মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

বিএমডিসি অনুযায়ী বাংলাদেশে বিদেশী চিকিৎসকদের চিকিৎসা প্রদানের নীতিমালা

২২ জানুয়ারি ২০২০

বিএমডিসি( বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল) অনুযায়ী বাংলাদেশে বিদেশী বিশেষজ্ঞ চিকিৎসকদের চিকিৎসাসেবা প্রদানের নীতিমালা নিম্নরূপ : –
১.যে ক্ষেত্রসমূহে বিদেশী বিশেষজ্ঞ চিকিৎসক নিয়ােগের জন্য অনুমতি/অনাপত্তি চাওয়া হইয়াছে সে বিষয়ে সে সকল
ক্ষেত্রে উক্ত চিকিৎসকদের এ দেশে চিকিৎসা ক্ষেত্রে মানােনয়নের যােগ্যতা কি না এ মর্মে মতামত চাহিয়া স্বাস্থ্য অধিদপ্তর হইতে বিএমএডিসিতে পত্র প্রেরণ করিতে হইবে।
২.যে পদে বিদেশী বিশেষজ্ঞ চিকিৎসক নিয়ােগ করা হইবে উক্ত পদে নিয়ােগের নিমিত্তে দুইটি জাতীয় দৈনিক পত্রিকায় (বাংলা ও ইংরেজী) চিকিৎসা নিয়ােগের বিজ্ঞপ্তি প্রচার করিতে হইবে। সিলেকশন বাের্ডে অবশ্যই বিএমএন্ডডিসি এর
মনােনীত একজন প্রতিনিধি থাকিতে হইবে। উপযুক্ত প্রার্থী পাওয়া না গেলে সেই ক্ষেত্রে উক্ত হাসপাতালের গভর্ণিং বডির প্রত্যায়ণ পত্র দাখিল করিতে হইবে।
৩.বিদেশী বিশেষজ্ঞ চিকিৎসককে নিম্মরূপ যােগ্যতা সম্পন্ন হইতে হইবে ।
৩.(১) মূল ডিগ্রী (Basic Degree) হইবে MBBS/BDS অথবা সমমান ।
৩.(২) বাংলাদেশেক অথবা সিনিয়র কনসালট্যান্ট হিসাবে নিয়ােগপ্রাপ্ত হইতে পারেন এইরূপ স্নাতকোত্তর (Post Graduate) ডিগ্রী থাকিতে হইবে (ডিপ্লেমা ব্যতীত)।
৩.(৩)স্নাতকোত্তর ডিগ্রী (Post Graduate) (ডিপ্লোমা ব্যতীত) অর্জনের পর স্বীয়ক্ষেত্রে ন্যূনতম ৭ (সাত)
বছরে কাজের অভিজ্ঞতা থাকিতে হইবে এবং ন্যূনতম সহযোগী অধ্যাপক পদমর্যাদায় কর্মরত থাকিতে
হইবে এবং তিনি কি ধরনের কাজ করিতেছে এবং তাহার উপর কি দায়িত্ব আছে /ছিল এই মর্মে তিনি যেই প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন সেই প্রতিষ্ঠানের প্রধান হইতে সাটিফিকেট সংগ্রহপূর্বক দাখিল করিবেন।
৩.(8) বিগত ০৫ (পাঁচ) বৎসরে Index Journal এ তাহার ০৪ (চার) টি Article থাকিতে হইবে। ইহার
মধ্যে ন্যূনতম ০১ (এক) টিতে First Author হিসাবে থাকিতে হইবে।

৪.প্রার্থীর সদ্যতােলা পাসপাের্ট আকারে ২ (দুই) কপি রঙ্গিন ছবি, জীবনবৃত্তান্ত সকল অভিজ্ঞতা, শিক্ষাগত যােগ্যতা ও প্রশিক্ষনের সনদপত্র, নিজ দেশের হালনাগাদ রেজিষ্ট্রেশন সনদের অনুলিপি উক্ত দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও উক্ত দেশে অবহিত বাংলাদেশী দূতাবাস কর্তৃক সত্যায়িত হইতে হইবে।
৫. প্রার্থীর নিজ দেশের মেডিকেল/ডেন্টাল কাউন্সিল কর্তৃক ইস্যুকৃত সু-প্রতিষ্ঠা সার্টিফিকেট (Good Standing Certificate ) সংযুক্ত করিতে হইবে।
৬. নিয়ােগ প্রদানকারী বেসরকারী হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা বিদেশী বিশেষজ্ঞ চিকিৎসকগনের নিবন্ধনের জন্য বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিলের নির্ধারিত ছকে আবেদন করিবে।
৭. বিদেশী বিশেষজ্ঞ চিকিৎসকের বিপরীতে একই অধিক্ষেত্রের অনুরূপ শিক্ষাগত যােগ্যতা সম্পন্ন ০২ (দুই) বছরের অভিজ্ঞতা সম্পন্ন ন্যুনতম ০২ (দুই) জন বাংলাদেশী পরামর্শক নিয়োগ দিতে হইবে এবং বিএমএন্ডডিসিতে তাহাদের
নিয়ােগপত্রের কপি জমা দিতে হইবে।
৮. নিয়োগকারী হাসপাতাল বিদেশী চিকিৎসকগনের কার্যক্রম ও দক্ষতার প্রতিবেদন লগবুকসহ নিবন্ধনের মেয়াদ পূর্তি ৭ দিনের মধ্যে বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিলে দাখিল করিবে ।
৯. বিদেশী চিকিৎসকদের বাংলাদেশে কাজ করার জন্য আবশ্যিকভাবে স্বাক্ষ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অনুমতি
গ্রহন করিতে হইবে।
১০. যে সকল বিদেশী বিশেষজ্ঞ চিকিৎসকগনকে কোন নিদিষ্ট হাসপাতালের জন্য Temporary Registration প্রদান করা হইবে তিনি বা তাঁহারা উক্ত হাসপাতাল ব্যাতিত অন্য কোথাও চিকিৎসা সেবায় নিয়োজিত হইতে পারিবেন না।
১১. অত্র কাউন্সিল হইতে অনুমোদন প্রাপ্ত বিদেশী চিকিৎসক্তদের ব্যাপারে উক্ত প্রতিষ্ঠান পত্রপত্রিকায়, ইলেকট্রনিক মিডিয়া এবং অন্য কোন মাধ্যমে বিজ্ঞাপন দিতে পারিবেন না।
১২. নিবন্ধনের জন্য বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিলের নির্ধারিত ফি জমা দিতে হইবে।


বিদেশী বিশেষজ্ঞ চিকিৎসকগনের নিবন্ধন ফি –
৬ মাসের জন্য :
U$ 250 (Two Hundred fifty US Dollar)
৬ মাসের উর্ধ্বে এবং ১ বছরের বা তার কম সময়ের জন্য:
U$ 500 (Five Hundred US Dollar
১ বছরের উর্ধ্বে এবং ১.৫ বছরের বা তার কম সময়ের জন্য :
U$ 750 (Seven Hundred fifty US Dollar)
১.৫ বছরের উর্ধ্বে এবং ২ বছরের বা তার কম সময়ের জন্য :
U$ 1000 (One Thousand US Dollar)
২ বছরের উর্ধে এবং ২.৫ বছর বা তার কম সময়ের জন্য
U$ 1250 (One ‘Thousand Two Hundred fifty US Dollar)
২.৫ বছরের উর্ধ্বে এবং ৩ বছরের বা তার কম সময়ের জন্য
U$ 1500 (One Thousand Five Hundred US Dollar)

নিজস্ব প্রতিবেদক/হৃদিতা রোশনী

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।