বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

পুরুষের বীর্যে করোনাভাইরাস! সতর্ক হবার পরামর্শ

প্ল্যাটফর্ম নিউজ, শুক্রবার, ৮ মে, ২০২০

২০১৯ সালের ডিসেম্বরে মাসে হঠাৎ করে চীনদেশের উহান শহরে ছড়িয়ে পড়ে এক নতুন ধরনের নিউমোনিয়া, দেশের গন্ডি ছাড়িয়ে বিস্তার লাভ করে গোটা বিশ্বে। সারা বিশ্বজুড়ে নতুন আবিষ্কৃত এই SARS-CoV-2 অল্প দিনের মধ্যেই সৃষ্টি করে প্যান্ডেমিক। চিকিৎসাবিজ্ঞানীরা কিন্তু বসে নেই, ইতিমধ্যেই তারা আবিষ্কার করেছেন এই ভাইরাস মানুষ থেকে মানুষে ছড়াচ্ছে রেসপিরেটরি ড্রপলেটের মাধ্যমে।

গতকাল চিকিৎসাশাস্ত্রের অন্যতম সেরা গবেষণামূলক প্রকাশনা The Journal of the American Medical Association (JAMA) Network Open তে একদল চীনা গবেষকদের প্রকাশিত চিঠি সৃষ্টি করেছে নতুন চাঞ্চল্য। এই চিঠিতে তারা সম্পাদককে জানান যে তারা তাদের গবেষণায় দেখেছেন পুরুষের বীর্যেও রয়েছে এই নতুন করোনাভাইরাসের উপস্থিতি। রোগ সংক্রমনের প্রথম দিকে তো বটেই, এমনকি সংক্রমণ থেকে সেরে উঠার পর্যায়েও পুরুষের বীর্যের মধ্যে ভাইরাসটির অস্তিত্ব খুঁজে পেয়েছেন তারা। গবেষকেরা সন্দেহ প্রকাশ করে বলেছেন, ‘তবে কী নতুন এই ভাইরাসটি যৌন মিলনের মাধ্যমেও ছড়াতে পারে?’

চীন দেশের শাংঙ্কুই মিউনিসিপ্যিাল হসপিটালে কোভিড-১৯ রোগে জানুয়ারী ২৬ থেকে ফেব্রুয়ারী ২৬ এর মধ্যে ১৫ বছরের বেশি বয়ষ্ক চিকিৎসাধীন ৫০ জন ব্যক্তির মধ্যে ৩৮ জন পুরুষ এই গবেষনায় অংশ নেন।তাদের মধ্যে সংক্রমনের তীব্র পর্যায়ে ছিলেন ১৫ জন এবং সুস্থ হবার পর্যায়ে ছিলেন ২৩ জন। বীর্য নমুনা পরীক্ষার ফলাফল থেকে দেখা যায়
যে ৩৮ জন অংশগ্রহণকারীর মধ্যে ৬ জন রোগীর বীর্যে রয়েছে SARS CoV-2। এই ৬ জনের মধ্যে ৪ জন ছিলেন সংক্রমণের তীব্র পর্যায়ে থাকা ১৫ জনের দলে এবং ২ জন ছিলেন সুস্থ হতে থাকা ২৩ জন রোগীর দলে।

পুরুষ প্রজনন তন্ত্রে ভাইরাসের উপস্থিতি সম্পর্কে প্রকাশনাটিতে গবেষকগণ লিখেছেন, ‘কোভিড-১৯ আক্রান্ত পুরুষের প্রজনন ব্যবস্থায় ভাইরাসটির উপস্থিতি রয়েছে। রক্তের সাথে শুক্রাশয়/ভাস ডিফারেন্স/ এপিডিডাইমিস যে স্বাভাবিক ব্যারিয়ার রয়েছে তাতে স্থানীয় প্রদাহের কারণে SARS-CoV-2 হয়ত বীর্যে এসে উপস্থিত হয়েছে।’
তারা মত প্রকাশ করেছেন যে হয়ত শুক্রাশয়ের গঠনগত বৈশিষ্টের কারণে প্রতিরক্ষা কোষ গুলো SARS-CoV-2 কে নষ্ট করতে পারছে না তবে ভাইরাসটি সংখ্যাবৃদ্ধি করতেও পারছে না। উল্লেখ্য শুক্রাশয়ের প্রতিরক্ষার ব্যবস্থা মূলত স্বতন্ত্র ধরনের এবং এই ব্যবস্থাকে প্রিভিলেইজড ইমিউনিটি বলে।

কোভিড-১৯ অনিরাপদ যৌন সংসর্গের মাধ্যমে ছড়াতে পারে কিনা তা এখনও স্পষ্ট নয়। ভাইরাসের অস্তিত্ব মিলেছে বলেই যে তা সংক্রামক হবে এমন মনে করার কোনো কারণ নেই। এর আগেও কিছু গবেষণায় দেখা যায়, যৌন সংসর্গের মাধ্যমে ছড়ায় না এমন অনেক ভাইরাসই পুরুষের প্রজনন তন্ত্রে টিকে থাকতে পারে। ইতিপূর্বে পুরুষের বীর্যে ইবোলা ও জিকা ভাইরাস ছড়ানোর প্রমাণ মিলেছে, এমনকি ভাইরাসে আক্রান্ত রোগী সেরে উঠার কয়েক মাস পরও ভাইরাসের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়।

গবেষক দল এও মত প্রকাশ করেছেন যে, ভবিষ্যতে এই বিষয়ে আরো গবেষণা প্রয়োজন। গবেষণায় যদি প্রমাণিত হয় যে SARS-CoV-2 যৌনবাহিত সংক্রমণে সক্ষম, তাহলে তা সংক্রমণ প্রতিরোধের জন্য একটি গুরুত্বপূর্ণ অংশ হতে পারে।

তবে সে তথ্য নিশ্চিতভাবে আসার আগে রোগীদের ক্ষেত্রে সংক্রমণ প্রতিরোধের উপায় হিসেবে যৌনমিলনে বিরত থাকা বা কনডম ব্যবহারের কথা বিবেচনা করা যেতে পারে বলে জানিয়েছেন গবেষকগণ। এছাড়াও এই ভাইরাস ভ্রণের বিকাশে সমস্যা সৃষ্টি করে কিনা তা নিয়েও গবেষণার প্রয়োজন রয়েছে বলে তারা মনে করেন। এই গবেষণাটি যেহেতু রোগীর সংখ্যার দিক থেকেও ছোট আকৃতির এবং স্বল্প সময় ধরে রোগীদের পর্যবেক্ষন করা হয়েছে তাই ভাইরাস আদৌও কত দিন যাবত বীর্যে উপস্থিত থাকে, ভাইরাসে ক্রিয়াশীল থাকার সময় এবং বীর্যে ভাইরাসের ঘনত্ব ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্যের জন্যও আরো গবেষণা করার প্রয়োজন আছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

সোর্স- edition.cnn.com

jamanetwork.com

নিজস্ব প্রতিবেদক / আশরাফ মাহাদী

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।