃক “Clinical Comparative Study of Different Pulpotomy Materials in Primary Teeth ” নামক গবেষণাকর্মের উপর রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে অর্জিত পি-এইচ.ডি ডিগ্রীর স্বীকৃতি পাবার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান তিনি। এ সম্পর্কে নিজের অভিমত ব্যক্ত করতে গিয়ে তিনি লিখেন, “If you can dream it, you can do it.”

উল্লেখ্য, গত ২৭শে অক্টোবর, ২০২০ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২৫২তম শিক্ষা পরিষদ সভার বিবেচনা ও সুপারিশক্রমে গত ১৪ই নভেম্বর, ২০২০ এ অনুষ্ঠিত ৫০২তম সিণ্ডিকেট সভায় রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃক এই পিএইচডি ডিগ্রী তাঁকে প্রদান করা হয়।

বাংলাদেশ ডেন্টাল সোসাইটির মহাসচিব এবং ঢাকা ডেন্টাল কলেজের বর্তমান অধ্যক্ষ অধ্যাপক ডা. হুমায়ুন কবীর বুলবুলের এ অভিনব সাফল্য অর্জনে “প্ল্যাটফর্ম অফ মেডিকেল এণ্ড ডেন্টাল সোসাইটি” পরিবারের পক্ষ থেকে তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।