মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬১২ কার্তিক ১৪৩৩ · ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রথম পাতা

বন্যাদুর্গতদের পাশে-নর্থ ইষ্ট মেডিকেল কলেজ

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০১৭, ৯:২৪ · ২ মিনিটে পড়ুন
বন্যাদুর্গতদের পাশে-নর্থ ইষ্ট মেডিকেল কলেজ
লেখার আকার

তথ্যপ্রদানেঃকামরুল ইসলাম শিপু
সুনামগঞ্জের তাহিরপুরে বন্যা দূর্গততের মাঝে নর্থ ইষ্ট মেডিকেল কলেজের বিনামূল্যে স্বাস্থ্য সেবা,বিনামূল্যে ওষুধ বিতরন এবং ত্রাণ বিতরন।

received_10210175721857381

গত কয়েকমাসে বার বার বন্যায় আক্রান্ত সুনামগঞ্জের তাহিরপুর এলাকায় আজ নর্থ ইষ্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের পক্ষ থেকে ত্রাণ ও স্বাস্থ্য সেবা এবং বিনামূল্যে ঔষধ বিতরন করা হয়।নর্থ ইষ্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষক,চিকিৎসক ও ছাত্রছাত্রীদের পক্ষ থেকে প্রায় তিন শতাধিক দুস্থ পরিবারকে ত্রাণ সামগ্রী দেয়া হয়।

received_10210175721257366

তাহিরপুর অডিটোরিয়ামে আয়োজিত এই মেডিকেল ক্যাম্প ও ত্রাণ কর্মসূচি শুরু থেকেই আশেপাশের বন্যা কবলিত এলাকার গরীব ও দুস্থ মানুষেরা আসতে থাকেন। অত্র মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন বিভাগের প্রায় ২৫ জন চিকিৎসক আগত প্রায় ৭ শতাধিক মানুষদের বিভিন্ন স্বাস্থ্য সেবা ও তথ্য দিয়ে সহযোগিতা করেন। একই সাথে তারা প্রায় সব ঔষধ বিনামূল্যে রোগীদের মাঝে বিতরন করেন।

মেডিকেল ক্যাম্প শেষ হবার পর প্রায় তিন শতাধিক পরিবারকে প্রতিষ্ঠানের শিক্ষার্থী ,চিকিৎসক এবং শিক্ষকদের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরন করা হয়।
ত্রান ও চিকিৎসাসেবা নিতে আগত মানুষ চিকিৎসকদের প্রতি এলাকাবাসীর পক্ষে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উপস্থিত চিকিৎসকরা আগামীতেও গরীব ও দুস্থ মানুষদের জন্যে এরকম মানবিক কর্মসুচি অব্যহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন এবং সমাজের বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষজনকে এসব অসহায় মানুষদের সাহায্যে এগিয়ে আসার আহবান জানান।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।