মৃত প্রফেসর ডা. মঈন-আস-সাফা (৫২) ইস্টওয়েস্ট মেডিকেল কলেজের বায়োকেমিস্ট্রি বিভাগের সাবেক বিভাগীয় প্রধাণ শিক্ষক ছিলেন। তাঁর বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলায়।
উত্তরা পূর্ব থানার ওসি শাহাদত হোসেন জানান, শনিবার সকালে উত্তরার ৪ নম্বর সেক্টরের ৯ নম্বর সড়কের একটি বাড়ির নীচতলা থেকে সাফা স্যারের লাশ উদ্ধার করা হয়।
উত্তরা থানার ওসি শাহাদত বলেন, ওই ঘরের ভেতর থেকে দুর্গন্ধ বের হওয়ায় বাড়িওয়ালা পুলিশকে খবর দিলে দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে লাশ দেখা যায়। স্যার অবিবাহিত ছিলেন এবং ঐ বাড়িতে স্যার একাই থাকতেন।
আগে সাফা স্যার বাংলাদেশ মেডিকেল কলেজ ও উত্তরার সাপ্পোরা ডেন্টাল কলেজেও শিক্ষকতা করেছেন।
বাংলাদেশে চিকিৎসা শিক্ষায় “বায়োকেমিস্ট্রি”র জগতে স্যার একজন অনন্য সাধারণ মানুষ ছিলেন। স্যারের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।
One thought on “প্রফেসর ডা. মঈন-আস-সাফা আর নেই :'(”
Such type of news should not contain any emoticon, whatever it is.