বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩, ১৮ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

প্রাথমিক পাশ না করেই মেডিকেল অ্যাসিস্ট্যান্ট স্বামীর দীক্ষায় করছেন সার্জারি

শনিবার, ১৭ মে, ২০২৫

যশোরের মনিরামপুরে নিজ বাড়িতেই ‘অপারেশন থিয়েটার’ গড়ে তুলেছেন কথিত ডাক্তার পরিচয়ধারী প্রতারক রশিদা বেগম। প্রাথমিক বিদ্যালয়ের গন্ডি না পেরিয়েই নিজেকে ‘সার্জন’ পরিচয় দিয়ে প্রায় ২০ পর ধরে পাইলস, টিউমারসহ নানা জটিল রোগের অপারেশন করছেন মৃত মেডিকেল অ্যাসিস্ট্যান্ট (ডিএমএফ) মো. আব্দুর রশিদের স্ত্রী রশিদা বেগম। নিজেকে প্যারামেডিকেল ডাক্তার পরিচয় দিয়ে মনিরামপুর, কেশবপুর, সাতক্ষীরা, বরিশাল অঞ্চলে তিনি এ চিকিৎসা দিচ্ছেন বলে অভিযোগ রয়েছে।

প্রতারক রশিদা বেগম

খোঁজ নিয়ে জানা গেছে, রশিদা বেগম উপজেলার হাজরাকাটি বেলতলায় নিজের বাড়িতে গড়ে তুলেছেন অপারেশন থিয়েটার। কোন ডাক্তার না হয়েও চিকিৎসার নামে আনস্টেরাইলড ব্লেড ও কাপড় কাটার কাঁচি দিয়ে চলছে অপারেশন। শুধু তাই নয়, রোগী আসতে না পারলে নিজেই কাপড় কাটার কাঁচি হাতে চলে যান রোগীর বাড়িতে। রোগীর বাড়িতে বসেই করেন জটিল অপারেশন। এতে মারাত্মক ইনফেকশনে আক্রান্ত হয়ে অনেকে মারা যাওয়ার পাশাপাশি, অঙ্গহানিও হয়েছে অনেকের।

ভুক্তভোগীরা বলেন, এই ভুয়া চিকিৎসকের অপারেশনের ফলে অনেক রোগী মারাত্মক ইনফেকশনে আক্রান্ত হয়েছেন। কেউ কেউ পচন ধরা ক্ষতের শিকার হয়েছেন। আবার অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে রোগীর মৃত্যুও হয়েছে।

সরেজমিনে রশিদা বেগমের বাড়িতে গেলে দেখা যায়, ঘরে মধ্যে রোগী দেখছেন রাশিদা খাতুন। খাটের নিচে, ওপরে ও চেয়ারের ওপর গজ ও রক্ত মাখা তুলা পড়ে রয়েছে। অন্য আরও একটি ঘরের মেঝেতে পড়ে আছে ওষুধের প্যাকেট। কোথাও হাইজিনের বালাই নাই! ঘরের দেয়ালে ঝুলছে সিরিঞ্জ ; খবর কালবেলার।

এদিকে রশিদা বেগম অপচিকিৎসায় অতিরিক্ত রক্তক্ষরণে কেশবপুর উপজেলার চাঁদড়া গ্রামের আছিয়া বেগম নামে এক রোগীর মৃত্যু হয়েছে। গত ২৭ এপ্রিল রশিদা খাতুনের বিরুদ্ধে যশোর স্বাস্থ্য বিভাগের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন এলাকাবাসী। কয়েকবার স্বাস্থ্য বিভাগ অভিযান পরিচালনা করার উদ্যোগ নিলে রশিদা খাতুন বাড়ি থেকে পালিয়ে যান।

অতিরিক্ত রক্তক্ষরণে মৃত আছিয়া বেগমের ছেলে আনিচুর রহমান বলেন, আমার মাকে রশিদা বেগমকে দেখাই। দেখে বলেন, জটিল সমস্যা। অপারেশন করতে হবে। পরে রশিদা বেগম বাড়িতেই অপারেশন করেন। বাড়িতে আনলে অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে আমার মা মারা যান।

আরেক ভুক্তভোগী বলেন, আমার বাড়িতে এসে রশিদা বেগম পাইলস অপারেশন করেন। কীভাবে অপারেশন করেছে জানতে চাইলে বলেন, প্রথমে অবশ করে নেন। তারপর কাপড় কাটা কাঁচি দিয়ে কেটে দেন। এ অপারেশনের কারণে আমার জীবন থেকে ভালো খাবার বন্ধ হয়ে গেছে এবং মলদ্বারের বামপাশ নষ্ট হয়ে গেছে।

অভিযাগের বিষয়ে রশিদা বেগম জানান, তার স্বামী প্যারামেডিকেল ডাক্তার (মেডিকেল অ্যাসিস্ট্যান্ট) ছিলেন। তার কাছ থেকে হাতে কলমে কাজ শেখা। তার মৃত্যুর পরে আমি চিকিৎসা দিচ্ছি। আমি সার্জারি ডাক্তার না হয়ে অপারেশন করেছি।

রোগীর মৃত্যু বিষয়ে তিনি বলেন, অপারেশনের পর তো আর কোনো দ্বায় দায়িত্ব আমার থাকে না। অপারেশন পর্যন্ত আমার দায়িত্ব।

যশোরের ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুস সাদেক রাসেল বলেছেন, ভুয়া ডাক্তার রশিদা বেগমকে হাতেনাতে ধরার জন্য কয়েকবার অভিযান চালিয়েছি। কিন্তু তিনি বাড়ি থেকে বারবার পালিয়ে গেছেন। তাকে আটকের জন্য পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

প্ল্যাটফর্ম/এমইউএএস

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।