মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬৭ কার্তিক ১৪৩৩ · ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রথম পাতা

প্রান্তিক অঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ‘সুখী পথে পথে’ কার্যক্রমের উদ্বোধন

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ২:৩৪ · ২ মিনিটে পড়ুন
প্রান্তিক অঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ‘সুখী পথে পথে’ কার্যক্রমের উদ্বোধন
লেখার আকার

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫

বাংলাদেশের প্রতিটি প্রান্তিক মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এক অনন্য উদ্যোগের যাত্রা শুরু হলো। গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সলিউশনস-এর পরিকল্পনায় দেশের সব জেলায় একযোগে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো ‘সুখী পথে পথে’ কার্যক্রম। এই ক্যাম্পেইন উদ্বোধনের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের জন্য প্রযুক্তিনির্ভর, সহজলভ্য এবং সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সলিউশনস।

আওতায় থাকছে বিশেষভাবে পরিকল্পিত উঠান বৈঠক, বুথ ক্যাম্পেইন, ক্যারাভান অ্যাক্টিভেশন, স্পটভিত্তিক মাইকিং (অটোরিকশা মাধ্যমে), বিশ্ববিদ্যালয় ও শপিং মল ক্যাম্পেইন। স্বাস্থ্যসেবা আরও বিস্তৃত করতে বিভিন্ন হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টারে এবং স্থানীয় পর্যায়ে স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে। ‘সুখী’ প্লাটফর্ম ব্যবহার করে গ্রাহকরা ঘরে বসেই ভিডিও কনসালটেশন, স্বাস্থ্য পরামর্শ এবং স্বাস্থ্যসেবা পেতে পারছেন। পাশাপাশি, অটোরিকশা, সিএনজি, মাইকিং মাধ্যমে স্বাস্থ্যসচেতনতা বার্তা ছড়িয়ে দেওয়া হবে, যা দেশের প্রতিটি অলিগলিতে পৌঁছে দিচ্ছে প্রকল্পের বার্তা।

গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সলিউশনস-এর সিইও ড. আহমেদ আরমান সিদ্দিকী বলেন, আমাদের লক্ষ্য, সারা দেশের প্রতিটি মানুষের ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া। প্রযুক্তি এবং মানুষের শক্তিকে একত্রিত করে আমরা যে সুস্থ সমাজ গড়তে চাই, ‘সুখী পথে পথে’ তারই প্রতীক। আমরা বিশ্বাস করি, এই কার্যক্রম বাংলাদেশের স্বাস্থ্যখাতে একটি বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসবে।

‘সুখী পথে পথে’ প্রকল্প দেশের স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত উন্মোচন করবে এবং প্রতিটি মানুষের মুখে হাসি ফোটাবে। স্বাস্থ্যসেবা হবে আর শুধু শহরকেন্দ্রিক নয়—এবার তা পৌঁছে যাবে প্রত্যন্ত গ্রামের ঘরে ঘরে।

বুধবার এই ক্যাম্পেইন উদ্বোধন অনুষ্ঠানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার-ভিডিপি) এবং গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সল্যুশনস (জিডিএইচএস)-এর মধ্যে যুগান্তকারী এক অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মাধ্যমে আনসার-ভিডিপির সদস্যরা এখন দেশের যেকোনো প্রান্ত থেকেই সহজে, দ্রুত এবং সাশ্রয়ী মূল্যে মানসম্পন্ন স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবেন।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।