মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

প্ল্যাটফর্ম ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

চিকিৎসক ও চিকিৎসা শিক্ষার্থীদের মুখপত্র, প্ল্যাটফর্ম এর সূচনা, ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩। সেই প্ল্যাটফর্ম সাধারন চিকিৎসকদের সক্রিয় অংশগ্রহনে সফলভাবে পাঁচ বছর পেরিয়ে ছয় বছরে পদার্পণ করছে।

প্ল্যাটফর্মের ৫ম জয়ন্তী উপলক্ষ্যে গত ১৪ ই সেপ্টেম্বর, শুক্রবার, ২০১৮ জাকজমক পূর্ন অনুষ্ঠানের মাধ্যমে আয়োজিত হয়েছে, চিকিৎসা শিক্ষার্থী ও চিকিৎসকদের সবচেয়ে বড় ফোরাম ও সেচ্ছাসেবা মূলক অরাজনৈতিক সংগঠন, প্ল্যাটফর্ম এর ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী।
অনুষ্ঠানটি আয়োজিত হয়, ঢাকার মহাখালীতে অবস্থিত জনস্বাস্থ্য ইন্সটিটিউটের সম্মেলন কক্ষে।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডা. আবুল কালাম আজাদ, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক প্রফেসর ডা. নাসিমা সুলতানা, ইউনিসেফ এর ন্যাশনাল কনসালটেন্ট প্রফেসর ডা. বেনজির আহমেদ, স্বাস্থ্য অধিদপ্তরের এনসিডিসি এর প্রোগ্রাম ম্যানেজার প্রফেসর ডা. রিজওয়ানুল করিম শামীম, ফরমার ফ্যাকাল্টি, ডিপার্টমেন্ট অফ ফিজিওলজী, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ এর ডা. মোঃ শাহ আলম, নিউট্রিশন ও পাবলিক হেলথ স্পেশালিষ্ট এন্ড ফুড সেইফটি এক্সপার্ট ডা. শাহ মাহফুজুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের ডেপুটি ডিরেক্টর ডা. আমিরুজ্জামান।

দিন ব্যাপি আয়োজিত, উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, প্ল্যাটফর্মের ফাউন্ডার ডা. মোহিব নিরব, কো-ফাউন্ডার ডা. আহমেদুল হক কিরন, কো-ফাউন্ডার ডা. মারুফুর রহমান অপু।

অনুষ্ঠান শুরু হয়, স্কলারশিপ ও আই ই এল টি এস এর উপর একটি ক্যারিয়ার সেমিনারের মাধ্যমে। সেমিনারে কি স্পিকার হিসেবে বক্তব্য রাখেন, ডা. মারুফুর রহমান অপু।
পরবর্তীতে, আমন্ত্রিত অতিথিদের আসন গ্রহনের মাধ্যমে মূল উদযাপন অনুষ্ঠান শুরু হয়।
আমন্ত্রিত অতিথি মন্ডলী তাদের বক্তব্যে প্ল্যাটফর্মের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকির শুভেচ্ছা জানান সবাইকে।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক, প্রফেসর ডা. নাসিমা সুলতানা তার বক্তব্যে তুলে ধরেন, প্রতিদিন সোস্যাল মিডিয়া ব্যবহারে, প্ল্যাটফর্ম ফোরামের সাথে তার সম্পর্কের কথা এবং প্ল্যাটফর্মের ভবিষ্যতের জন্য শুভ কামনা জানান। ইউনিসেফ এর ন্যাশনাল কনসালটেন্ট প্রফেসর ডা. বেনজির আহমেদ, দেশের স্বাস্থ্য ব্যবস্থার সামগ্রিক চিত্র নিয়ে কথা বলেন এবং উন্নত চিকিৎসা ব্যবস্থা গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

প্রফেসর ডা. রিজওয়ানুল করিম শামীম, প্ল্যাটফর্মের এক্টিভিষ্টদের জন্য দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন। ডা. মোঃ শাহ আলম, প্ল্যাটফর্মের শুরুর দিকের সময় স্মৃতিচারন করেন। এ ছাড়াও, প্ল্যাটফর্ম ফাউন্ডার, ডা. মোহিব নিরব ও প্রতিষ্ঠাকালীন মডারেটর, ডা. সেলিম শাহেদ, ডা. অনির্বান সরকার, ডা. নুরুল হুদা খান ও ডা. আসিফ উদ্দিন খান, সংগঠনটির শুরুর দিকের গল্প ও বক্তব্য প্রদান করেন।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, প্রফেসর ডা. আবুল কালাম আজাদ, অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের সরাসরি কথা বলার সুযোগ প্রদান করেন এবং তাদের কথা, দাবি দাওয়া, খুব মনোযোগ সহকারে শুনে দিক নির্দেশনা প্রদান করেন। প্ল্যাটফর্মের প্রগতিশীল কার্যক্রমের জন্য, ফোরামের প্রশংসা করেন এবং প্ল্যাটফর্ম এর সাথে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

পরবর্তীতে, আমন্ত্রিত অতিথি মন্ডলী, কেক কেটে প্ল্যাটফর্মের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।

বিকেলে প্ল্যাটফর্ম এক্টিভিষ্টদের অংশগ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের মাঝে ‘প্ল্যাটফর্ম সাহিত্য সপ্তাহ’ বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরন সহ প্ল্যাটফর্ম থেকে সম্মাননা দেয়া হয়, প্ল্যাটফর্ম সেরা ইউনিট, জোন, সেরা অ্যাডমিন, এক্টিভিষ্ট ক্যাটাগরিতে। পূর্ববর্তী কার্যকরি পরিষদের আনুষ্ঠানিক বিদায় এবং নব গঠিত পরিষদকে ফুল দিয়ে বরন করে, সাধারন সম্পাদক ফারিজ শেখ এবং সভাপতি ডা. নিলয় শুভ’র সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত ঘোষনা করা হয়।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।