বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩, ১৮ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

বাংলাদেশে ১০–২৯ বছর বয়সী নারীদের আত্মহত্যার হার দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ

শুক্রবার, ০৭ মার্চ, ২০২৫

‘গ্লোবাল বার্ডেন অব ডিজিজ স্টাডি ২০২১’ শীর্ষক সমীক্ষার তথ্যের ভিত্তিতে বাংলাদেশে আত্মহত্যার বর্তমান পরিস্থিতি, বয়সভিত্তিক প্রবণতা, কারণ ও প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে বিশদ আলোচনা করে প্রতিবেদন প্রকাশ করেছে বিজ্ঞান সাময়িকী ল্যানসেট।

ল্যানসেটের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অন্যতম আত্মহত্যাপ্রবণ দেশ। ২০২১ সালে দক্ষিণ এশিয়ায় আত্মহত্যার হার প্রতি লাখে ১১ দশমিক ৪ জন, যা বৈশ্বিক গড় (৯.০)–এর চেয়ে বেশি। নারীদের মধ্যে আত্মহত্যার হার (৮.৭) পুরুষদের তুলনায় কম হলেও এটি অত্যন্ত উদ্বেগজনক বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতীকী ছবি

বিশ্বব্যাপী ১৯৯০–২০২১ সালের মধ্যে আত্মহত্যার হার কমলেও বাংলাদেশে এটি এখনো গুরুতর সমস্যা রয়ে গেছে।

বয়সভিত্তিক আত্মহত্যার প্রবণতায় দেখা গেছে,

১০-২৯ বছর বয়সী নারীদের মধ্যে দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ আত্মহত্যার হার বাংলাদেশে।

৩০-৪৯ বছর বয়সী নারীদের আত্মহত্যার হারও আশঙ্কাজনকভাবে বেশি ।

বয়স্কদের (৭০ বছরের বেশি) মধ্যে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি বাংলাদেশে।

এর অর্থ হলো, তরুণ ও মধ্যবয়সীদের পাশাপাশি প্রবীণদের মাঝেও মানসিক স্বাস্থ্যসেবার প্রয়োজনীয়তা রয়েছে।

আত্মহত্যার বৈশ্বিক চিত্র:

বিশ্বব্যাপী ২০২১ সালে আত্মহত্যার কারণে ৭ লাখ ৪৬ হাজার মৃত্যুর ঘটনা ঘটেছে। এর মধ্যে পুরুষ ৫ লাখ ১৯ হাজার এবং নারী ২ লাখ ২৭ হাজার। সময়ের সঙ্গে আত্মহত্যা প্রবণতা কমেছে। ১৯৯০ সালে প্রতি ১ লাখে আত্মহত্যার হার ছিল ১৪ দশমিক ৯ জন, যা ২০২১ সালে কমে দাঁড়িয়েছে প্রতি লাখে ৯ জন।

অঞ্চলভেদে আত্মহত্যার সর্বোচ্চ মৃত্যুহার রেকর্ড করা হয়েছে:

পূর্ব ইউরোপে— প্রতি লাখে ১৯ দশমিক ২

দক্ষিণ সাব-সাহারান আফ্রিকায় — প্রতি লাখে ১৬ দশমিক ১

কেন্দ্রীয় সাব-সাহারান আফ্রিকায়— প্রতি লাখে ১৪ দশমিক ৪

এ ছাড়া গবেষণা চলাকালীন (১৯৯০–২০২১) আত্মহত্যায় মৃত্যুর গড় বয়স ক্রমশ বেড়েছে:

পুরুষদের ক্ষেত্রে , ১৯৯০ সালে আত্মহত্যার সময়কার গড় বয়স ছিল ৪৩ বছর (৩৮.০–৪৫.৮), যা ২০২১ সালে বেড়ে দাঁড়িয়েছে ৪৭ বছর (৪৩.৫–৫০.৬)।

নারীদের ক্ষেত্রে , ১৯৯০ সালে গড় বয়স ছিল ৪১ দশমিক ৯ বছর (৩০.৯–৪৬.৭), যা ২০২১ সালে বেড়ে হয়েছে ৪৬ দশমিক ৯ বছর (৪১.২–৫২.৮)।

দেখা গেছে, আত্মহত্যা চেষ্টার হার নারীদের মধ্যে পুরুষদের তুলনায় বেশি। বন্দুক ব্যবহার করে আত্মহত্যার সংখ্যা পুরুষদের মধ্যে বেশি ছিল নারীদের তুলনায় , তবে এটি দেশ ও অঞ্চলের ওপর নির্ভর করে উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয়েছে।

২০২১ সালে বন্দুক ব্যবহার করে আত্মহত্যার সর্বোচ্চ হার ছিল যেসব দেশে, তার মধ্যে রয়েছে— যুক্তরাষ্ট্র, উরুগুয়ে ও ভেনেজুয়েলা।

প্ল্যাটফর্ম/

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।