মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬৫ কার্তিক ১৪৩৩ · ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

কর্তব্য নাকি মায়া?

Platformপ্রকাশ: ৮ মে ২০২০, ১০:৪১ · ২ মিনিটে পড়ুন
কর্তব্য নাকি মায়া?
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ৮ই মে, ২০২০, শুক্রবার

সৃষ্টিকর্তা প্রতিটি মানুষকে মায়ার বন্ধনে আবদ্ধ করে দেন। একজন ডাক্তারও ঠিক তেমনি কখনো বাবা, কখনো ছেলে, কিংবা কখনো মা বা মেয়ে প্রভৃতি সম্পর্কে আবদ্ধ। করোনার এই অবরুদ্ধতার মাঝেও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন রাজশাহীর বারিন্দ মেডিকেল কলেজের মেডিসিন ডিপার্টমেন্টের বিভাগীয় প্রাধান ডা. মোহাম্মদ গোলাম রাব্বানী। তাঁর পেশাদারি দায়িত্ব ও মায়ার টানাপোড়েন ফুটে উঠেছে মেয়ের সাথে কথোপকথনে…

“মেয়ে: আব্বু তোমাকে আর রোগী দেখতে হবেনা।
বাবা: কেনরে মা?

মেয়ে: কেন তুমি জানোনা?
বাবা: অসুস্থ রোগীকে ফেলে আমি বাসায় বসে থাকতে পারবনা মা।

মেয়ে: কেন? অনেকেইতো দেখেনা! একটা দিন আমাদের সাথে বসে ইফতার করেছো তুমি?
বাবা: সবাই একরকম করলে অসহায় মানুষগুলো যাবে কোথায়? দেশের প্রতি একটা দায়িত্বওতো আছে।

মেয়ে: তোমার কিছু হলে দেশতো আরেকটা ডাক্তার পেয়ে যাবে(যদিও এমবিবিএস এর পরও তা পেতে অন্তত ১৪/১৫ বছর সময় প্রয়োজন)। আমরা যাব কোথায়? আমরাতো অসহায় হয়ে যাব। আমাদের কে দেখবে আব্বু? প্রতিদিন চিন্তায় কাটছে সময়। বিশেষ করে যতক্ষণ চেম্বারে থাকো ততক্ষণ চিন্তায় থাকি আমরা।
বাবা: এখনো নিশ্চুপ।

মেয়ে: তুমি কাল থেকে ক্লিনিক গেলে আমিও যাব। এটাই শর্ত। আমিও বসে থাকবো। কিছু হলে আমারো হবে। তোমাকে ছাড়া আমরা অসহায়। বাবাহীন এ পৃথিবীতে বেঁচে থাকা কতো কষ্টের তা আমি কল্পনাও করতে চাইনা।
বাবা: নিশ্চুপ। কারন এসবের কোন উত্তর তার জানা নেই।

মেয়ে: একবার দেখো ডাঃ মঈন এর পরিবারকে। কি পেলেন তিনি? দেশের মানুষ বুঝলো তাকে? যাদের জন্য তুমি এতো কিছু করছো? শুধু অসহায় হয়ে গেল তার পরিবার। শহীদ হয়ে গেলেন তিনি।
বাবা: মানুষ বেঁচে থাকে তার কর্মের মাধ্যমে। মহান আল্লাহ নিশ্চয়ই আমাদের প্রতি সহায় হবেন।

মেয়ে: এতো মহানতো আমি নই আব্বু। আমিতো এতো বুঝিনা। আমিতো স্বার্থপর। খুব স্বার্থপর। আমি চাই আমার আব্বু বেঁচে থাকুক। সুখে থাকুক। আমরা একা হতে চাইনা সুন্দর এই পৃথিবীতে।”

(মেয়ে আনিকা তাহসিনের ফেসবুক ওয়াল থেকে সংগৃহীত ও পরিমার্জিত।)

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।